khadizatu 3Speak Podcast

khadizatu 3Speak Podcast

By khadizatu
Download on the App Store

khadizatu 3Speak Podcast episodes

  • ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বিরিয়ানি তৈরি।। Beef Biryani Recipe Bangla.....
    https://3speak.tv/watch?v=khadizatu/ecbdbbzhif
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ। এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকবে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরায়ানি তৈরি।রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লেগেছে।
    উপকরণ -
    ১.গরুর মাংস,
    ২.চিনিগুড়া চাউল,
    ৩.পেঁয়াজের বেরেস্তা,
    ৪.পেঁয়াজ বাটা,
    ৫.মরিচ বাটা,
    ৬.আদা বাটা,
    ৭.রসুন বাটা,
    ৮.বিরানি মসলা,
    ৯.গুড়া দুধ,
    ১০.লেবুর রস,
    ১১.লাবন,
    ১২.আলু বোখরা,
    ১৩.তেজপাতা,
    ১৪.গরম পানি,
    ১৫.চিনি,
    প্রস্তুত প্রণালী -
    সর্ব প্রথমে আমি এক কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসগুলোর সাইজ মিডিয়াম রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়েছি তারপরে এক টেবিল চামচ লবনও দিয়েছি। এবারে আমি পাঁচটা বাঁশি দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এখন টক দই তৈরি করে নিব। হাপ কাপ গুড়া দুধ নিয়েছি,দুই টুকরা লেবুর রস দিয়ে একটা চামিচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এভাবেই টক দইটা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চলে যাব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মাঝে সয়াবিন তৈল দিয়ে দিয়েছি। দুইটা বড় পেঁয়াজ কুচি দিয়ে এক চা চামচ চিনি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব। কিছু বেরেস্তা তুলে রাখবো। বাকি বেরেস্তা গুলোর মাঝে মসলা উপকরণ দিয়ে দিব। সব মসলাগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব।আগে থেকে যে মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিব।একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জ্বাল করে নেব। এবার আমি এখানে এক কেজি চিনিগুলা চাউল দিয়ে দিব। চাউল গুলো ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়েছি।অপেক্ষা করবো পানি যতক্ষণ না শুখাচ্ছে। এরপর ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার দমে রেখে দিব ১০ মিনিট। এখন পেঁয়াজের বস্তা গুলো উপরে ছড়িয়ে দিব।
    এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি।
    আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
    4 min
  • কাঁঠালের বিচি ভাজা সহজ রেসিপি।। Kathaler Bici Vaja Recipe Bangla....
    https://3speak.tv/watch?v=khadizatu/pchxyjfvvz
    আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি কাঁঠালের বিচি ভাজা।
    কাঁঠালের বিচি ভাজা।
    উপকরণ -
    ১.কাঁঠালের বিচি,
    প্রস্তুত প্রণালী -
    সর্ব প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি ভালো করে শুকিয়ে। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার জালটা হাই হিট রেখে তাওয়াটা গরম করে নিয়েছি।এবারে কাঁঠালের বিচি গুলো দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখেছি। পাঁচ মিনিট জাল হওয়ার পর বিচিগুলো উল্টিয়ে দিয়েছি। আবারো পাঁচ মিনিট জ্বাল করে নিয়েছি। এবারে সব বিচিগুলো একটা কাঠের চামিচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেছে কাঁঠালের বিচি ভাজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগেছে।
    যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
    আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
    3 min
  • মলা মাছের পাতুরি,মিষ্টি কুমড়া শাক দিয়ে।। Mola Macher Paturi Recipe Bangla.......
    https://3speak.tv/watch?v=khadizatu/cwesisxvdc
    মলা মাছের পাতুরি।
    উপকরণ -
    ১.মলা মাছ,
    ২.মিষ্টি কুমড়ার পাতা,
    ৩.লবণ,
    ৪.হলুদ,
    ৫.মরিচ,
    ৬.জিরা,
    ৭.পেঁয়াজ,
    ৮.রসুন,
    ৯.সরিষার তৈল,
    প্রস্তুত প্রণালী
    প্রথমেই আমি মলা মাছ নিয়েছি। তারপরে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতাও নিয়েছি, সবকিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মলা মাছ নিয়ে নিচ্ছি, এর ভিতর লবণ,হলুদ, মরিচবাটা,জিরা, সরিষার তৈল,পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান দিয়ে গরম দিব। এখন প্রথমে একটা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে,যে মলা মাছগুলা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামিজ করে নিব। প্রথমে একটা পাতা দিয়ে পেঁচিয়ে তারপরে আবারো একটা পাতা নিব মোট দুইটা পাতা দিয়ে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিব।এখন পেনের মাঝে একটা একটা করে দিব। দশ মিনিট মিডিয়াম আচে জ্বাল করে নিব। আর এই ভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল মলা মাছের পাতুরি।
    আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
    ভালো লাগলে সবাই কমেন্ট সেকশনে জানাবেন।
    সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
    4 min

About khadizatu 3Speak Podcast

From the publisher's feed

Listen and watch the latest videos from khadizatu. Hosted by 3Speak.tv. The free speech video platform on the HIVE blockchain.