Quran For Lifeline

Quran For Lifeline

By Quran For LifelineReligion & Spirituality
Download on the App Store

Quran For Lifeline episodes

  • সূরা আল-হাজ্জ্ব | আল কুরআনের ২২ তম সূরা | অর্থ: তীর্থযাত্রা- হজ্জ
    সুরা আল হাজ্জ্ব (আরবি: سورة الحج‎‎, "তীর্থযাত্রা, হজ্জ") । শ্রেণী:
    মাদানী সূরা,
    নামের অর্থ:
    তীর্থযাত্রা- হজ্জ,
    সূরার ক্রম:
    ২২,
    রুকুর সংখ্যা:
    ১০,
    সিজদাহ্‌র সংখ্যা:
    ২ (আয়াত ১৮ ও ৭৭) ।
    54 min
  • সূরা আস-সাফ | আল কুরআনের ৬১ তম সূরা | অর্থ: সারবন্দী সৈন্যদল
    সূরা আস-সাফ‌ (আরবি ভাষায়: الصّفّ) । শ্রেণী:
    মাদানী সূরা,
    নামের অর্থ:
    সারবন্দী সৈন্যদল,
    সূরার ক্রম:
    ৬১,
    আয়াতের সংখ্যা:
    ১৪,
    পারার ক্রম:
    ২৮,
    রুকুর সংখ্যা:
    ২,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    এই সূরাটির চতুর্থ আয়াতের يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا বাক্যাংশের صَفًّا অংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে الصّفّ (‘সাফ‌’) শব্দটি আছে এটি সেই সূরা।
    নাযিল হওয়ার সময় ও স্থান:
    কোন নির্ভরযোগ্য বর্ণনা থেকে এর নাযিল হওয়ার সময়-কাল জানা যায় না। কিন্তু এর বিষয়বস্তু নিয়ে চিন্তা-ভাবনা করলে অনুমান করা যায় যে, সূরাটি সম্ভবত ওহোদ যুদ্ধের সমসাময়িককালে নাযিল হয়ে থাকবে। কারণ এর মধ্যে যেসব পরিবেশ-পরিস্থিতির প্রতি ইঙ্গিত রয়েছে। তা সেই সময়ের সাথেই সংশ্লিষ্ট।
    বিষয়বস্তুর বিবরণ:
    এ সূরার বিষয়বস্তু হলো ঈমানের ব্যাপারে মুসলমানদেরকে নিষ্ঠা ঐকান্তিকতা অবলম্বন এবং আল্লাহর পথে জীবন কুরবানী করতে উদ্ধুদ্ধ করা। এতে দুর্বল ঈমানের মুসলমানদেরও সম্বোধন করা হয়েছে। যারা ঈমানের মিথ্যা দাবি করে ইসলামে প্রবেশ করেছিল তাদেরকেও সম্বোধন করা হয়েছে আবার যারা ঈমানের ব্যাপারে একনিষ্ঠ ছিল তাদেরকেও সম্বোধন করা হয়েছে। কোন কোন আয়াতে শুধু প্রথম দুটি শ্রেণীকে সম্বোধন করা হয়েছে। কোন কোন আয়াতে শুধু মুনাফিকদের সম্বোধন করা হয়েছে। আবার কোন কোন আয়াতে নিষ্ঠাবান মু’মিনদের প্রতি লক্ষ্য করে কথা বলা হয়েছে। কোন স্থানে কাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করা হয়েছে তা বক্তব্যের ধরন থেকেই বুঝা যায়। শুরুতে সমস্ত ঈমানদারদের এই মর্মে সাবধান করা হয়েছে যে, যারা বলে এক কথা কিন্তু করে অন্য রকম কাজ, তারা আল্লাহ তা’আলার দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত। আর যারা ন্যায়ের পথে লড়াই করার জন্য মজবুত প্রাচীরের মত দুর্ভেদ্য হয়ে দাঁড়ায় আল্লাহ তা’আলার নিকট তারা অত্যন্ত প্রিয়।
    ৫ থেকে ৭ আয়াতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাতের লোকদেরকে সাবধান করা হয়েছে। এখানে বলা হয়েছে বনী ইসরাঈল জাতি মূসা (আ) এবং ঈসা আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছে তোমাদের রসূল এবং তোমাদের দ্বীনের সাথে তোমাদের আচরণ সেই রকম হওয়া উচিত নয়। হযরত মুসা(আ) আল্লাহর রসূল একথা জানা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তারা তাঁকে কষ্ট-যন্ত্রণা দিয়েছে এবং হযরত ঈসার (আ) কাছ থেকে স্পষ্ট নির্দেশনাবলী দেখতে পাওয়ার পরও তাকে অস্বীকার করা থেকে বিরত হয়নি। এর ফল দাঁড়িয়েছে এই যে, ঐ জাতির লোকদের মেজাজের ধরন-প্রকৃতিই বাঁকা হয়ে গিয়েছে এবং হিদায়াত লাভের তাওফিক বা শুভবুদ্ধি থেকে তারা বঞ্চিত হয়েছে। এটা এমন কোন বাঞ্ছনীয় বা ঈর্ষনীয় অবস্থা নয় যে, অন্য কোন জাতি তা লাভের জন্য উদগ্রীব হবে।
    এরপর ৮ ও ৯ আয়াতে চ্যালেঞ্জ করে ঘোষণা করা হয়েছে যে, ইহুদী ও খৃস্টান এবং তাদের সাথে ষড়যন্ত্রকারী মুনাফিকরা আল্লাহর এই নূরকে নিভিয়ে দেয়ার যতই চেষ্টা-সাধনা করুক না কেন তা পুরা শানশওকতের সাথে গোটা পৃথিবীতে অবশ্যই বিস্তার লাভ করবে। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহর মহান রসূলের আনীত দ্বীন বা জীবনব্যবস্থা অন্য সব জীবনব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই বিজয়ী হবে।
    অতপর ১০ থেকে ১৩ পর্যন্ত আয়াতে ঈমানদারদের বলা হয়েছে যে, দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভের পথ মাত্র একটি। তা হলো খাঁটি ও সরল মনে আল্লাহ তার রসূলের ওপর ঈমান আনো এবং জান-মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এর ফল হিসেবে আখেরাতে পাবে আল্লাহর আযাব থেকে মুক্তি, গোনাহসমূহের মাগফিরাত এবং চিরদিনের জন্য জান্নাত। আর দুনিয়াতে পুরস্কার হিসেবে পাবে আল্লাহর সাহায্য সহযোগিতা এবং বিজয় ও সফলতা।
