khadizatu 3Speak Podcast

khadizatu 3Speak Podcast

By khadizatu
Download on the App Store

khadizatu 3Speak Podcast episodes

  • চাউলের গুড়া দিয়ে নুডলস্ পাকোড়া রেসিপি 😋😋।। Noodles pakora Recipe Bangla....
    https://3speak.tv/watch?v=khadizatu/uowoiiarmh
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে চাউলের গুড়া দিয়ে নুডলস পাকোড়া তৈরি করা। এই নুডলস পাকোড়া তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগে..
    উপকরণ -
    ১.নুডলস,
    ২.চাউলের গুড়া,
    ৩.ডিম,
    ৪.পিয়াজ,
    ৫.রসুন,
    ৬.কাঁচা মরিচ,
    ৭.ধইনা পাতা,
    ৮.লবণ,
    ৯.হলুদ,
    ১০. মরিচের গুড়া,
    ১১.নুডলস মসলা,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে লোড স্কুল কে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ,রসুন, ধইনা পাতা, ডিম, চাউলের গুড়ি, লবণ, হলুদ, মরিচি গুড়ি সবকিছু একইসঙ্গে আলতো হাতে মিশিয়ে নিব। এখন কিন্তু এখানে কোন পানি মেশানো যাবে না। এবারের চুলার পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে যে নুডলস মিশ্রণ টা তৈরি করে রেখেছিলাম গোল গোল সেভ করে নিব। এবার গরম তেলের মাঝে একটা একটা করে সবগুলো দিয়ে দিব। ১০ মিনিটের মতো চুলার জ্বাল মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল চাউলের গুড়া দিয়ে নুডলস পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমারে রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    3 min
  • নারকেলি চাপটি পিঠা রেসিপি।। Narkali Chapti Pitha Recipe Bangla....
    https://3speak.tv/watch?v=khadizatu/fayhopyyfc
    আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেসি ভাল আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার ও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি তৈরি করতে আমার যে উপকরণ লাগবে।
    উপকরণ-
    ১. আতপ চাউল,
    ২. নারকেল,
    ৩. চিনি,
    ৪. লবন,
    ৫. সয়াবিন তৈল,
    ৬.পানি,
    প্রস্তুত প্রণালী -
    আতপ চাউলটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে চাউলটা নিয়ে ব্লেন্ডারে দিয়ে এর মাঝে হাফ কাপ পানি দিয়েছি। এবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে খুব ভালো একটা বেটার তৈরি হয়েছে। এখন আমি এখানে এক কাপ নারকেল, হাফ কাপ চিনি, স্বাদমতো লবণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। এবারের চুলায় একটা প্যান দিয়েছি, হালকা সয়াবিন তৈল দিয়েছি,একটা টিস্যু দিয়ে খুব ভালো করে তেলটা মুছে নিচ্ছে। এখন আমি পরিমাপ করে গরম পেনের মাঝে বেটার টা দিয়ে দিচ্ছি । চুলার জালটা লোতে রেখে ২ মিনিটের মতো জ্বাল করে নিব। এতেই তৈরি হয়ে যাবে নারকেলি চাপটি পিঠা। আমি পরের গুলো ঠিক একইভাবে সব দিয়েছি। মাশাল্লাহ খুব সুন্দর ভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পেরেছি। খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
    এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    3 min
  • নুডলস্ সেমাই বাংলা রান্না।। সেই স্বাদ কিন্তু।। Noodles Semai Bangla Recipe.......
