Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.... more
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.
December 23, 2022টানা ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়, ৫০ কোটি বাণিজ্যের আশাটানা তিন দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকের বিচ কর্মীরা। এবারের ছুটিতে কক্সবাজারে ৫ লাখের বেশি পর্যটকের উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা। ফলে ৫০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত-https://www.dhakapost.com/country/162165...more3minPlay
December 23, 2022বিনা টিকিটে রেল ভ্রমণ, লক্ষাধিক টাকা জরিমানাটাঙ্গাইলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২৪০ যাত্রীর কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162143...more2minPlay
December 23, 2022কমতে শুরু করেছে শীতের সবজির দামশীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে টমেটো, সিম ও বেগুনসহ শীতকালীন সবজির দাম। গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমে আসায় একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ, অন্যদিকে বেচাকেনা বাড়ায় খুশি খুচরা বিক্রেতারাও।বিস্তারিত-https://www.dhakapost.com/national/162152...more2minPlay
December 23, 2022ময়লার স্তূপে পাওয়া নবজাতককে উপযুক্ত বাবা - মা দিলেন আদালতমাদারীপুরে ময়লার স্তূপ থেকে উদ্ধার নবজাতক কন্যাকে আদালতের মাধ্যমে লালন পালনের দায়িত্ব নিয়েছেন রাজবাড়ীর এক সরকারি চাকরিজীবী দম্পতি।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে এ রায় দেন।বিস্তারিত-https://www.dhakapost.com/country/162108...more2minPlay
December 23, 2022মালাইকার পোশাক নিয়ে রসিকতা ছেলে আরহানেরসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই কটাক্ষের শিকার হতে হয় মালাইকা আরোরাকে। হাঁটা চলা, পোশাক সবকিছু নিয়েই চলে ঠাট্টা-বিদ্রুপ। তবে এসবের কোনো কিছুকেই খুব একটা পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। ৪৮ বছর বয়সেও মালাইকার মতো কর্মক্ষম তারকা বলিউডে কমই রয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/entertainment/bollywood/161702...more3minPlay
December 23, 2022উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধকক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত-https://www.dhakapost.com/country/162113...more3minPlay
December 23, 2022বিশ্বজুড়ে আরও সাড়ে ১৩শ মৃত্যু, শনাক্ত ৫ লাখের নিচেচলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১৩শ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে।বিস্তারিত-https://www.dhakapost.com/international/162130...more3minPlay
December 22, 2022অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে যাওয়া ম্যাজিস্ট্রেটের ওপর হামলামাদারীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে এসে হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা গ্রামের জিএসবি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিক হক অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে।বিস্তারিত : https://www.dhakapost.com/country/162051...more2minPlay
December 22, 2022টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।বিস্তারিত : https://www.dhakapost.com/country/161916...more2minPlay
December 22, 2022সাইকেল চালিয়ে ঢাকা থেকে তেঁতুলিয়ায় ১২ যুবকরাজধানীর মিরপুর থেকে সাইকেল যাত্রা শুরু করে ১২ যুবক। টানা ছয় দিন সাড়ে ৫শ কিলোমিটার সাইকেল চালিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে শেষ হয় তাদের ঢাকা টু তেঁতুলিয়া রাইড। এ সময়ের মধ্যে তারা পথে পথে উপভোগ করেছেন বিভিন্ন জেলার নানান দর্শনীয় স্থান। পেয়েছেন মানুষদের আতিথেয়তা।বিস্তারিত : https://www.dhakapost.com/country/162024...more2minPlay
FAQs about Dhaka Post - ঢাকা পোস্ট:How many episodes does Dhaka Post - ঢাকা পোস্ট have?The podcast currently has 9,085 episodes available.