
Sign up to save your podcasts
Or


চালডাল বাংলাদেশের জনপ্রিয় গ্রোসারি ই-কমার্স প্ল্যাটফর্ম। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার সকল এলাকায় সেবা প্রদান করছে এবং গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমাদের আজকের অতিথি চালডাল.কমের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম।
আজ তিনি আলোচনা করেছেন কীভাবে চালডালের ব্র্যান্ডিং মার্কেটিং এর মাধমে চালডালকে গড়ে তুলেছেন এবং করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করে চালডালকে এগিয়ে নিয়ে গেছেন।
এছাড়াও আমাদের প্রিয় উপস্থাপক মাহমুদুল হাসান সোহাগ ভাই তো আছেনই। তাহলে আর দেরি কেন? দেখে ফেলুন "উদ্যোক্তা কথা"র আজকের পর্ব এবং মাথায় থাকা আপনার আইডিয়াগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত হোন!
সরওয়ার মনসুরের কথা মনে আছে? যার হাত, রিক্সার হাতল ধরে রাখলেও কল্পনা ছুটে চলে ফিকশনের চরিত্রের সাথে কিংবা টি এস সি তে বসে ঝড় তুলে চলে গিটারে। নিজের লেখা গান শুনিয়ে বুদ করে রাখে আপনাকে কিংবা আমাকে। সেই বইপাগল রিক্সাওয়ালা "সরওয়ার মনসুর" এসেছেন রকমারি গল্পগ্রাফিতে নিজের গল্প শোনাতে।
আমাকে মোট ৩ বার বন্ড সই দিতে হয়েছে | Podcast with Mohammad Nazim Uddin মানুষ কখনো হারে না! হয়তো জিতে, নয়তো শিখে - মোহাম্মদ নাজিম উদ্দিন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথমে চারুকলায় ভর্তি হলেও পড়াশুনা শেষ করেন সাংবাদিকতায়। কৈশোরে স্কুল পালানোর জন্য ৩ বার দিতে হয়েছে বন্ড সই। শৈশবে বাবা মারা যাওয়ায় সংগ্রাম করেই বড় হতে হয়েছে। স্বপ্নকে বাস্তব রূপ দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন একাধিকবার। তার কথায়, ‘মানুষ কখন হারে না! হয় জিতে নয়ত শিখে’। তিনিও হেরে যাননি, শিখেছেন। মোহাম্মদ নাজিম উদ্দিন এসেছিলেন রকমারি অফিসে। নাজিমুদ্দিনের নিজের মুখেই শুনুন তার জীবনের রঙ্গিন গল্প। একেবারে শৈশব থেকে শুরু করে লেখক হয়ে ওঠার গল্প শুনতে দেখুন রকমারি গল্পগ্রাফি
বাংলাদেশ গনিত অলিম্পিয়াড, ওপেন সোর্স নেটওয়ার্ক বা উদ্যোক্তা হাটের সাথে যে মানুষটির নাম সমানভাবে উচ্চারিত হয় তিনি মুনির হাসান। একজন প্রকৌশলী হয়েও তিনি একজন মার্কেটিং মেন্টর। গনিতের পাশাপাশি মার্কেটিং নিয়েও লিখেছেন একাধিক বেস্ট সেলার বই। পড়াশুনা শেষ করে চাকরি খোজার পরিবর্তে তরুণদের উদ্যোক্তা করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। গনিতের প্রতি অত্যাধিক ঝোঁক থাকার কারনে পরিচিতি পেয়েছেন ‘ম্যাথ মুনির’ নামে। আজকের এই ম্যাথ মুনির এবং তার হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান গুলোর পিছনের গল্প নিয়েই গল্পগ্রাফির এবারের পর্ব।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের তালিকায় যে ক'জন বাংলাদেশি তরুণ ঠাঁই করে নিয়েছেন তাদের মধ্যে একজন মোরশেদ মিশু। ইতোপূর্বে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া নির্মমতা আর বেদনার ছবিগুলোকে আশা আর আনন্দের বার্তায় পাল্টে দিয়ে ‘দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ শিরোনামে ধারাবাহিক কার্টুন একে দেশ বিদেশে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। আজকে তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প গল্পগ্রাফিতে।
পিয়াস মজিদ কি আসলেই কবি হিসেবে ব্যর্থ? কারনগুলো জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন কবির লেখা কবিতা তো অনেক শুনেছেন, এবার শুনুন কবির নিজের গল্প। গল্পগ্রাফির এবারের পর্বে আমাদের সাথে থাকছেন কবি পিয়াস মজিদ। শুনুন তার জীবনের গল্প তার মুখ থেকেই।