    সূরার শেষে ঈমানদারদের বলা হয়েছে যে, হযরত ঈসা আলাইহিস সালামকে তাঁর হাওয়ারী বা সাহায্যকারীরা আল্লাহর পথে যেভাবে সহযোগিতা করেছে তারাও যেন অনুরূপভাবে ‘আনসারুল্লাহ’ বা আল্লাহর সাহায্যকারী হয়ে দাঁড়ায় যাতে ইতিপূর্বে ঈমান আনয়নকারি গণ যেভাবে আল্লাহর সাহায্য-সহযোগিতা লাভ করেছিলেন তারাও কাফেরদের বিরুদ্ধে তেমনি সাহায্য সহযোগিতা লাভ করতে পারে ।
    9 min
  • সূরা ত্বোয়া-হা । আল কুরআনের ২০ তম সূরা | অর্থ: (ত্বোয়া-হা)
    সূরা ত্বোয়া-হা , (আরবি: سورة طه‎‎, (ত্বোয়া-হা) । শ্রেণী:
    মাক্কী,
    নামের অর্থ:
    (ত্বোয়া-হা),
    সূরার ক্রম:
    ২০,
    আয়াতের সংখ্যা:
    ১৩৫ । নামকরণ: তোহা
    এই সুরাটি পবিত্র কোরআনের একটি প্রসিদ্ধ সুরা। এটি মাক্কী সুরা। যার আয়াত সংখ্যা ১৩৫ টি। এই সুরাটিতে কতিপয় বিষয়ের উপর আলোচনা করেছেন মহান আল্লাহ। প্রথম অংশে ব্যপকভাবে আলোচিত হয়েছে মুসা (আঃ) বনী ইসরাইল এবং ফেরাউনের ঘটনাপ্রবাহ। এবং পরবর্তী অংশে আল্লাহ আদম (আঃ) কে সৃষ্টি ও ফেরেশতাদের দ্বারা সিজ্বদাহ প্রাপ্তি সংক্রান্ত বিষয়াদি বর্ণিত হয়েছে।
    55 min
  • সূরা আল-কাহফ | আল কুরআনের ১৮ তম সূরা | অর্থ: গুহা
    আল কাহফ (আরবি ভাষায়: الكهف) । এই সূরায় কোরাইশদের তিনটি প্রশ্নের কথা এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই সূরায় হযরত মুসা এবং হযরত খিযির এর ঘটনাটিও বর্ণনা করা হয়েছে। শ্রেণী:
    মক্কী সূরা,
    নামের অর্থ:
    গুহা,
    সূরার ক্রম:
    ১৮,
    আয়াতের সংখ্যা:
    ১১০,
    পারার ক্রম:
    ১৫ (১-৭৪ আয়াত)
    ১৬ (৭৫-১১০ আয়াত),
    রুকুর সংখ্যা:
    ১২ । বৈশিষ্ট্য:
    মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও মুসনাদে আহমদে হযরত আবুদ্দারদা থেকে বর্ণিত আছে যে, যে ব্যক্তি সূরা কাহ্‌ফের প্রথম দশ আয়াত মুখস্থ করে, সে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদ থাকবে। মুসনাদে আহমদে হযরত সাহ্‌ল ইবনে মু'আযের রেওয়ায়েতে আছে যে, রসূলুল্লাহ্‌ বলেনঃ যে ব্যক্তি সূরা কাহ্‌ফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে, তার জন্যে তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে, তার জন্যে যমীন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়।
    রূহুল-মা'আনীতে হযরত আনাস -এর বর্ণিত রসূলুল্লাহ্‌ বলেনঃ সূরা কাহফ সম্পূর্ণটুকু এক সময় নাযিল হয়েছে এবং সত্তর হাজার ফেরেশতা এর সঙ্গে আগমন করেছেন। এতে এর মাহাত্ম্য প্রকাশ পায়।
    শানে নুযূল:
    ইমাম ইবনে জরীর তাবারী হযরত ইবনে-আব্বাসের রেওয়ায়েতে বর্ণনা করেনঃ যখন মক্কায় রসূলুল্লাহ্‌ -এর নবুওয়তের চর্চা শুরু হয় এবং কোরাইশরা তাতে বিব্রত বোধ করতে থাকে, তখন তারা নযর ইবনে হারেস ও ওকবা ইবনে আবী মুয়ী'তকে মদীনার ইহুদী পন্ডিতদের কাছে প্রেরণ করে। রসূলুল্লাহ্‌ সম্পর্কে তারা কি বলে, জানার জন্যে। ইহুদী পন্ডিতরা তাদেরকে বলে দেয় যে, তোমরা তাকে তিনটি প্রশ্ন করো। তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝে নেবে যে, তিনি আল্লাহ্‌র রসূল। অন্যথায় বোঝবে, তিনি একজন বাগাড়ম্বরকারী রসূল নন।
    (১) তাঁকে ঐসব যুবকের অবস্থা জিজ্ঞাস কর, যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল। তাদের ঘটনা কি? কেননা, এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা।
    (২) তাঁকে সে ব্যক্তির অবস্থা জিজ্ঞেস কর, যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল। তার ঘটনা কি?
    (৩) তাঁকে রূহু সম্পর্কে প্রশ্ন কর যে, এটা কি?
    উভয় কোরাইশী মক্কায় ফিরে এসে ভ্রাতৃসমাজকে বললঃ আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে ফিরে এসেছি। অতঃপর তারা তাদেরকে ইহুদী আলেমদের কাহিনী শুনিয়ে দিল। কোরাইশরা রসূলুল্লাহ্‌ -এর কাছে এ প্রশ্নগুলো নিয়ে হাযির হল। তিনি শুনে বললেনঃ আগামীকাল উত্তর দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ্‌ বলতে ভুলে গেলেন। কোরাইশরা ফিরে গেল। রসূলুল্লাহ্‌ ওহীর আলোকে জওয়াব দেবার জন্যে আল্লাহ্‌র তরফ থেকে ওহী আসার অপেহ্মায় রইলেন। কিন্তু ওয়াদা অনুয়াযী পর দিবস পর্যন্ত ওহী আগমন করল না; বরং পনের দিন এ অবস্থায় কেটে গেল। ইতিমধ্যে জিবরাঈলও এলেন না এবং কোন ওহীও নাযিল হল না। অবস্থাদৃষ্টে কোরাইশরা ঠাট্টা-বিদ্রূপ আরম্ভ করে দিল। এতে রসূলুল্লাহ্‌ খুবই দুঃখিত ও চিন্তিত হলেন।
    পনের দিন পর জিবরাঈল সূরা কাহফ নিয়ে অবতর করলেন। এতে ওহীর বিলম্বের কারণও বর্ণনা করে দেয়া হল যে, ভবিষ্যতে কোন কাজ করার ওয়াদা করা হলে ইনশাআল্লাহ্‌ বলা উচিত।
    1 hr 6 min

