Quran For Lifeline

Quran For Lifeline

By Quran For LifelineReligion & Spirituality
Download on the App Store

Quran For Lifeline episodes

  • সূরা আল-মু'মিনূন | আল কুরআনের ২৩ তম সূরা | অর্থ: মুমিনগণ
    আল মু'মিনূন , (আরবি: سورة المؤمنون‎‎), (মুমিনগণ) | শ্রেণী:
    মাক্কী,
    নামের অর্থ:
    (মুমিনগণ),
    সূরার ক্রম:
    ২৩,
    আয়াতের সংখ্যা:
    ১১৮ । নামকরণ
    প্রথম আয়াত قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ থেকে সূরার নাম গৃহীত হয়েছে । বিষয়বস্তু:
    এই সূরার মূল বক্তব্য হচ্ছে চারিত্রিক গুণাবলী যা মুমিন বা বিশ্বাসী হওয়ার 'বীজতলা ' বা মূলভিত্তি। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেই রূপ পরিবেশের যখন সত্যকে অস্বীকার করা হয় এবং সত্যের অনুসারীদের অত্যাচার ও অপমানে জর্জরিত করা হয়। সত্য এক, অদ্বিতীয় এবং সন্দেহাতীত এবং শেষ পর্যন্ত সত্য চিরস্থায়ী। যারা পাপের রাস্তায় থাকে তাদের শেষ মুহুর্তের অনুতাপ গ্রহণযোগ্য হবে না।
    48 min
  • সূরা আল-আম্বিয়া | আল কুরআনের ২১ তম সূরা | অর্থ: নবীগণ
    সূরা আল আম্বিয়া (আরবি: سورة الأنبياء‎‎ "নবীগণ") । শ্রেণী:
    মাক্কী,
    নামের অর্থ:
    (নবীগণ),
    সূরার ক্রম:
    ২১,
    আয়াতের সংখ্যা:
    ১১২,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    কোন বিশেষ আয়াত থেকে এ সূরার নামকরণ করা হয়নি। এই সূরায় যেহেতু অনেক নবীর কথা বর্ণনা করা হয়েছে তাই এর নাম রাখা হয়েছে “আল আম্বিয়া”। বিষয়বস্তু
    মুহাম্মাদ ও কুরাইশদের সাথে মধ্যে যে বিবাদ ছিল তা এখানে প্রতিফলিত হয়েছে। কুরাইশরা নবী করীম এর রেসালতের দাবী, আখেরাতে বিশ্বাস ও তওহীদের বিরুদ্ধে মনে যে অবিশ্বাস ও সন্দেহ করত তার বিরুদ্ধে জবাব দেয়া হয়েছে।এই সূরায়, তারা মুহাম্মদ কে যে ভয়প্রদর্শন করত তার বিরুদ্ধে ভয় এবং চরম শাস্তির কথা বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাকে তোমরা শত্রু মনে করছো তিনি তোমাদের জন্য রহমতস্বরূপ।
    51 min
  • সূরা আল-ওয়াকিয়াহ | আল কুরআনের ৫৬ তম সূরা | অর্থ: নিশ্চিত ঘটনা
    সূরা আল ওয়াক্বিয়াহ্‌ (আরবি ভাষায়: الواقعة) । শ্রেণী:
    মাক্কী সূরা,
    নামের অর্থ:
    নিশ্চিত ঘটনা,
    সূরার ক্রম:
    ৫৬,
    আয়াতের সংখ্যা:
    ৯৬,
    পারার ক্রম:
    ২৭,
    রুকুর সংখ্যা:
    ৩,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    এই সূরাটির প্রথম আয়াতের الواقعة বাক্যাংশে থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে واقعة (‘ওয়াক্বিয়াহ্‌’) শব্দটি আছে এটি সেই সূরা। ওয়াকিয়াহ শব্দটির অর্থ "ঘটনা" বা বলা যেতে পারে "কিয়ামত দিবসের ঘটনা"
    21 min
  • সূরা আল-হাদীদ | আল কুরআনের ৫৭ তম সূরা | অর্থ: লোহা
    সূরা আল-হাদীদ‌ (আরবি ভাষায়: الحديد) । শ্রেণী:
    মাদানী সূরা,
    নামের অর্থ:
    লোহা,
    সূরার ক্রম:
    ৫৭,
    আয়াতের সংখ্যা:
    ২৯,
    পারার ক্রম:
    ২৭,
    রুকুর সংখ্যা:
