khadizatu 3Speak Podcast

khadizatu 3Speak Podcast

By khadizatu
Download on the App Store

khadizatu 3Speak Podcast episodes

  • অসাধারণ বুটের ডালের নাস্তা রেসিপি 😋👌।। Nasta Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/jqdeocwfbi
    আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টা হচ্ছে বুটের ডালের নাস্তা রেসিপি। এই রেসিপিটা ভীষণ মজাদার একটি রেসিপি। একবার যে খাবে সে বারবার আবদার করেই যাবে এতটাই মজার।
    তো চলুন রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে.....
    উপকরণ -
    ১.বুটের ডাল,
    ২.চাউল,
    ৩.শুকনা মরিচ,
    ৪.পিয়াজ,
    ৫.রসুন,
    ৬.ধনিয়া গুড়ি,
    ৭.আসতো জিরা,
    ৮.লবণ,
    ৯.হলুদ।
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি চাউল এবং ডাউল এক ঘন্টা ভিজিয়ে রাখবো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। এবার খুব ভালো করে ধুয়ে নিব। এখন একটা ব্লেন্ডার জারের মাঝে দিয়ে দিব। আমি পানিশহ দিয়ে ছিলাম যার কারণে বাড়তি কোন পানি দেওয়া লাগেনি। এবারে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, ধইনা গুড়ি, লবণ, হলুদ, আস্ত জিরা সবকিছু একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। খুব ভালো একটা বেটার তৈরি হয়েছে। আপনারা চাইলে এখানে হাফ কাপ পানি এড করতে পারেন। আমি যেহেতু নাস্তাটি মোটা করে তৈরি করব এই জন্য বাড়তি কোন পানি এড করিনি। এখন চুলায় একটা প্যান দিয়ে বড় এক চামচ দিয়ে চারপাশ সমান করে ডলে নিচ্ছি। আকার টা খুবই সুন্দর গোল হয়েছে। চুলা জালটা মিডিয়ামে রেখেছি। খুব ইজিভাবে তৈরি হয়ে গেছে। মাশাল্লাহ দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ। এভাবেই সবগুলো তৈরি করে নিলাম। যে একবার এটা তৈরি করে খাবে সে আবারো তৈরি করবে ইনশাল্লাহ।
    আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ। Uploaded using 3Speak Mobile App
    3 min
  • মুখে দিলে স্বাদ লেগে থাকার মতোই হাতে মাখা এই পটল ভর্তা 😋😋।। Potol Vorta Recipe Bangla....
    https://3speak.tv/watch?v=khadizatu/jcqmnkalka
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভাল আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারো ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপিটি হচ্ছে পটল ভর্তা। কোন রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা এই সুস্বাদু ভর্তাটি আজ আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    তো চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে....
    উপকরণ -
    ১.পটল,
    ২.সরিষার তেল,
    ৩.লবণ,
    ৪.হলুদ,
    ৫.পেঁয়াজ কুচি,
    ৬.রসুনের কোয়ার,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে ছয় পিস পটল নিয়েছি। আপনারা যদি ভর্তাটা বাড়িয়ে করতে চান তাহলে পটল বাড়িয়ে দিতে হবে। আমি আজ ছয় পিসিতে ভর্তা তৈরি করব যার কারণে ছয় পিস নিয়েছি। এবারে উপরের যে খোসার অংশটা ওটা আমি একটা চাক্ষুর সাহায্যে খুব ভালো করে চেঁচে নিয়েছি। আমি কিন্তু পটল গুলোকে ছুলি নাই। আর এভাবে চেচে নিলে ভর্তা অনেক বেশি হয়। তো চুলায় একটা প্যান দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এই তেলের মাঝে খুব ভালো করে পটলগুলো ভেজে নিব। এছাড়াও এখানে সামান্য পরিমাণের হলুদ এবং লবণ দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, এবং রসুন, কাঁচা মরিচ,ভেজে নেব। সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা রেখে দিব, যেহেতু ভর্তাটি আমি হাত দিয়ে ডোলে নিব এইজন্যই ঠান্ডা করে নিতে হবে। এর মাঝে এখন একটু কাঁচা পেঁয়াজ কুচি দিব। সবকিছু হাত দিয়ে ভালো করে থেতলিয়ে ফেসে নিব। ভর্তাটি যখন তৈরি করি তখনই ইচ্ছা হয় আগে খেয়ে নিই।এতটাই মজার ছিল। এরকম হত্যা আপনারা বাসায় একবার হলেও তৈরি করে নিবেন। ফলাফল ইনশাল্লাহ অনেক ভালো পাবেন। আমাদের বাসার সবাই ভত্তাটি অনেক পছন্দ করেছেন।
    আশা করছি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকলে মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।
    এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ। Uploaded using 3Speak Mobile App
    3 min
  • কোন প্রকার বাটা মসলার ঝামেলা ছাড়াই বেগুনের চপ তৈরি 😋😋।। Beguner Chaap Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/hsjtriahbo
