Clock Tower

Clock Tower

By Kaushik RoyHistory
Download on the App Store

Clock Tower episodes

  • কেন নোবেল জয়ী বিজ্ঞানী খুন করলেন কয়েক লক্ষ মানুষকে? | Scientist killed millions ?#ww1

    দুই বিশ্বযুদ্ধে পৃথিবী ব্যাপী মারা গিয়েছিল বহু মানুষ। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, যুদ্ধের কারণে হওয়া দুর্ভিক্ষের কারণেও। অথচ দেখা যায়, গত শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। কারণ? কারণ পৃথিবীর খাদ্য সমস্যার স্থায়ী সমাধান করেছিলেন এক বিজ্ঞানী। অথচ এই বিজ্ঞানীর নোবেল প্রাপ্তির ঘোষণা হতেই বিশ্বময় বিজ্ঞানীরা বিরোধিতা করেছিলেন। অনেকেই নোবেল দানের অনুষ্ঠানটিও বয়কট করেছিলেন। কে এই বিজ্ঞানী? কী এমন করেছিলেন যার কারণে তিনি এই প্রবল বিরোধিতার মুখে পড়েছিলেন? জানব আজকে

    পর্বপাঠে -শঙ্খ,
    স্ক্রিপ্ট – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ,
    কভার- শুচিস্মিতা
    ভিডিও এডিট - ইনভিজিবলম্যান।

    12 min
  • কিভাবে শুরু হল জামাই ষষ্ঠী | Jamai Sasthi History

    আর কিছুদিন পরেই তো জামাই ষষ্ঠী। নিমন্ত্রণ পেলেন নাকি? কী বলছেন? এখনও জামাই হয়ে উঠতে পারেননি? তাতে কী! আমরা তো আছি। জামাই ষষ্ঠীতে খাওয়াতে না পারি, জামাই ষষ্ঠীর ইতিহাস নিয়ে দুটো গল্প তো করতে পারি। কে জানে ভবিষ্যতে শ্বশুরবাড়ি গেলে হয়তো বা আপনার কাজে লেগে গেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

    পর্বপাঠ - শঙ্খ,
    স্ক্রিপ্ট – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ,
    কভার- শুচিস্মিতা
    #jamaisosti

    8 min
  • কেন কলকাতায় রাঁধুনিদের নামে ছিল রাস্তা? | Why roads were named after cooks?

    শিয়ালদার কাছে ছকু খানসামা লেনের কথা শুনেছেন তো নিশ্চয়ই? বা ধরুন পার্ক সার্কাসের কাছে চমরু খানসামা লেন। আচ্ছা, কখনও ভেবে দেখেছেন, এত লোকজন থাকতে হঠাৎ খানসামাদের নামে কলকাতার রাস্তার নাম হল কেন? আসলে কলকাতা শিল্প ও শিল্পীর কদর করেছে সব সময়- তা সে রন্ধন শিল্পই হোক না কেন? এই খোদ শহর কলকাতায় এখনও কোনও মতে দুটো রাস্তার নাম খানসামাদের নামে টিকে থাকলেও এক সময় কিন্তু ছিল অনেকগুলো রাস্তা। আসলে নবাবী আমল হয়ে খোদ ইংরেজ আমল অবধি নবাব থেকে বড় লাটেদের হেঁসেল সামলেছে কিন্তু এই খানসামারাই। আজ বাংলার খানসামাদের নিয়ে হবে গল্প। শুনতে থাকুন এই পর্ব।

    পর্বপাঠে - শঙ্খ,
    স্ক্রিপ্ট – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ,
    কভার- শুচিস্মিতা

    13 min
  • ২০০ বছরের পুরানো বাংলার মিষ্টির দোকান | 200 Years old sweets shop in Bengal

    ভীমনাগ তৈরি করেছিলেন লেডিকেনি। আজ প্রত্যেক হাটে-বাজারে এরকম কোনও মিষ্টির দোকান নেই যেখানে লেডিকেনি পাওয়া যায় না। কিভাবে তৈরি করেছিলেন তিনি সেই মিষ্টি? আজ থাকবে সে গল্প। আপনাদের জানিয়ে রাখি আজকের এই গল্পটি আমাদের বলেছেন ভীমনাগের পরিবারের এক সদস্য। তাই হাটে-বাজারে যেসব গুজব প্রচলিত আছে, সেসব বাদ দিয়ে আসুন শুনে নিই সত্যি ঘটনা খানা।