    ৪,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    এই সূরাটির ২৫ নং আয়াতের وَأَنْزَلْنَا الْحَدِيدَ বাক্যাংশের الْحَدِيدَ অংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে حديد (‘হাদীদ‌’) শব্দটি আছে এটি সেই সূরা। নাযিল হওয়ার সময় ও স্থান:
    সর্ব সম্মত মতে এটি মদীনায় অবতীর্ণ সূরা। এ সূরার বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করলে মনে হয় সম্ভবত উহুদ যুদ্ধ ও হুদায়বিয়ার সন্ধির মধ্যবর্তী কোন এক সময় এ সূরা নাযিল হয়েছে। এটা সে সময়ের কথা যখন কাফেররা চারদিক থেকে ক্ষুদ্র এ ইসলামী রাষ্ট্রটিকে তাদের আক্রমণের লক্ষস্থল বানিয়েছিল এবং ঈমানদারদের ক্ষুদ্র একটি দল অত্যন্ত সহায় সম্বলহীন অবস্থায় সমগ্র আরবের শক্তির মোকাবিলা করে যাচ্ছিলেন। এ পরিস্থিতিতে ইসলাম তার অনুসারীদের কাছে শুধু জীবনের কুরবানীই চাচ্ছিলো না বরং সম্পদের কুরবানীর প্রয়োজনীয়তাও একান্তভাবে উপলব্ধি করেছিলো। এ ধরনের কুরবানী পেশ করার জন্য এ সূরায় অত্যন্ত জোরালো আবেদন জানানো হয়েছে। সূরার ১০ আয়াত এ অনুমানকে আরো জোরালো করছে।
    বিষয়বস্তুর বিবরণ:
    এ সূরার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয় করার উপদেশ দান। যখন আরব জাহেলিয়াতের সাথে ইসলামের সিদ্ধান্তের সংগ্রাম চলছিলো, ইসলামের ইতিহাসের সে সংকটকালে মুসলমানদেরকে বিশেষভাবে আর্থিক কুরবানীর জন্য প্রস্তুত করা এবং ঈমান যে শুধু মৌখিক স্বীকৃতি ও বাহ্যিক কিছু কাজকর্মের নাম নয় বরং আল্লাহ ও তার রসূলের জন্য একনিষ্ঠ হওয়াই তার মূল চেতনা ও প্রেরণা, একথা তাদের মনে বদ্ধমূল করে দেয়ার উদ্দেশ্যেই এ সূরা নাযিল করা হয়েছিল। যে ব্যক্তির মধ্যে এ চেতনা ও প্রেরণা অনুপস্থিত এবং আল্লাহ ও তার দীনের মোকাবিলায় নিজের প্রাণ, সম্পদ ও স্বার্থকে অধিকতর ভালবাসে তার ঈমানের দাবী অন্তসর শুন্য। আল্লাহর কাছে এ ধরনের ঈমানের কোন মূল্য ও মর্যাদা নেই। কেবল সেই সব ঈমানদারই আল্লাহর নিকট ‘সিদ্দিক’ ও শহীদ বলে গণ্য যারা কোন রকম প্রদর্শনীর মনোভাব ছাড়াই একান্ত আন্তরিকতা ও সততার সাথে নিজেদের অর্থ-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে।
    25 min
  • সূরা আত-তালাক | আল কুরআনের ৬৫ তম সূরা | অর্থ: তালাক
    সূরা আত-তালাক‌ (আরবি ভাষায়: الطّلاق) । শ্রেণী:
    মাদানী সূরা,
    নামের অর্থ:
    তালাক,
    সূরার ক্রম:
    ৬৫,
    আয়াতের সংখ্যা:
    ১২,
    পারার ক্রম:
    ২৮,
    রুকুর সংখ্যা:
    ২,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    এই সূরাটির বিষয় বস্তু হচ্ছে 'তালাক' এবং তালাকের হুকুম-আহকাম প্রভৃতি নিয়ে এই সূরাটিতে বিশদ আলোচনা করা হয়েছে বিধায় এই সূরার নাম হিসাবে এটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে الطّلاق (‘তালাক‌’) সম্পর্কিত বর্ণনা আছে এটি সেই সূরা।
    14 min
  • সূরা আল-মুজাম্মিল | আল কুরআনের ৭৩ তম সূরা
    সূরা আল মুজাম্মিল‌ (আরবি ভাষায়: المزّمّل)। শ্রেণী:
    মাক্কী সূরা,
    নামের অর্থ:
    বস্ত্রাচ্ছাদনকারী,
    সূরার ক্রম:
    ৭৩,
    আয়াতের সংখ্যা:
    ২০,
    পারার ক্রম:
    ২৯,
    রুকুর সংখ্যা:
