Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
December 25, 2022চাকা ঘোরার অপেক্ষায় মেট্রোরেলজনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ৩০৬ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ২৩ হাজার লোকের বসবাস। ফলে এই শহরে যানজটের চিত্র নিত্যদিনের।বিস্তারিত-https://www.dhakapost.com/exclusive/162409...more3minPlay
December 25, 2022দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতেউত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162480...more3minPlay
December 25, 2022একদিনে আরও ৮শ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখচলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৮০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৪ লাখের নিচে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/162479...more3minPlay
December 24, 2022অভিনয় ছাড়লে যে পেশায় জড়াবেন শাহরুখএকটানা ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি তার অভিনীত ‘পাঠান’ ছবির একটি গান মুক্তি পেয়েছে, আর তাতেই হইচই পড়ে গেছে তার ভক্তদের মধ্যে। তবে এ ছবিকে কেন্দ্র করে হচ্ছে হাজার বিতর্ক। ‘পাঠান’ নিষিদ্ধ করার পক্ষে আওয়াজ তুলেছেন হিন্দুত্ববাদী নেতাদের একাংশ। যখন তার ছবিকে কেন্দ্র করে এ অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক তখনই কাতারে নিজের বিকল্প পেশার কথা জানালেন তিনি।বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/161698...more2minPlay
December 24, 2022রাঙ্গামাটিতে পর্যটকের ঢলটানা তিন দিনের ছুটিতে পর্যটকমুখর হয়ে উঠেছে পার্বত্য শহর রাঙ্গামাটি। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে হ্রদ-পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বুকিং হয়ে গেছে শহরের বেশির ভাগ হোটেল-মোটেল।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162190...more3minPlay
December 24, 2022অভিযান - ১০ ট্রাজেডি এক বছরেও সন্ধান মেলেনি নিখোঁজ ১৬ যাত্রীরবিভীষিকাময় অভিযান -১০ ট্রাজেডির এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার হয় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০। এ ঘটনায় অর্ধশত মানুষের প্রাণহানি ঘটে। আহত হয় আরও শতাধিক। ঘটনার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি নিখোঁজ ১৬ যাত্রীর।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162298...more3minPlay
December 24, 2022মাদারীপুরের পুরান বাজারে ৫টি দোকান পুড়ে গেছেমাদারীপুরের পুরান বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে শহরের পুরান বাজার কাঁচামাল পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় চার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162271...more3minPlay
December 24, 2022লালমাই পাহাড়ে জড়ো হয়েছেন হাজার বাইকার'হেলমেট ব্যবহার করুন, নিরাপদ ভ্রমণ করুন' স্লোগানকে ধারণ করে কুমিল্লায় শুরু হয়েছে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট সিজন সেভেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/162244...more2minPlay
December 24, 2022দিনাজপুরে জেঁকে বসেছে শীত, আসছে মৃদু শৈত্যপ্রবাহদিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস সঙ্গে ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে অঞ্চল। সকাল ১০টার দিকে সূর্যে দেখা গেলেও বিকেল ৪টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162290...more3minPlay
December 24, 2022চুয়াডাঙ্গায় ছাত্রদল ও বিএনপির ২ নেতা গ্রেপ্তারচুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর থানার পুলিশের একটি দল শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি ছাত্রাবাস ও সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/162288...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.