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কোন প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই বেগুনের চপ রেসিপি।সম্পূর্ণ গুড়া মসলা দিয়েই তৈরি হবে বেগুনের চাপ। এই বেগুনের চাপটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে.....
    উপকরণ -
    ১.বেগুন,
    ২.বেসন,
    ৩.ধইনা গুড়ি,
    ৪.হলুদ,
    ৫.লবণ,
    ৬.জিরা গুড়ি,
    ৭.বেকিং পাউডার,
    ৮.শুকনা মরিচের গুড়ি,
    ৯.নরমাল পানি,
    ১০.সয়াবিন তেল।
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি দুটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লম্বা আকার করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে একটি বেটার তৈরি করব। বেটার টি তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ বেসন নিয়েছি, হলুদ লবণ, মরিচ গুড়া,ধইনা গুড়া, জিরা গুড়া, ব্যাকিং পাউডার, নরমাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অতিরিক্ত ঘনত্ব হবেনা পাতলা ও হবে না। আমি ঠিক যেরকম করেছি ঠিক এরকম করেই নিতে হবে। এবারে চলে যাচ্ছি, চুলায় তেলের মাঝে ডুবিয়ে ভেজে নিব। এখন আমি আগের থেকে যে বেগুন কেটে রেখেছিলাম,তার একটা একটা বেটার ভালো করে মাখিয়ে তেলের মাঝে ছেড়ে দেব। তিন থেকে চার মিনিট ভেজে নিব এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালো করে। সবগুলো আমি একি ভাবে ভেজে নিয়ে। আলহামদুলিল্লাহ খেতে অনেক মচমচা হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে। বাসায় একবার হলেও চেষ্টা করবেন ফলাফল ভালো পাবেন।
    এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ।
    Uploaded using 3Speak Mobile App
    3 min
  • অনেক অনেক মজাদার নারকেলের নাস্তা রেসিপি 😋😋।। Nasta Recipe Bangla........
    https://3speak.tv/watch?v=khadizatu/eiwhxpoyzs
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেলের নাস্তা রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    তো চলুন দেখে নিন এই নারকেলের নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে...
    উপকরণ -
    ১.নারকেল,
    ২.চাউলের গুড়ি,
    ৩.ময়দা,
    ৪.চিনি,
    ৫.ডিম,
    ৬.লবণ,
    ৭.সয়াবিন তৈল,
    ৮.নরমাল পানি,
    প্রস্তুত প্রণালী -
    সর্বপ্রথমে এক কাপ চাউলের গুড়ি,এক কাপ ময়দা, এক কাপ নারকেল, একটা ডিম, হাফ কাপ চিনি, সামান্য পরিমাণের লবণ, এছাড়াও নরমাল পানি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে সামান্য করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। এখন একটা ফিড়ায় সামান্য একটু তেল মাখিয়ে নেব। এবারে একটা গোলডো নিয়ে হাতে চেপে একটি চিরনির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে যে নাস্তা গুলো তৈরি করেছি একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিব। চুলার জ্বাল টা মিডিয়াম আছে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব। এতে অনেকটা মচমচা হবে। আর এভাবেই সব নাস্তা গুলো তৈরি করে নিয়েছি। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    Uploaded using 3Speak Mobile App
    3 min
  • ঘোড়া লেবুর শরবত রেসিপি 😋😋।। Homemade Lemon Juice Recipe.....
    https://3speak.tv/watch?v=khadizatu/yyhatwhbqf
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হচ্ছে ঘোড়া লেবুর শরবত। লেবুগুলা আকারে অনেক বড় যার কারণে এটাকে ঘোরালেবু বলা হয়। আশা করছি আমার এই গোড়ালেবুর শরবতটি আপনাদের ভালো লাগবে।
    এই ঘোড়ালেবুর শরবতটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে....
    উপকরণ -
    ১.ঘোড়া লেবু,
    ২.চিনি,
    ৩.লবণ,
    ৪.ফুড কালার,
    ৫.ঠন্ডা পানি,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমেই আমি একটা ঘোড়া লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। লেবুটা আমার সম্পূর্ণ লাগবে না যার কারণে যতটুকু লাগবে ততটুকুই কেটে নেব। তো আমি এক টুকরা লেবু কেটে নিয়েছি। এবার একটা পরিষ্কার গ্লাসও নিয়েছি। এখন আমি এই গ্লাসের মধ্যে এক টুকরা লেবু ভালো করে চিপিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি। যেহেতু আমার বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে এজন্য চিনি টা বাড়িয়ে দিয়েছে। সামান্য পরিমাণের একটু লবণ। একটু ফুট কালার,এতে শরবতটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখন দিয়ে দিব ঠান্ডা পানি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ চিনিটা না গলছে।
