
Sign up to save your podcasts
Or


বাংলা ডিজিটাল প্লাটফর্ম 'ও কলকাতা রেডিও'তে ছোটদের বিভাগে আপনারা শুনছেন সুকুমার রায়ের অমর সৃষ্টি 'অবাক জলপান'।
Explore the rise of Donald Trump and its impact on American politics. This video delves into the factors that contributed to Trump's ascendance and how it changed the political landscape of the United States. From his controversial campaign to his presidency, we examine the key events and decisions that shaped Trump's rise to power. Get insights into the American political system and the role Trump played in reshaping it.
ও কলকাতার ‘কফিহাউসের আড্ডা ভার্চুয়াল’ পডকাস্ট সিরিজের অংশ হিসেবে আপনারা শুনছেন শৌভিক চক্রবর্তীর সাক্ষাৎকারের প্রথম পর্ব। আমরা কথা বলছি ডোনাল্ড ট্রাম্প ও আজকের আমেরিকা নিয়ে।
শৌভিক ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, আমহার্স্টের প্রফেসর। দীর্ঘদিন আমেরিকাবাসী হলে বড় হয়ে ওঠা, শিক্ষা কলকাতা ও পরবর্তী সময়ে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি তুলে ধরেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
কথা বলার সুবিধের জন্য আমরা আলোচনাটিকে ভেঙে নিয়েছি দুটি পর্বে - আজকের প্রথম পর্বে থাকবে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ক্ষমতায় এলেন, এই উত্তরটা বুঝতে হলে আমাদের জানতে হবে আমেরিকার রাজনৈতিক মঞ্চটি কিরকম, সেখানের রাজনীতিতে শ্রেণীবিন্যাস কিভাবে কাজ করেছে, বিপক্ষের গ্রহণযোগ্যতা কেন তৈরি হয়নি এবং কিভাবে রাজনৈতিক প্রচার জনমানসে প্রভাব ফেলেছে। এর পরের পর্বে আমরা কথা বলব ট্রাম্প যে পলিসিগুলি সামনে নিয়ে আসছেন তার সুদূরপ্রসারী প্রভাব আমেরিকা ও বিশ্ব অর্থনীতিতে কিভাবে পড়তে চলেছে।
আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে - আপনার কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের মন্তব্যে অবশ্যই জানান, আমরা চেষ্টা করব আমাদের পরের পর্বে তার উত্তর নিয়ে আলোচনা করার।
Join Suman Sengupta on an unforgettable Australian adventure as he shares his story of identity, culture, and belonging as a Bengali IT professional living abroad. From the vibrant streets of Melbourne, Suman takes you on a journey of self-discovery, exploring what it means to be Bengali in a foreign land. With his infectious enthusiasm and humour, Suman shares his experiences of navigating cultural differences, finding community, and building a new life in Australia.
অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি এবং তথ্যপ্রযুক্তি কর্মী সুমন সেনগুপ্তর সাথে আড্ডায় আমরা কথা বলছি অস্ট্রলিয়া নিয়ে, এখানে ভারতীয় বাঙালিদের অভিবাসন, জীবন ও সংষ্কৃতি নিয়ে।
বাংলা ভাষায় এই ডকুমেন্টারি-স্টাইল আড্ডা মিস করবেন না! আমাদের প্রশ্ন পাঠাতে পারেন - আমরা আবার ফিরে আসব পরের পর্বে।
কফিহাউসের আড্ডা গানটির সাথে বাঙালির ভালোবাসা নিয়ে নতুন করে বলার নেই। এই নামে একটি বাংলা ব্লগ আমরা শুরু করেছিলাম ২০০৯ এ। সোশ্যাল মিডিয়ার ভিড়ে ব্লগটি হারিয়ে গেলেও সেই আড্ডার মেজাজ, আমরা ফিরিয়ে এনেছি ও কলকাতার বাংলা পডকাস্টে। এখন স্টুডিওতে রেকর্ড হওয়া আড্ডার পাশাপাশি দেশ বিদেশের বাঙালিকে একই সূত্রে জুড়তে শুরু করছি আমাদের ভার্চুয়াল আড্ডাও।
বাংলা কবিতা সংকলন দ্রোহ
রচনা - সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মনিভূষণ ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী
