আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনেকে কেন্দ্র করে ডিজিটাল নৌকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এসেছেন মিনারুল ইসলাম। এই ডিজিটাল নৌকাতে সাইরেন বাঁজিয়ে সারা টিএসসি এলাকায় ঘুরছেন মিনারুল।
রমজান আলী নামে নেত্রকোণার এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে বিকাশের মাধ্যমে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় এক প্রতারক। পরে প্রতারণার শিকার ওই ব্যক্তি নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ টাকা উদ্ধারের কাজ শুরু করে। অবশেষে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ওই প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে।
১০ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা। এ তাপমাত্রায় শীতে কাঁপছে উত্তর সীমান্তের জনপদ। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, ভোর ৬টা ও সকাল ৯টায় ১০ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত বছর এই দিনে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
জাতীয় অর্থনীতির মূল স্থম্ভ জ্বালানি তেল থেকে আয়ের পরিমাণ কমছে সৌদির। অক্টোবর মাসে অপরিশোধিত জ্বালানি তেল ও ডিজেল রপ্তানি করে ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছে দেশটি, যা চলতি বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন রপ্তানি আয়।
বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে পাচারকালে ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রওশন আলী নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়িতে বসতভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় অনশন করছেন ফাতেমা বেগম নামে এক নারী ও তার পরিবার। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল থেকে জেলা শহরের শাপলা চত্বরে তারা অনশন পালন করছেন।
Dhaka Post is a newly started online Bangla news portal to provide latest stories in several sections including Bangladesh, International, Sports, Entertainment, Features, Opinion, Tech & more.