    https://3speak.tv/watch?v=khadizatu/plshwvydql
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারো ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে নুডলস সেমাই রান্না। অর্থাৎ নুডলস সেমাই বাংলা রান্না।আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    তো চলুন এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে দেখে নেই।
    উপকরণ -
    ১.নুডলস্,
    ২. তরল দুধ,
    ৩.এলাচ,
    ৪,দারচিনি,
    ৫.তেজপাতা,
    ৬.লবণ,
    ৭.চিনি,
    ৮.গুড়া দুধ,
    ৯.সুইট বল,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি এক প্যাকেট নুডলস এর অর্ধেক নিব। আর এটা ছিল কোকোলা নুডলস। এবার নুডলস গুলো আমি কয়েকটা খন্ড করে নিব। এখন ফুটন্ত পানিতে দিয়ে এক টেবিল চামচ সয়াবিন তেল দিব। দুই মিনিট সিদ্ধ করে নিব। চালনির মাঝে ঢেলে নিব। যাতে করে পানিটা খুব ভালো করে ঝরে যায়। চুলায় একটা প্যান দিয়ে দুধ গরম করতে দিব। আমি আগের থেকে এক লিটার দুধ জ্বাল করে হাফ লিটার করেছিলাম। এখন এখানে দুটো এলাচ, তিন টুকরা দার চিনি, একটা তেজপাতা, লবণ, চিনি, গুড়া দুধ সবকিছু দিয়ে ২ মিনিট জ্বাল করে নিব। এবার আগে থেকে যে নুডলস সিদ্ধ করে রেখেছিলাম। ফুটন্ত দুধের মাঝে দিয়ে দিব। তিন মিনিট জাল করে নিব। এবার একটা পাত্রের মাঝে ঢেলে নিচ্ছি। এখন আমি উপরে কিছু সুইট বাল ছিটিয়ে দিয়েছি। দেখতে মাশাল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ। এই রেসিপিটা যে একবার তৈরি করবে সে বারবার করবে ইনশাল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম।
    3 min
  • কালোজিরা ভর্তা রেসিপি বাংলা।। হয়ে যাক একবার।। Kalijira Vorta Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/fpbfbihaxt
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে কালোজিরা ভর্তা। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
    তো চলুন দেখে নেই এই কালোজিরা ভর্তাটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে।
    উপকরণ -
    ১.কালোজিরা,
    ২.জিরা,
    ৩.মরিচের গুড়ি,
    ৪.ধইনার গুড়ি,
    ৫.হলুদ গুড়ি,
    ৬.লবণ,
    ৭.পেঁয়াজ রসুন বাটা,
    ৮.সয়াবিন তৈল
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে প্যানটা হালকা গরম করে জিরা এবং কালোজিরা হালকা টেলে নিব। ঠান্ডা হলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে গুড়ি করবো। এরপরে পেঁয়াজ রসুন কেটে নিব। রসুনের অংশটা অনেকটা বাড়িয়ে দিতে হবে যার কারণে ভর্তার স্বাদ বেড়ে যাবে। আর এই পেঁয়াজ রসুনগুলা ও আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলায়। প্যানটা দিয়ে ২ টেবিল চামচ সরিষার তেল দিব। এরপরে, যে পেঁয়াজ রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেগুলাও দিব । এবার মরিচ গুড়ি, ধইনা গুড়ি,হলুদ গুড়ি, লবণ খুব ভালো করে ভেজে নিব। আগে থেকে যে কালোজিরা এবং জিরার গুঁড়ি করে রেখেছিলাম এখন দিয়ে দিব। এবারে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম আচে রেখে। আর এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল কালোজিরা ভর্তা। এখন একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে গোল গোল বলের মতো সেভ করে নিচ্ছি।
    অনেকগুলো ভর্তা তৈরি করে নিয়েছি। খেতে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে।
    আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ।
    3 min
  • মাছ-মাংস কে হার মানাবে,এমন বেগুন,পটল, ডিমের তরকারি 😋😋।। Dimer Tarkari Recipe Bangla....