কণ্ঠ - অমিতকিরণ বন্দ্যোপাধ্যায়
আবহ - অশ্রুকুমার ভট্টাচার্য
ও কলকাতা রেডিও তে আপনারা শুনছেন বাংলা কবিতা সংকলন দ্রোহ
এই পর্বে যে কবিদের রচনা আমরা বেছে নিয়েছি তারা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মনিভূষণ ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী
কবিতা সংকলন করেছেন আমাদের অতিথি সম্পাদক সমর্পিতা ঘটক।
আবৃত্তি করেছেন অমিতকিরণ বন্দ্যোপাধ্যায়
আবহ - অশ্রুকুমার ভট্টাচার্য
সঙ্গে থাকুন, শুনতে থাকুন ও কলকাতা
বাংলা কবিতা শ্রী মধুসূদন
আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ, শীত তাদের জন্য ঝোলা ভরে অনেক কিছু নিয়ে আসে এক জাদুকরের মত, আর ঠিক সময়ে তা বেরিয়ে আসে এক এক করে। পরিবেশ উষ্ণতার কারনে শীতের সেই মায়াজাল হয়তো এখন সেভাবে অটুট নেই, কিন্তু তাও শীত এলে প্রকৃতির নিয়মে প্রেমের কবোষ্ণতার দিকে ধেয়ে যেতে মন আকুল করে আজও। আর বাঙালির প্রেম তো কবিতা ছাড়া অসম্পূর্ণ। তাই ২০২৫ এ শীতের শেষলগ্নে আমরা ও কলকাতার সদস্যরা আপনাদের জন্য তৈরি করলাম এক বিশেষ কবিতা সঙ্কলন - প্রেমে অপ্রেমে। এই কবিতা কোলাজে রয়েছে শুধু নারীদের কবিতা। যাদের ভাষ্যে সমৃদ্ধ হয়েছে এই পর্ব তাঁরা হলেন - অনিতা অগ্নিহোত্রী, যশোধরা রায়চৌধুরী, তসলিমা নাসরিন, মল্লিকা সেনগুপ্ত, মন্দাক্রান্তা সেন, দেবারতি মিত্র কবিতাগুলি চয়ন করেছেন সমর্পিতা ঘটক। আবৃত্তিতে জীবন্ত করেছেন জয়িতা বন্দ্যোপাধ্যায়। সাউন্ড মিক্সিং, এডিটিং ও গ্রাফিক্সের মাধ্যমে পর্বটিকে সাজিয়েছেন টিম ও কলকাতার বিভিন্ন সদস্য। কেমন লাগল আমাদের এই বিশেষ পর্ব? জানাতে ভুলবেন না কিন্তু।
00:00 সূচনা
00:10 অনিতা অগ্নিহোত্রী
03:24 যশোধরা রায়চৌধুরী
04:33 তসলিমা নাসরিন
06:33 মল্লিকা সেনগুপ্ত
07:16 মন্দাক্রান্তা সেন
08:29 দেবারতি মিত্র
From the publisher's feed
O Kolkata Radio (ও কলকাতা রেডিও) brings Bengali literature to life through immersive audio storytelling. From full-cast শ্রুতিনাটক (audio dramas) and classic গল্প পাঠ (story readings) to কবিতা কোলাজ (poetry collages) and children's stories — we produce original Bengali audio content for listeners across the world. Our productions feature works by literary giants like Rabindranath Tagore, Saradindu Bandyopadhyay, Narayan Gangopadhyay, Humayun Ahmed, and Buddhadeb Basu, performed by a dedicated ensemble of voice artists with professional sound design.
What you'll find here:
Founded in 2012 as a Bengali web magazine in Kolkata, O Kolkata has evolved into a full-fledged audio production house. We are a community of writers, voice artists, sound engineers, and producers united by a love for বাংলা সাহিত্য (Bengali literature) and the spoken word.
'ও কলকাতা রেডিও' বাংলা সাহিত্যকে নিয়ে আসছে আপনার কানে — শ্রুতিনাটক, গল্প পাঠ, কবিতা কোলাজ, রম্যরচনা, ছোটদের গল্প এবং আরও অনেক কিছু নিয়ে। ২০১২ সালে কলকাতায় একটি বাংলা ওয়েব পত্রিকা হিসেবে যাত্রা শুরু। আজ 'ও কলকাতা রেডিও' একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অডিও প্রোডাকশন প্ল্যাটফর্ম — যেখানে লেখক, শিল্পী, শব্দ প্রকৌশলী ও প্রযোজকরা একসাথে কাজ করছেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসায়। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বাঙালি শ্রোতাদের জন্য প্রতি সপ্তাহে নতুন পর্ব। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।