    একপর্যায়ে এসে আমার শরবতটা কমপ্লিট হয়ে গেল।
    এভাবে শরবত তৈরি করলে ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে।
    আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে।
    যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ। Uploaded using 3Speak Mobile App
    3 min
  • নারকেলি শাপলা রান্নার সহজ রেসিপি 😋😋।। Water Lily Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/qucctmnojm
    আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক বেশি ভাল আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেলি শাপলা রান্না করা। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    তো চলুন দেখে নেই এই নারকেলি শাপলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে...
    উপকরণ -
    ১.শাপলা,
    ২.নারকেল,
    ৩.পেঁয়াজ,রসুন,আদা বাটা,
    ৪.কাঁচা মরিচ,
    ৫.সয়াবিন তৈল,
    ৬.লবণ,
    ৭.হলুদ,
    ৮.চিনি,
    ৯.তেজপাতা,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি খুব ভালো করে শাপলা গুলোকে বেছে নিয়েছি, আর আস্ত ধুয়ে তারপরে কেটেছি। এবারে চলে যাচ্ছি চুলাই, চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ,রসুন আদা বাটা 2 টেবিল চামচ,কাঁচা মরিচ কুচি, নারকেল কুচি, স্বাদ মতো লবণ,পরিমাণ মতন হলুদ,একটা তেজপাতা, এবার সবকিছুকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে শাপলাগুলো দিয়ে দিব। চুলার জ্বাল হাইরিটে রাখবো, এখন নাড়াচাড়া করে নিচ্ছি, এরই মাঝে পানিগোলতে শুরু করছে। পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। পানি যখন শুকিয়ে যাবে ঠিক ওই সময় হালকা পরিমাণের একটু চিনি দিব অর্থাৎ হাফ চা চামচ। আর এরই মাঝে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। শাপলা রান্না করতে খুবই অল্প সময় লাগে।
    খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়।
    আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    Uploaded using 3Speak Mobile App
    3 min
  • তাজিম কিভাবে সাঁতার শিখছে তার একটি ভিডিও।। Vlog Video Jessore Bangladesh....
    https://3speak.tv/watch?v=khadizatu/kettvxnphq
    আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হচ্ছে, আমার ছেলের সাঁতার শেখা গোসল করা ওর দাদার সঙ্গে। প্রথমে আমরা চলে যাচ্ছি কলাবাগানে কলাগাছ দিয়া আজকে সাঁতার শেখা হবে। আমার শ্বশুর আব্বা কলা গাছের একটা টুকরা কেটে নিয়েছে বেশ মোটামুটি বড় আকার করে। আর এই কলা গাছের অংশটা দিয়েই আমার তাজিম আলম সাঁতার শিখবে। যেহেতু আমাদের আশেপাশে কোন নদী নেই এখানে একটা ছোট খাল আছে আমরা সেই খালে চলে গেলাম। এছাড়াও এই খালটি মিলিটারীদের।তবে এখানে সকলে গোসল করতে পারে। তো তাজিম অলরেডি কলা গাছ দিয়ে ট্রাই করা শুরু করছে। ওর দাদা ওর পিছে পিছে আছে। মাশাল্লাহ ও অনেকটাই সাঁতার কাটা শিখেও গিয়েছে। তবে কলা গাছ নিয়েই পারে এমনি ছেড়ে দিলে এখনো পারছেনা। হয়তো আরো চার পাঁচ দিন চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দুই ছেলে এখানে গিয়ে ওর দাদার সাথে গোসল করতে ভীষণ ভালোবাসে। আর আমার শ্বশুর আব্বাও আমার দুই ছেলেকে ভীষণ ভালোবাসা যার কারণে তাদের নিয়ে নিয়ে যায়। আর আমিও আজ গিয়েছিলাম তাদের ভিডিও বানানোর জন্য। তবে এখানে এসে কিছু শাপলাও কিনতে পেলাম আর শাপলা গুলো ২০ টাকা নিয়েছিল। আমার দুই ছেলে এখানে প্রায় ৩০ মিনিট গোসল করেছেন। আমি এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। সবাই কমেন্ট করে জানাবেন।
    এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
    আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ। Uploaded using 3Speak Mobile App
    4 min
  • তেল ছাড়া সুজির নাস্তা রেসিপি।। Nasta Recipe Bangla......
    https://3speak.tv/watch?v=khadizatu/dkcnvgcc
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে তেল ছাড়া সুজির নাস্তা তৈরি। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
    তেল ছাড়া এই সুজির নাস্তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে....
    উপকরণ -
    ১.সুজি,
    ২.ময়দা,
    ৩.চিনি,
    ৪.লবন,