    https://3speak.tv/watch?v=khadizatu/zwnzwxbuog
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে বেগুন, পটল, ডিম দিয়ে একটি মজাদার তরকারি।আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    রেসিপিটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লাগবে।
    উপকরণ -
    ১.বেগুন,
    ২.পটল,
    ৩. ডিম,
    ৪.পেঁয়াজ বাটা,
    ৫.রসুন বাটা,
    ৬.আদা বাটা,
    ৭.জিরা গুড়ি,
    ৮.ধইনার গুড়ি,
    ৯.হলুদের গুড়ি,
    ১০.লাবন,
    ১১.সরিষার তৈল,
    প্রস্তুত প্রণালী -
    সর্ব প্রথমে বেগুন এবং পটলগুলো ছুলে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছে। এবার লবন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি।চুলায় একটা প্যান্ট দিয়ে তার মাঝে তিন টেবিল চামচ সরিষার তৈল দিয়েছি। এবার তেলটা গরম হলে বেগুন এবং পটল ভেজে নিব। বেগুন এবং পটলের যে লবন হলুদ পানি ঢুকু ছিল তার মাঝে তিনটি ডিম ভেঙে ফেটে নিচ্ছে।ফ্যানের মাঝে যে তেল ছিল তার
    মাঝে ডিম গুলোও দিয়ে দিচ্ছি। এবার আমার পছন্দ মত ছোট ছোট পিস করে নিচ্ছি।তুলে নিলাম। আবারো এক টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি। এবার দুই টেবিল চামচ পেঁয়াজ, রসুন,আদা বাটা দিব, হাফ টেবিল চামচ মরিচের গুড়ি, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ি, হাফ টেবিল চামচ ধইনাগুড়ি, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে সবকিছু মিলিয়ে ভেজে নিব।ভেজে নেওয়া হয়ে গেলে এক কাপ পানি দিব। পানিটা যখন টগবগ জ্বাল উঠতে শুরু হবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে ভেজে নেয়া ডিম বেগুন পটল দিয়ে দিব। ৩ মিনিট জাল করে নিব। এরই মাঝে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটা পাত্রের মাঝে তুলে নিচ্ছি।এভাবেই তৈরি করে নিয়েছি বেগুন পটল ডিমের মজাদার তরকারি।
    আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
    4 min
  • ভাজা কই মাছে কচুর পাতার ভর্তা।। Vorta Recipe Bangla......
    https://3speak.tv/watch?v=khadizatu/xgmiikfype
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে ভাজা কৈ মাছে কচুর পাতার ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নিন এই মজাদার ভর্তাটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে।
    উপকরণ -
    ১.কচুর পাতা,
    ২.কৈ মাছ,
    ৩.সরিষার তৈল,
    ৪.লবণ,
    ৫.হলুদ,
    ৬.মরিচের গুড়ি,
    ৭.রসুন বাটা,
    ৮.পেঁয়াজ বাটা,
    ১০.রসুনের কোয়ার,
    ১১.কাঁচা মরিচ,
    ১২.পেঁয়াজ কুচি,
    ১৩.জিরা বাটা,
    ১৪.ধইনার ঘড়ি,
    ১৫.আদা বাটা,
    প্রস্তুত প্রণালী -
    আগে থেকে আমি চারটা কৈ মাছ ভেজে নিয়েছি। এরপরে চুলায় একটা কড়াই দিয়েছি। মরিচ বাটা, পেঁয়াজ বাটা,, রসুন বাটা আদা বাটা দিয়েছি প্রায় ২ টেবিল চামচ। হাফ টেবিল চামচ ধইনার গুড়ি, হাফ টেবিল চামচ জিরার গুড়ি,পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, তিন টেবিল চামচ সরিষার তৈল । এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আগে থেকে যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মাঝে দিয়ে মাখিয়ে দুই মিনিটের জন্য রেখে দিব। এবারে আমি কিছু কচুর পাতা নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে। এবার একটা একটা পাতা দিয়ে মাছ আর মসলা গুলো ঢেকে দিচ্ছি। সব পাতাগুলো যে পর্যায়ে দেওয়া হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলা জালটা হাই হিটে দিয়ে দিয়েছি। দুই মিনিট জাল করার পর চুলার জালটা লোতে এনেছি। এখন কয়েকটা কাঁচা মরিচ, আর চার কোয়ার রসুন দিয়ে দিয়েছি। পাঁচ মিনিট জাল করে নিব। এরই মাঝে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ভর্তাটা করে নেবার পালা। এখন আমি কাঁচামরিচ আর রসুনগুলো তুলে নিচ্ছি। তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে, হাত দিয়ে ভালো করে ডলে নিব। এখন কচুর পাতা টা তুলে ভালো করে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিলাম ভাজা করি মাছে কচুর পাতা ভর্তা। গরম ভাতে খেতে কিন্তু ভীষণ মজার হায় এই ভর্তাটা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
    3 min
  • রসভরি পিঠার সহজ রেসিপি। মাত্র তিনটা ডিমে অনেকগুলো পিঠা। Sujir Rosh Bhori Pitha Recipe Bangla....
