
Sign up to save your podcasts
Or


ভালো থাকা, আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। মস্তিষ্ক ও শরীরের সংযোগই আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।
কোভিডের পর বিশ্ব যেন কেবল টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু এখন সময় এসেছে নতুন করে জীবন শুরু করার। যদি মনে হয়, তুমি সেখানেই আটকে আছ বা ভেঙে পড়েছো, তাহলে এই পডকাস্টটি তোমার জন্যই। আমাদের এই সিজনের বিষয় হল “শুধু বেঁচে থাকা নয়, বরং এগিয়ে যাওয়া!”। এটা সহজ নয় কারণ আমাদের জীবনে প্রতিদিনের চাপ আর ব্যস্ততা তো আছেই। চলো একসাথে এর মোকাবিলা করি।
এই পর্বে অমিত ও সোমা আত্মহত্যার গুরুতর বিষয় নিয়ে কথা বলে। নিজের জীবন নেওয়ার চিন্তাভাবনার সাথে সংগ্রামরত কাউকে সাহায্য করার জন্য আপনি কী প্রাক্টিকাল ধাপ নিতে পারেন? এ বিষয়ে অনেক কলঙ্ক যুক্ত রয়েছে তাই আমাদের সেই বিষয়ে সচেতনতা আনা প্রয়োজন। আপনি যদি এই ধরনের চিন্তার সাথে লড়ে থাকেন বা জীবনে হতাশা অনুভব করেন, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন এবং কারো সাথে কথা বলুন, চেক ইন করুন। একটি হেল্পলাইনে কল করুন। সাহায্য চাইতে লজ্জা নেই।
Watch it on Youtube: https://youtu.be/MepeDRiD_hQ
অমিত এবং সোমা ভালোবাসা, বিয়ে এবং সম্পর্কের মধ্যকার ভাল ও ঝুঁকিপূর্ণ দিকগুলি অনুসন্ধান করে।
সম্পূর্ণ পর্বটি দেখুন ইয়উটিউবে: https://youtu.be/oW5jWc_JESI
আমাদের ওয়েবসাইট: https://jatra360.com/spill-the-cha/
যখন দুইয়ে দুইয়ে আর চার হয় না...জীবনের প্রতিটি নতুন ঋতু আমাদেরকে পরবর্তী ঋতুর জন্য প্রশিক্ষণ দেয়, যদি আমরা মনোযোগ দেই এবং অবস্থান অনুযায়ী তা ধারণ করতে পারি।
দেখুন ইউটিউবে: https://youtu.be/eiDJrboVC5o
উদ্বেগ, মানসিক চাপ। আধুনিক জীবনের ক্রসফায়ারে আটকে পড়া এই প্রজন্মের বৈশিষ্ট্য। অমিত এবং সোমা আমাদের দৈনন্দিন জীবনের চাপকে কিভাবে লাঘব করতে হয় তা নিয়ে আলাপ চলবে।
একাকীত্ব একটি মহামারী। পরিসংখ্যান দেখায় যে গত কয়েক বছর এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের আসক্তি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। কেন বন্ধুত্ব গুরুত্বপূর্ণ? একটি ভাল বন্ধুত্বের বৈশিষ্ট্যগুলি কী কী? জেনি অ্যালেন তার "ফাইন্ড ইওর পিপল" নামক বইয়ে বন্ধুত্বের ৫টি বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছেন।
নিবিড়তা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং মতের মিলনে।
আমাদের আলাপে চলে আসুন এবং কে জানে হয়ত আপনি কীভাবে একজন ভাল বন্ধু হতে পারেন সে সম্পর্কে কিছু লাইফ হ্যাক সংগ্রহ করতে পারেন।
অমিত ও সোমা একটি হৃদয়স্পর্শী পর্বে পিতৃত্ব নিয়ে আলোচনা করে, যেখানে
অমিত একজন নতুন বাবা হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করে। তারা দুজনই উপলব্ধি
করে যে, বাবার ভালোবাসার নিদর্শনের মাধ্যমে ঈশ্বর আমাদের প্রতি কতটা
ভালোবাসা প্রকাশ করেছেন।
Watch the full video here - https://youtu.be/W27C11y8uWg
Show Site - https://jatra360.com/spill-the-cha/
Youtube Music - https://music.youtube.com/channel/UC4v9k9mY1KjgPvHEXYmIDbQ
From the publisher's feed