
Sign up to save your podcasts
Or


প্রথম পর্ব - https://youtu.be/QtAFPnL_meY
টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।
তিনিই প্রথম এশিয়ান কোনও মহিলা যাঁর আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছিল লন্ডন শহরে।
আজ আমরা গল্প করব... শুনতে থাকুন প্রথম পর্ব
পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা
পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে পুরাণের বিভিন্ন গল্প কথার আড়ালে যে একটা প্রাচীন সময়ের সত্যি ঘটনা ধরা থাকে একথা আপনি বিশ্বাস করতে না-ই পারেন। তবে খুঁজে দেখলে সেসব চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব। মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। আবার তা উল্লেখ আছে বাইবেলে। দুটো গল্পের ওরকম একটু -আধটু মিল থাকে। তাই তো? আজ্ঞে না, দুটো নয়। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতেও এই গ্রেট ফ্লাডের কথা পাওয়া যায়। তাহলে দাঁড়াল কী? এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কোন কোন প্রাচীন সভ্যতায় গ্রেট ফ্লাডের উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা। আজ দ্বিতীয় পর্ব।
পর্বপাঠ- শঙ্খ,
পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে পুরাণের বিভিন্ন গল্প কথার আড়ালে যে একটা প্রাচীন সময়ের সত্যি ঘটনা ধরা থাকে একথা আপনি বিশ্বাস করতে না-ই পারেন। তবে খুঁজে দেখলে সেসব চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব। মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। আবার তা উল্লেখ আছে বাইবেলে। দুটো গল্পের ওরকম একটু -আধটু মিল থাকে। তাই তো? আজ্ঞে না, দুটো নয়। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতেও এই গ্রেট ফ্লাডের কথা পাওয়া যায়। তাহলে দাঁড়াল কী? এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কোন কোন প্রাচীন সভ্যতায় গ্রেট ফ্লাডের উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা। আজ প্রথম পর্ব।
পর্বপাঠ- শঙ্খ,
হাতে ধরা 'The Statesman’ খবরের কাগজের প্রথম পাতার হেড লাইনের দিকে তাকিয়ে তাকিয়ে থমথমে মুখে বসে থাকেন লালবাজার স্পেশাল ব্রাঞ্চের প্রধান চার্লস টেগার্ট। তার চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে। খবরের প্রথম পাতায় বড় বড় করে লেখা 'The greatest daylight robbery’।
১৮৫৭সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। কিন্তু ওই সালটি ভারতের শিক্ষাক্ষেত্রেও ছিল একটি মাইলফলক। ওই একই বছরে তিনটি প্রেসিডেন্সির তিনটি শহরে বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ।
রাখলদাস বন্দ্যোপাধ্যায়ের নাম শোনেননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। মহেঞ্জোদারোর আবিষ্কারককে মানব সভ্যতার ইতিহাস চির স্মরণীয় করে রাখবে। অথচ এই একই রাখালদাস এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোন্ খাদে ব্যয় করেছেন দিতে পারেননি তার হিসাব। একাধিক আর্থিক তছরুপ, বেনিয়ম, উর্ধতন কতৃপক্ষের নির্দেশ না মানা, প্রভৃতি কারণে তাঁকে এক প্রকার জোর করেই পদত্যাগে বাধ্য করা হয়। তাঁর জীবনের গতিপথটি বড়ই বিচিত্র। তা ভালো নাকি খারাপ, তা আপনারাই বিচার করুন। আজকের পর্বে আমরা বরং শোনাই রাখালদাসের এক অজানা গল্প।
২৫ শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন নয়। আর কলকাতার এক গির্জা তৈরিতে ভারতীয়রা দান করেছিল তিন হাজার দুশো কোটি টাকা। কি অবাক হচ্ছেন তো? তাহলে শুনতে থাকুন আজকের পর্ব। পুরানো কলকাতার গির্জা আর বড়দিনের গল্প হবে আজকে।
বর্তমান চতুর্দশতম দালাই লামার আসল নাম তেনজিন গিয়াৎসু। তাঁকে দুই বছর বয়সে তাঁকে খুঁজে এনেছিলেন বৌদ্ধ লামারা। তিনি নাকি ছিলেন ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম। অলৌকিক তাঁর ক্ষমতা ও আলৌকিক তিব্বতের দালাই লামা নির্বাচনের পদ্ধতি। আজকের পর্বে আমরা কথা বলছি কীভাবে তিব্বতে একজন দালাই লামাকে নির্বাচন করা হয়? তিব্বতের অদ্ভুত ও আলৌকিক এই নির্বাচনের পদ্ধতি শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি! আসলে এখনও এই পৃথিবী অজানা কোনও কোণে এমন অনেক কিছুই ঘটে যার যুক্তিতে তুলনা চলে না। তিব্বত পৃথিবীর সেই গুটি কয়েক রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি। শুনতে থাকুন আজকের পুরো পর্ব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, এসব কথা আপনাদের বিশ্বাস হয় কিনা।
বর্তমান চতুর্দশতম দালাই লামার আসল নাম তেনজিন গিয়াৎসু। তাঁকে দুই বছর বয়সে তাঁকে খুঁজে এনেছিলেন বৌদ্ধ লামারা। তিনি নাকি ছিলেন ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম। অলৌকিক তাঁর ক্ষমতা ও আলৌকিক তিব্বতের দালাই লামা নির্বাচনের পদ্ধতি। আজকের পর্বে আমরা কথা বলছি কীভাবে তিব্বতে একজন দালাই লামাকে নির্বাচন করা হয়? তিব্বতের অদ্ভুত ও আলৌকিক এই নির্বাচনের পদ্ধতি শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি! আসলে এখনও এই পৃথিবী অজানা কোনও কোণে এমন অনেক কিছুই ঘটে যার যুক্তিতে তুলনা চলে না। তিব্বত পৃথিবীর সেই গুটি কয়েক রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি। শুনতে থাকুন আজকের পুরো পর্ব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, এসব কথা আপনাদের বিশ্বাস হয় কিনা।
From the publisher's feed