তােকে নিয়ে কত আশা করসিলাম . . . । । তোকে নিয়ে কত আশা করসিলাম তুই ডাক্তার হবি , তুই আমার কোনাে স্বপ্নই পূরণ করতে পারলি না ! একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর মাথায় পরীক্ষার আগমুহুর্তে কোন কথাগুলাে ঘােরা উচিত ? ‘ ভালােমতাে পড়েছি তাে ? কেমিস্ট্রিটা আরও পড়লে ভালাে হতাে । ডাক্তার আমাকে হতেই হবে । কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই পরীক্ষার্থীর মাথায় ঘােরে ‘ চান্স না পেলে মা অনেক কষ্ট পাবে । আন্ধু তাে রেগে বাসা থেকেই বের করে দেবে । আমি বাবা - মার স্বপ্ন পূরণ করতে পারব তাে ? ' আমাদের দেশের বেশির ভাগ যুবক - যুবতী ডাক্তার , ইঞ্জিনিয়ার হতে চান নিজের ইচ্ছা পূরণ করতে বা জীবনে বড় কিছু হওয়ার উদ্দেশ্যে নয় , বরং শুধু বাবা - মার স্বপ্ন পূরণ করতে । একদম ছােটবেলাতেই এই স্বপ্নের দায় তাদের ছােট্ট ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় । তােমাকে ডাক্তার হতেই হবে তােমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে । এরপর চলে সেই স্বপ্ন মােতাবেক শিশুর জীবনের ওপর স্টিম রােলার চালানাে । স্কুলের বাচ্চাকে ৫ - ৬টা কোচিংয়ে ভর্তি করানাে , খেলাধুলা - কার্টুন দেখা বাদ দিয়ে ৭ - ৮ ঘণ্টা পড়ার চাপ , এরপর ক্লাস নাইনে বিষয় নির্বাচনের সময় এলে ছেলে অঙ্ক পারুক আর না পারুক তাকে জোর করে বিজ্ঞান বিভাগে ভর্তি করিয়ে দেওয়া । এইচএসসি পাস করার পর এই স্বপ্নের স্টিম রােলারের গতি যেন আরও বেড়ে যায় । মেয়ের গ্রাফিক্স ডিজাইনিংয়ে প্রচুর ঝোঁক , তবুও ডাক্তার হতেই হবে ।লোকে কি বলবে পর্ব #1 ## Title: তুমি এত প্রশ্ন করো কেন Loke ki Bolbe? (Publishes in bangla) By Ayman sadik and Sakib Bin Rashid Published by Adarsha লেখক | আয়মান সাদিক ও সাকিব বিন রশীদ Amar Bangladesh এর ফেসবুক পেজ ##https://www.facebook.com/111991503840780/posts/113354060371191/ Amar Bangladesh এর ফেসবুক গ্রুপ ##https://www.facebook.com/groups/345328349778341/?ref=share --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/bd-baharul/support