    https://3speak.tv/watch?v=khadizatu/gioeburyfs
    আসসালামু আলাইকুম আশা করছি সকলের অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে সুজির রস ভরি পিঠা। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    তো চলুন দেখে নিন এই সুজির রস ভরি পিঠা তৈরি করতে
    আমাদের কি কি উপকরণ লাগে।
    উপকরণ -
    ১.তরল দুধ,
    ২. গুড়ো দুধ,
    ৩.সুজি,
    ৪.চিনি,
    ৫.লবণ,
    ৬.তেজপাতা,
    ৭.দারচিনি,
    ৮. এলাচ,
    ৯.সয়াবিন তৈল,
    ১০. ডিম,
    প্রস্তুত প্রণালী -
    প্রথমে আমি তিনটা ডিম,চিনি,লবণ খুব ভালো করে ফেটে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো।এখন আমি এখানে অল্প অল্প করে সুজি দিয়ে দিব। বেশি পাতলাও না আবার ঘনও হবেনা এরকম একটা বেটার তৈরি করে নিব। দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি দুধের মিশ্রণটা তৈরি করব। এইজন্য প্রথমে আমাকে দুধ নিতে হবে, এবং চিনি, গুড়া দুধ, লবণ, তেজপাতা, এলাচ,দারচিনি, সবকিছু একসঙ্গে মিলিয়ে ভালো করে জ্বাল করে নিতে হবে। দুধের ঘনত্ব মিশ্রণ তৈরি করে নিতে হবে। দুধটা ঘন হলে পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এইজন্য একটু ঘন করে নিতে হবে। এখন আমি আগে থেকে যে সুজির ডিমের বেটার তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে পিঠা তৈরি করে নিব। এইজন্য আমাকে চুলায় পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তৈল দিয়ে নিতে হবে। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। এবার আমি তেলটা যখন গরম হয়ে যাবে ছোট একটা চামিচের সাহায্যে এক চামচ এক চামচ করে তেলের মাঝে দিয়ে দিব। এপিট ওপিঠ ভালো করে উল্টিয়ে নিব। চুলা জালটা অবশ্যই লোতে রাখতে হবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে গরম দুধের মাঝে দিয়ে দিব। সব পিঠাগুলো গরম দুধের মাঝে দিয়ে দশ মিনিটের মত ঢেকে রাখবো। এরই মাঝে পিঠাগুলো সব কমপ্লিট হয়ে যাবে।
    আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই কমেন্ট বক্সে জানাবেন।
    এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    4 min
  • পাকা ডাটা রান্না করার সহজ রেসিপি।। Data Ranna Recipe Bangla......