    ৫.পানি,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি একটা ব্লেন্ডার যার নিয়েছি। এরমধ্যে এক কাপ সুজি দিয়ে,এক কাপ পানি দিয়েছি, স্বাদ মতন লবণ, এক টেবিল চামচ চিনি, এখন দুই মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখন এখানে আবারও হাফ কাপ ময়দা দিয়ে,এক কাপ পানি দিব, ৩০ সেকেন্ডের মত ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার খুব ভালো একটা বেটার তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান দিয়ে, এক চামচ এক চামচ করে তিনটা নাস্তা তৈরি করে নিয়ে। মাশাল্লাহ নাস্তাটা খুবই সুন্দর হয়েছে। আর খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লেগেছে।
    এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।![![
    ](http://)](http://)
    3 min
  • আমার ভাইরাল ডিম ভাজা😋😋 যে একবার খাবে বারবার তৈরি করতে বাধ্য।।Egg Fry Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/ouzzkssmjj
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছি। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি আসলে সকলে অনেক পছন্দ করে থাকে। তাই আমি নাম দিয়েছি ভাইরাল ডিম ভাজা।। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
    এই ভাইরাল ডিম ভাজাটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগে.....
    উপকরণ -
    ১. ডিম,
    ২.পেঁয়াজ,
    ৩.রসুন,
    ৪.কাঁচা মরিচ,
    ৫.সরিষার তৈল,
    ৬.লবণ,
    ৭.হলুদ,
    ৮.লেবু,
    প্রস্তুত প্রণালী -
    আজকের এই ডিম ভাজাটা তৈরি করতে আমার দুইটা ডিম লাগবে। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি, সরিষার তেল। উপকরণগুলো তেলের মাঝে ভেজে নিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি। ভাজা উপকরণগুলো এক সাইড করে নিয়ে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। এবার ডিমের ওপরে কাঁচামরিচ পিঁয়াজ রসুন ভাজা গুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এক মিনিট জ্বাল করে উল্টিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ দুই পিঠ আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মাঝে তুলে নিচ্ছি। তিন টুকরা লেবু সেলাই করে কেটে নিয়ে পরিবেশনের জন্য। আর এভাবেই তৈরি করে নিলাম ভাইরাল ডিম ভাজা।
    আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।
    যারা এতক্ষন আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    3 min
  • গরিবের গ্রিল চিকেন রেসিপি।। ঘরে থাকা উপকরণে গ্রিল।। Grill Chicken Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/nupkxbhbwt
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে, গরিবের গ্রিন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    এই রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগে...
    উপকরণ -
    ১.বয়লার মুরগির রান,
    ২.লবণ,
    ৩. মরিচ গুড়ি,
    ৪.হলুদ গুড়ি,
    ৫.ধইনা গুড়ি,
    ৬.জিরা গুড়ি,
    ৭.গরম মসলার গুড়ি,
    ৮.লেবুর রস,
    ৯.সরিষার তৈল ,
    ১০.সয়াবিন তৈল ,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি মুরগির দুটো রান অর্থাৎ থানসহ নিয়েছে খুব বড় করে। এরপর খুব ভালো করে ধুয়ে কেচে কেঁচে নিয়েছি। চিকেনে যেন কোন পানি না থাকে খুব ভালো করে চিপড়িয়ে নিতে হবে। এরপরে আমি যে সকল উপকরণ নিয়েছি সব উপকরণ গুলো একে একে দিয়ে দিব। আলতো হাতে মাখিয়ে নিব সব জায়গায় যেন মসলা গুলো ভালো করে মিশে যায়। রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য। এবারে চুলা একটা প্যান দিয়ে হালকা পরিমাণের সয়াবিন তেল দিয়ে গরম দিব। এখন চিকেনের যে অংশ সেটা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট চুলা জাল মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি, আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এরকম করে ৩০ মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল গরিবের গ্রিল।
    এই গরিবের গ্রিল আমার বাচ্চারা অনেক মজা করে খায়।আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
    এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    3 min

About khadizatu 3Speak Podcast

From the publisher's feed

Listen and watch the latest videos from khadizatu. Hosted by 3Speak.tv. The free speech video platform on the HIVE blockchain.