পেশায় তিনি সাংবাদিক। আগ্রহের বিষয়বস্তু ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি। ঘুরতে ভীষণ ভালোবাসেন। ফুরসৎ পেলেই বেরিয়ে পড়েন আজনা-অদেখা নানা বিষয়ের সন্ধানে। অনুসন্ধানী চোখ নিয়ে হাজির হন মুঘল সম্রাজ্যের প্রাণকেন্দ্র মুর্শিদাবাদের অলি-গলিতে, কখনো বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার নাটক যুদ্ধের মাঠ পলাশীর প্রান্তরে, আবার কখনোবা তার দেখা মেলে ২০০ বছরের ঐতিহ্যের সাক্ষী টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ির হাটে। বলছিলাম সালাহউদ্দীন সুমন এর কথা। আজকের গল্পগ্রাফিতে তার নিজ মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প
পড়ি নিয়ে কি বললেন অনিক খান | Golpography Podcast | Anik Khan একাধারে একজন ছড়াকার, আর জে, আইডিয়াবাজ ও উপস্থাপক হলেন অনিক খান। যার ঝুলিতে আছে ভুড়ি ভুড়ি অভিজ্ঞতা ও মশালাদার সব গল্প। আজকের গল্পগ্রাফিতে অনিক খানের মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প।
Physics ছেড়ে দিতে বলেছিলো, তিনিই কিনা হয়ে গেলেন বিশ্বসেরা বিজ্ঞানী | Dr. Ataul Karim | Ratul Khan এমন একটা ট্রেন কল্পনা করুন যা চলছে ১৫০ মাইলেরও বেশী গতিতে কিন্তু লাইনকে স্পর্শ করছে না। আগে যে খরচ হতো ১১০ মিলিয়ন তিনি সেটাকে নামিয়ে নিয়ে আসলেন ১০-১২ মিলিয়নে। এই দলটির যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আর কেউ নন, আমাদের বাংলাদেশের গর্ব অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম। যিনি কিনা Applied Optics এর বিগত ৫০ বছরের ইতিহাসে শীর্ষ ৫০ জন গবেষকের মধ্যে অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি এই বিজ্ঞানীর গল্প শুনতে চোখ রাখুন রকমারির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, বৃহস্পতিবার রাত ৯ টায়।
লাখো শিক্ষার্থীকে ইংরেজি শেখানোর গল্প | Saiful Islam | Ratul khan | @EnglishTherapybd ক্লাস ওয়ান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১২ বছর ইংরেজি পড়েও ইংরেজিতে আমরা কেন এত দুর্বল? কেন আমরা নির্ভুলভাবে ইংরেজি লিখতে ও বলতে পারি না? ইংরেজি শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান ‘ইংলিশ থেরাপি’র প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সঙ্গে গল্প করে জানা গেল এমনই নানা প্রশ্নের উত্তর। ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে কাজ করে যাচ্ছেন বহু গুণে গুণান্বিত এই মানুষটি। শুধু প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি নিজের কর্মযজ্ঞ। লিখেছেন দু-দুটি বইও। ‘দুর্বলদের জন্য English Therapy’ নামক বইটি সাম্প্রতিক সময়ে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ইতোমধ্যেই ছাত্র এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পরিচিত হয়েছেন ‘ইংলিশ থেরাপিস্ট’ হিসেবে।
সাইফুল ইসলামের সঙ্গে গল্পগ্রাফির কথোপকথনে জানা গেছে ইংরেজিতে দুর্বলতার মূল কারণ এবং সমাধানের উপায়ও। বলেছেন নিজের প্রতিষ্ঠানের অনন্যতার কথা, বাতলে দিয়েছেন কিছু গাইডলাইনও। নিজের দেশের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়া এই মানুষটি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি Skill & Leadership Development এর উপরে SBTTC, TalentHut, Sabit International, British Council, CADD Centre, Trust TTC, Bangladesh Scouts সহ অনেক জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক কোর্স সম্পন্ন করেছেন। Awards & Achievements: Best Newbie Rising Teacher Award, Best in Rotary-Rotaract Relationship Award, DRR Appreciation Award, TalentHut Best Student Award, ‘শিশুবন্ধু এ্যাওয়ার্ড’ ও একাধিকবার মজার স্কুল ইভেন্ট সেরা স্বেচ্ছাসেবী Award পেয়েছেন।
তার স্বপ্ন; ইংরেজি ভাষাকে সহজ ও সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করা।
From the publisher's feed
মো. সবুর খান নামটা অনেকের কাছেই হয়ত পরিচিত। কারণ তিনি ব্যবসার থেকে বেশি গুরুত্ব দিতেন নিজের রেপুটেশনটাকে। একজন উদ্যোক্তার মাইন্ডসেট, লক্ষ্য বা আচরণ যাই বলুন না কেন সেটা কী রকম হওয়া উচিত? ব্যবসা…