    পর্বপাঠ - শঙ্খ, মৌটুসী ও সুশ্রীক
    মূল রচনা - সুব্রত রুজ
    পরিকল্পনা - কৌশিক রায়
    সাউন্ড ডিজাইন - শঙ্খ
    কভার - শুচিস্মিতা
    ভিডিও এডিট- ইনভিজিবলম্যান
    #bengali
    #kolkata #sweet #ladykeni

    24 min
  • কেন নাম মুখে আনতে নেই এই দেবতার? | Demi God of Bengal|

    বাংলায় লৌকিক দেব-দেবী বা অপদেবতার সংখ্যা নেহাত কম নয়। যাঁরা বিভূতিভূষণের লেখা পড়েছেন তাঁরা রঙ্কিণী দেবী, জ্বরাসুরের মতো এরকম অপদেবতারদের নাম শুনে থাকবেন। এছাড়াও কালু রায়, বনবিবি, ষষ্ঠীঠাকুর, পেঁচা-পেঁচি আরও কত যে লৌকিক দেবতারা আছেন তা গুণে শেষ হবে না। এই সমস্ত দেবতা কিন্তু বাংলার নিজস্ব দেবতা। তাঁদের নেই কোনও পৌরাণিক ভিত্তি, অথচ বছরের পর বছর তাঁরা বাংলার মানুষের বিশ্বাস আর মননে বেঁচে রয়েছেন। আজ আমরা এমনি এক লৌকিক দেবতা নিশাচরকে নিয়ে কথা বলব এই পর্বে।

    পর্বপাঠ- শঙ্খ,
    মূল রচনা - মৃগাঙ্ক চক্রবর্তী,
    স্ক্রিপ্ট ও পরিকল্পনা – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ,
    কভার- শুচিস্মিতা
    ভিএফএক্স - ইনভিজিবলম্যান।
    #bengali #bengal #religionofbengal #বাংলা #বাঙালি #ধর্ম

    18 min
  • রবীন্দ্রনাথের বিষম বিপদ

    দুদিন আগে ছিল ২৫ শে বৈশাখ। আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথের জন্মদিন পালন হল মহা ধুমধামে। এই উপলক্ষ্যে আপনিও নিশ্চয়ই কিছু না কিছু অনুষ্ঠানে নিশ্চয়ই যোগ দিয়েছিলেন? দেননি? এবাবা! আপনি ভাবছেন এখন আমরা বুঝি রবীন্দ্রনাথের কোনও গান বা নাটক কিছু পরিবেশন করব? একেবারেই না। আমরা বরং আজ কবিগুরুকে নিয়ে একটা মজার গল্প করব আজ। তাঁকে একবার ধরানো হয়েছিল আদালতের সমন। তাঁকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে। এদিকে রবীন্দ্রনাথ তাতে মোটেই খুশি নন। কী হল শেষ অবধি?

    10 min
  • কিভাবে শুরু হল ব্রহ্মাণ্ড(হিন্দু পুরাণ মতে)? | How life started?

    সৃষ্টিও পূর্বে ছিল না কোনও কিছুই। ছিল শুরু পরমব্রহ্ম। পরমব্রহ্মর কোনও আদি নেই, অন্তও নেই- তা চরম সত্য যা ভাষায় বর্ণনা করা যায় না। তা অসীম, সময়হীন। কারণ ও ফলাফল দুইই যার মধ্যে সমাহিত। যা আকার বা নিরাকার কোনও কিছুই নয়। চিন্তা ও অনুভবের বাইরে থাকা এক বিশুদ্ধ চেতনা। এমন এক অনুঘটক যা অপরিবর্তিত থেকেও চারদিকের সমস্ত কিছুকে পরিবর্তিত করতে পারে। সেই পরম ব্রহ্ম পার্থিব জগতের সূচনা করেন।

    কিভাবে শুরু হয়েছিল এই মহাবিশ্ব? শূন্য থেকে জীবনের শুরুটা কেমনভাবে হল? কী বলছে হিন্দু পুরাণ? আমরা আজ গল্প করব এই পর্বে।
    পর্বপাঠে- শঙ্খ,
    স্ক্রিপ্ট – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ,
    কভার- শুচিস্মিতা,
    ভিএফএক্স- ইনভিজিবলম্যান।

    7 min
  • কেন ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন পরশুরাম? | Unveiling Parashurama: The Legend Revealed!