About Quran For Lifeline

From the publisher's feed

Allah is our only Hope...

More shows like Quran For Lifeline

Mufti Menk by Muslim Central

Mufti Menk

2,077 Listeners

Nouman Ali Khan by Muslim Central

Nouman Ali Khan

886 Listeners

Maher Al Mueaqly by Muslim Central

Maher Al Mueaqly

69 Listeners

Mishary Rashid Alafasy by Muslim Central

Mishary Rashid Alafasy

481 Listeners

Bilal Assad by Muslim Central

Bilal Assad

338 Listeners

Yasser Al Dossari by Muslim Central

Yasser Al Dossari

103 Listeners

Abdur-Rahman as-Sudais by Muslim Central

Abdur-Rahman as-Sudais

106 Listeners

Saud Al-Shuraim by Muslim Central

Saud Al-Shuraim

78 Listeners

Lecture du coran by Aelia Phosphore

Lecture du coran

69 Listeners

Noreen Muhammad Siddique by Quran Central

Noreen Muhammad Siddique

234 Listeners

Digital Islamic Reminder by Digital Islamic Reminder

Digital Islamic Reminder

53 Listeners

Learn About Islam by LK

Learn About Islam

114 Listeners

Mufti Menk Podcast by Mufti Ismail Menk

Mufti Menk Podcast

39 Listeners

The Holy Quran, Sheikh Maher Al-Muaiqly | القران الكريم ماهر المعيقلي by Sheikh Maher Al-Muaiqly

The Holy Quran, Sheikh Maher Al-Muaiqly | القران الكريم ماهر المعيقلي

25 Listeners

The Holy Quran, Sheikh Saad Al Ghamdi | القران الكريم سعد الغامدي by Sheikh Saad Al Ghamdi

The Holy Quran, Sheikh Saad Al Ghamdi | القران الكريم سعد الغامدي

11 Listeners