SPILL THE CHA

SPILL THE CHA

By Spill The ChaSociety & Culture
Download on the App Store

SPILL THE CHA episodes

  • পর্ব ৫: প্রকৃত আলোর আকাঙ্ক্ষা

    একটি বিষয়ে আমরা সবাই একম, যা হল যে এই জগত অন্ধকারে ভরা এবং আমরা আলোর জগতের আকাঙ্ক্ষা করি। কিন্তু কিভাবে আমারা খুঁজে পাবো সেই আলোর জগত ও জীবন? ইতিহাসে একজন আছে যিনি সেই আলো নিয়ে আসছিলেন এবং কিতাব আমাদেরকে বলে, "আর সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে কিন্তু অন্ধকার সেই আলোকে জয় করতে পারনি।"

    15 min
  • সিজন ৩ পর্ব ৪: উদ্দেশ্যের সুগন্ধ

    এবারের পর্বে আলোচনা ঘ্রাণ নিয়ে। মানে ঘ্রাণ এমন একটা তীক্ষ্ণ বিষয় যা নিয়ে আমরা বেশী চিন্তা করি না কিন্তু তা রেখে যাই এক অদ্ভুত প্রভাব, কোন এক গন্ধ ভেসে আসে নাকে আর আমরা নিমিষে চলে যাই এক অন্য সময়ে, ফিরে পাই হাইয়ে যাওয়া স্মৃতিকে।

    12 min
  • পর্ব ৩: খুব খিদে?

    আমাদের প্রাণবন্ত হস্ট অমিত ও সোমার সাথে যোগ দিন, যারা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবেন যার মুখোমুখি আমরা সবাই কোনো না কোনো সময় হই: আপনার কি আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ‘ক্ষুধা’ এখনো আছে? এখানে আমরা শারীরিক ক্ষুধার কথা বলছি না, বরং কথা বলছি উচ্চাকাঙ্ক্ষা, জীবনের উদ্দেশ্য এবং আরও বড় কিছু অর্জনের অদম্য তাড়না নিয়ে—এই পর্বে আমরা খুঁজে দেখব কী আমাদের প্রতিনিয়ত নতুন কিছুর সন্ধানে এগিয়ে নিয়ে যায়। থাকছে খোলামেলা আলোচনা, সবার সাথে মিলে যায় এমন সব গল্প এবং নতুন দৃষ্টিভঙ্গি—যা আপনার মনের ক্ষুধা মেটার পরেও আপনাকে অনেকক্ষণ ভাবাবে।

    12 min
  • সিজন ৩ পর্ব ১- পিতার উদার হৃদয়

    আমরা যদি প্রকৃত মুক্তি পেতে চাই, তবে আমাদের প্রতি সৃষ্টিকর্তার যে ভালোবাসা—তা প্রত্যেকেরই বোঝা এবং গ্রহণ করা প্রয়োজন। পিতা ঈশ্বরের হৃদয়কে আমাদের সামনে তুলে ধরার লক্ষ্যে, অমিত ও সোমা ‘হারানো পুত্রের উপমা’ —যীশু স্বয়ং যে গল্পটি বলে ছিলেন—তা নিয়ে আলোচনা করে এই পর্বে।

    14 min
  • পর্ব ৭: এত জটিল!

    তুমি কি কখনও অন্যদের সুন্দর সম্পর্ক দেখে হিংসা করেছ?

    প্রশ্ন কর: "আমার জীবন কেন এমন নয়?"

    তুুমি কি একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো?

    কীভাবে সেটা বুঝবে?

    13 min
  • পর্ব ৬: হুক আপ সম্পর্ক

    একটি পবিত্র সিদ্ধান্ত: আধুনিক জগতে বিশ্বাস ও যৌনতা নিয়ে এই প্রজন্মের মোকাবেলা।

    "বিয়ে পর্যন্ত অপেক্ষা করা কেন জরুরি?" "শুধু সম্মতি থাকলেই কি যথেষ্ট না?" "চারপাশের চাপে নিজের সিদ্ধান্তে কীভাবে অটল থাকবো?"

    এই পর্বে আমরা জেন জি-র জন্য কিছু বাস্তব ও গভীর প্রশ্নের উত্তর খুঁজে দেখব।

    22 min
  • পর্ব ৫: শোক মোকাবেলা করা

    শোক প্রকাশের কোনও নির্দিষ্ট বা সঠিক উপায় নেই, এটি বিশৃঙ্খল, কোন নিয়ম মানে না তবে এটাই জীবনের শেষ নয়। শোক আমাদের ভেতর-বাহির ওলটপালট করে দেয়। তুমি কি কখনও কোনো প্রিয়জন, পোষা প্রাণী, বা অমূল্য কিছু হারিয়েছ? তাহলে এই পর্বটি ঠিক তোমার জন্যই।

    21 min
  • পর্ব ৪: শান্ত থাকো, দয়ালু হও

    প্রতিদিনই আমরা কোনো না কোনোভাবে দ্বন্দ্ব বা মতবিরোধের মুখোমুখি হই। কারো জন্য তা সহজ, কারো জন্য তা কঠিন।আজ আমরা একটি সহজ পদ্ধতি শেয়ার করবো যা তোমাকে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে— আর তা হল: যোগাযোগ-পরিস্থিতি বিবেচনা-মন দিয়ে শোনো-শান্তি বজায় রাখা। চলো ধাপে ধাপে ব্যাখ্যা করা যাক।

    22 min
  • পর্ব ৩: কঠিন হলেও, থেমো না

    জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমি করতে চাই বা করা উচিত, যেটা করা দরকার। কিন্তু যখন সুযোগটা আসে, তখন আর মন চায় না। কিন্তু তবুও, আমি সেটা করবই, যাই হোক না কেন! এর মানে এই না যে কোন ভয় বা দ্বিধা নেই—সেগুলো আছে, কিন্তু আমি তা উপেক্ষা করে এগিয়ে যাব। এই পর্বে আমরা “ভয়ের কারণে ব্যর্থতা” নিয়ে মেল রবিন্স-এর কিছু ব্যাখ্যা আলোচনা করবো।

    15 min

About SPILL THE CHA

From the publisher's feed

স্পিল দ্য চা-এর দ্বিতীয় সিজন এ স্বাগতম - শুধু বেঁচে থাকা নয়, কিন্তু সফল হওয়া! এক কাপ গরম চা আর মন ছুঁয়ে যাওয়া কথার সাথে, জীবন নামের এই রহস্যময়, দারুণ বিষয়টাকে নিয়ে চল আড্ডা দেওয়া যাক! তোমাদের হোস্ট অমিত এবং সোমা ফিরে এসেছে নতুন নতুন সব ভাবনার ভান্ডার নিয়ে, যা তোমার জীবনটাকে আজই বদলে দিতে পারে। আমরা চাই এই যাত্রায় তুমি আমাদের সঙ্গী হও, আমাদের হাসি-কান্না, ব্যর্থতা-সফলতা সবকিছুই তোমার সাথে ভাগ করে নিতে চাই। আর মুড়ির টিন কমিউনিটি তো আছেই—সেখানে অপেক্ষা করছে ছোট ছোট কিন্তু দারুণ কিছু টিপস আর হ্যাকস, যেগুলো তোমার দিনটাই বদলে দিতে পারে। চা’এর কাপটা ধর এবং আমাদের সাথে যুক্ত হও অড্ডাতে! এটা এখনই হচ্ছে!