একটু নির্জনে, একটা নিঃসঙ্গ দীপে-
চলো সেখানে বৃষ্টিতে ভিজি!ঝর্ণার গায়ে শরীর কে রাখি জমা!
পাহাড়ের গায়ে হাত ছুঁয়ে এঁকে দি প্রণয়!
চলো সাগরের বুকে আঁচড় কাটি,পাতালপুরীর গভীরে হারিয়ে খুঁজি ঝিনুক!
চলো আকাশ মাপি,হৃদয়ের সীমানায় করি ভালোবাসায় আলিঙ্গন!
চলো চন্দ্র বিলাশ করি-তাঁরার আলোই, তাঁরার মত জ্বলি!
চলো হই পথিক,পথে পথে কবিতার লাইন ধরে এগো'ই!
চলো হই পথের পথ শিশু,হই ঝরা গোলাপ,হই বকুল,কদম কিংবা পা মাড়িয়ে যাওয়া অনাহারীর খাবার!
চলো হই, উড়নচণ্ডী, মেঘের ভেলা'য় ভাসি-মেঘের শেষে,বৃষ্টি হয়ে,চৈত্রের মাটিতে ঝরে পড়ি!
চলো হারায় প্রেমতলী বাজারে!
কিনে দিবো চুড়ি,কানে পড়িয়ে দিবো দুল-কপালে এঁকে দিবো টিপ!কিনে দিবো আয়না-নীল শাড়ী-পড়িয়ে দিবো পায়ে আলতা,নুপুর পরম আদরও ভালোবাসায়!
চলো হারায়-তুমি হবে স্বৈরাচারী শাসক প্রেমিকা!
আমি হবো প্রজাপতির মত তোমার প্রেমিক প্রজা!
তুমি করবে রাগ-করবে অভিমান!
আমি তোমার রাগ ভাঙাতে বুক পেতে দিবো!আর অভিমান ভাঙাতে দিবো বাহুডোরের প্রণয়ের উষ্ণতা!
জড়িয়ে ধরে আমরণ ভালোবাসায়-ভালো থাকায়-তোমায় ভালো রাখার প্রতিশ্রুতি রক্ষাতে তোমার,তোমার সব পাগলামী আবদার,প্রণয়ের শাসন,একজন আদর্শ প্রেমিক হয়ে সব নিরবে সয়ে যাবো!