    https://3speak.tv/watch?v=khadizatu/gxpwgbcbze
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভাল আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে, পাকা ডাটা রান্না।
    তো চলুন দেখে নিন এই পাকা ডাটা রান্না তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে।
    উপকরণ -
    ১.পাকা ডাটা,
    ২.সরিষার তৈল,
    ৩.শুকনা মরিচ বাটা,
    ৪.পেঁয়াজ বাটা,
    ৫.রসুন বাটা,
    ৬.আদা বাটা,
    ৭.জিরা বাটা,
    ৮.লবণ,
    ৯.হলুদ গুড়ি,
    ১০.ধইনার গুড়ি,
    ১১.পানি,
    প্রস্তুত প্রণালী -
    সর্ব প্রথমে চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে ২ টেবিল চামচ সরিষার তৈল দিয়েছি। আদা, পিঁয়াজ, মরিচ, রসুন, জিরা একইসঙ্গে বেটে নিয়েছি,সবকিছু মিলে ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপরে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ,এবং হাফ টেবিল চামচ। এখন সব মসলা উপকরণ গুলো খুব ভালো করে ভেজে নিব। মসলাটা ভাজা হয়ে গেলে যে পাকা ডাটা গুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব । সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ জ্বাল করে, আবারও এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিব। পানিটা যে পর্যায়ে শুকিয়ে আসবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল পাকা ডাটা রান্না।
    আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
    এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
    3 min
  • আমার পোষা হাঁস-মুরগির ব্লগ ভিডিও।।
    https://3speak.tv/watch?v=khadizatu/cvqvffilov
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে।
    আমার পোষা হাঁস মুরগি -
    আমি প্রতিদিন আমার এই হাঁস মুরগিগুলোকে সকাল আটটা থেকে নয়টার মাঝে এদের ঘর থেকে বের করে দেই। তারপর আমি এদের খাবার খেতে দেই। মুরগিদের জন্য ধান চাউল। আর হাসদের জন্য কুড়া,ধান। দিনে এরা সাত থেকে আট বার খাবার খায়। এদের যখন খোদা লাগে তখনই এসে খেয়ে যায়। সন্ধ্যা হলে নিজেরাই ঘরে ঢুকে পড়ে।বর্তমানে আমার পাঁচটি হাঁস আছে, এছাড়াও আটটি মুরগি দুইটা মোরগ, মোট দশটা। তিনটা মুরগি ডিম দিচ্ছে। দুইটা হাঁস ডিম দিচ্ছে। আলহামদুলিল্লাহ এই ডিমগুলোতেই আমার হয়ে যায়। তবে সব সময় সবগুলোই ডিম দেয় না মাঝে মাঝে গ্যাপ দেয়।হাঁস-মুরগি আমি শখ করে পুষি। আমার খুব ভালো লাগে। আবার মাঝে মাঝে এখান থেকে জবাই করেও খাই। আজ হঠাৎ মনে হল আমার হাঁস-মুরগি পোষা ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই মতামত জানাবেন।
    এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
    3 min
  • ছয়টি উপকরণ দিয়ে মসলা পেস্ট তৈরি।। Masala Paste......
    https://3speak.tv/watch?v=khadizatu/grayebvnyz
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ছয়টি উপকরণ দিয়ে মসলা পেস্ট তৈরি।
    এই মসলা পেজটি তৈরি করতে আমাদের যে সকল উপকরণ লেগেছে।
    উপকরণ -
    ১.শুকনা মরিচ,
    ২.আদা,
    ৩.রসুন,
    ৪.পেঁয়াজ,
    ৫.জিরার গুড়া,
    ৬.পানি,
    প্রস্তুত প্রণালী-
    প্রথমে আমি শুকনা মরিচ গুলোকে মাঝখান থেকে ফেরে বিচিগুলো বের করে ভিজিয়ে রেখেছি ৫ মিনিটের জন্য। তারপরে আদা গুলোকে ছুলে পাতলা পাতলা করে গোলাকার কেটে নিয়েছি,রসুনগুলো ছুলে নিয়েছি, পেঁয়াজ গুলো ছুলে চার টুকরা করে নিয়েছি, এবং জিরার গুড়া নিয়েছি, এছাড়াও নিয়েছি সাদা নরমাল। এবার একটি ব্লেন্ডার জারের মাঝে সবকিছু একসঙ্গে দিয়ে পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি।
    আর এভাবেই খুব সহজে তৈরি করে নিয়েছি মসলা পেস্ট।
    আশা করছি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
    এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
    3 min

About khadizatu 3Speak Podcast

From the publisher's feed

Listen and watch the latest videos from khadizatu. Hosted by 3Speak.tv. The free speech video platform on the HIVE blockchain.