    জন্মের সময় তাঁরও নাম ছিল 'রাম'। সম্ভবত ভারতীয় পুরাণের একমাত্র মানব চরিত্র যাঁকে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যে দেখা যায়। দুই মহাকাব্য ছাড়াও পরশুরামের দেখা পাওয়া যায় অগ্নিপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মবৈবর্ত্তপুরাণ, ভাগবতপুরাণে। হিন্দু পুরাণের সাতজন চিরঞ্জীবী বা অমরদের একজন তিনি। যাঁর কুঠারের সামনে নতজানু হয়েছিলেন স্বয়ং দশরথের মতো রাজাও, সেই পরশুরামকে নিয়ে আজ হবে গল্প। কীভাবে রাম হয়ে উঠেছিলেন পরশুরাম? কেন তিনি সমস্ত ক্ষত্রিয় রাজাদের হত্যা করার পরিকল্পনা করেন?

    পর্বপাঠ- শঙ্খ,
    মূল রচনা - কালিদাস রায়
    পরিমার্জনা - মৃত্তিকা
    পরিকল্পনা – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ।
    কভার - শুচিস্মিতা
    ভিডিও - ইনভিজিবলম্যান

    14 min
  • কেমন ছিল পুরানো কলকাতার চড়ক? | Old Kolkata (Calcutta)| বাংলা নববর্ষ

    এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়। প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে ১৮৪৬ সালে ইংল্যান্ডে ফিরে যায়। তাঁর জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই ১৮৫০ সালে বের হয়। সে বইয়ের পাতায় পাতায় পুরানো কলকাতার অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরানো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশির ভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কী নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা।

    #OldCalcutta #StreetAndPlaceNames #HistoricCity #TimeTravel #HiddenGems #ExploreHistory #CalcuttaLandmarks #EnigmaticStories #LostTales #cityheritage #charak #charak_puja
    পর্বপাঠে -শঙ্খ,
    মূল রচনা - ফ্যানি পার্কস,
    অনুবাদ – স্মিতা ভট্টাচার্য,
    সম্পাদনা – কৌশিক রায়,
    সাউন্ড ডিজাইন – শঙ্খ,
    কভার- শুচিস্মিতা,
    ভিএফএক্স -ইনভিজিবলম্যান।

    8 min
  • কিভাবে scotland yard উদ্ধার করেছিল ভারতীয় যুবরাজকে?

    সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় যুবরাজ পথেই অপহৃত হলেন। একজন ভারতীয় রাজার পুত্র বিলেতের মাটি থেকে নিরুদ্দেশ এ কোনও ছোটখাটো অপরাধ নয়। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলেন। কেস দেওয়া হল স্কটল্যান্ড ইয়ার্ডকে। স্কটল্যান্ড ইয়ার্ড মাত্র একটি সূত্রের উপরে নির্ভর করে উদ্ধার করেছিল যুবরাজকে। কি অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনতে থাকুন এই পর্ব।

    হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলার রহস্য রোমাঞ্চ পাঠকের মধ্যে বহুল পরিচিত। তাঁর অনবদ্য লেখনী পাঠককে নিয়ে যায় এক অন্য রোমাঞ্চের জগতে। লেখকের কুমার-বিমল সিরিজ বাংলার ক্লাসিক রোমাঞ্চ সিরিজ গুলির মধ্যে একটি। এহেন লেখক শুধু কল্পিত রহস্য-রোমাঞ্চের গল্পেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি লিখেছিলেন একাধিক সত্যি ঘটনা নির্ভর ননফিকশন সিরিজ। দুর্ভাগ্যবশত আমাদের অজ্ঞতার কারণেই সেসব লেখার বেশির ভাগটাই সিংহভাগ বাঙালি পাঠকের কাছে অধরা রয়ে গিয়েছে। আজ আমরা পাঠ করি লেখকের এরকমই একটি স্বল্পালোচিত সত্যি রহস্য ঘটনা। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্রকুমার রায় রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ক্রু আর সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প 'যুবরাজ চুরি'।
    পর্বপাঠ - শঙ্খ
    নারী চরিত্রে- বর্ণিশা।
    মূল রচনা- হেমেন্দ্রকুমার রায়।
    স্ক্রিপ্ট ও সূত্রধার -কৌশিক রায়।
    সাউন্ড ডিজাইন -শঙ্খ।
    কভার - শুচিস্মিতা
    ভিএফএক্স- ইনভিজিবলম্যান।

    15 min

About Clock Tower

From the publisher's feed

We believe we need to change our taste. Do you?