    ২,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    এই সূরাটির প্রথম আয়াতের الْمُزَّمِّلُ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে المزّمّل (‘মুজাম্মিল‌’) শব্দটি আছে এটি সেই সূরা ।
    10 min
  • সূরা আত-তাওবাহ্‌ | আল কুরআনের ৯ম সূরা
    সূরা আত-তাওবাহ্‌, (আরবি: سورة التوبة‎‎, "অনুশোচনা"), যা সূরা বার'আহ বা বার'আত (প্রত্যাখ্যান) নামেও পরিচিত । আরবি তওবা অর্থ ক্ষমা (Ultimatum) - একে সূরা তওবা বলা হয়, কারণ এতে মুসলমানদের তওবা কবুল হওয়ার বর্ণনা রয়েছে। সূরাটির অন্য নাম হলো বারা'আত - একে বারা'আত বলা হয় কারণ, এতে কাফেরদের তথা অবিশ্বাসীদের সাথে সম্পর্কচ্ছেদ ও তাদের ব্যাপারে দায়িত্ব-মুক্তির উল্লেখ আছে। শ্রেণী:
    মাদানী,
    নামের অর্থ:
    অনুশোচনা
    অন্য নাম
    আল-বারাহ্ (শাস্তি থেকে অব্যাহতি),
    সূরার ক্রম:
    ৯,
    আয়াতের সংখ্যা:
    ১২৯,
    পারার ক্রম:
    ১০ থেকে ১১,
    মঞ্জিল নং:
    ১৯ থেকে ২১,
    রুকুর সংখ্যা:
    ১৬,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । বিসমিল্লাহ-হীনতা:
    এই সূরার বৈশিষ্ট্য হলো এর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা হয় না। কারণ কোরআন শরীফের বিভিন্ন অংশ ২৩ বছরের দীর্ঘ পরিসরে অবতীর্ণ হয়েছিল। কখনও একটি পূর্ণাঙ্গ সূরাও ভেঙে ভেঙে অবতীর্ণ হতো। জিব্রাইল (আ:) তা কোথায় বসাতে হবে, তা বলে দিতেন। যখন বিসমিল্লাহ অবতীর্ণ হতো তখন বোঝা যেত, আগের সূরার অবতরণ শেষ হয়েছে। কিন্তু সূরা তওবা অবতরণে কোনো বিসমিল্লাহ অবতীর্ণ হয়নি এবং রাসুল(সা:)ও তা লিখে যেতে নির্দেশ দেননি। এই অবস্থায় রাসুল(সা:) মৃত্যুবরণ করেন। পরবর্তিতে খলীফা ওসমান গনী [রাঃ] বিসমিল্লাহ দেখতে না পেয়ে একে অন্য সূরার অন্তর্ভুক্ত মনে করেন। অনেকে একে সূরা আনফালের অংশ মনে করেন। তাই আয়াত-সংখ্যার দিক দিয়ে বেশি হওয়াসত্ত্বেয় সাবধানতার খাতিরে কোরআন সংকলনের সময় একে সূরা আনফালের পরে স্থান দেয়া হয়েছে।
    যেহেতু অবতরণের সময়ই এর শুরুতে বিসমিল্লাহ ছিল না, তাই বিজ্ঞ 'আলেমদের বক্তব্য হলো, কেউ যদি সূরা আনফালের পরে সূরা তওবা পড়ে, তাহলে সে বিসমিল্লাহ পড়বে না; তবে কেউ যদি পরম্পরাহীনভাবে সূরা তওবাই প্রথমে পড়ে, তাহলে বিসমিল্লাহ জুড়ে নিবে। অনেকে বিসমিল্লাহ'র বদলে 'আঊযুবিল্লা-হি মিন না-র পড়ে থাকেন, যার কোনো ভিত্তি কোনো বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয়।
    অবিশ্বাসীদের সাথে সম্পর্কের আলোচনা:
    সূরা তওবার সর্বত্র কিছু যুদ্ধ (মক্কা বিজয়, হোনাইন যুদ্ধ, তাবুক যুদ্ধ), যুদ্ধ সংক্রান্ত ঘটনাবলী এবং এসংক্রান্ত হুকুম, মাসায়েল ইত্যাদির বর্ণনা রয়েছে। এসকল যুদ্ধের প্রেক্ষিতে আরবের সকল গোত্রের সাথে সকল চুক্তি বাতিলের নির্দেশ আসে। আমিন
    1 hr 55 min
  • সূরা আস-ছাফফাত | আল কুরআনের ৩৭ তম সূরা
    আস ছাফ্‌ফাত , (আরবি: سورة الصافات‎‎, ((সারিবদ্ধভাবে দাঁড়ানো) । শ্রেণী:
    মাক্কী,
    সূরার ক্রম:
    ৩৭,
    আয়াতের সংখ্যা:
    ১৮২ । নামকরণ
    প্রথম আয়াতের وَالصَّافَّاتِ শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে।
    44 min
  • সূরা আল-ইমরান | আল কুরআনের ৩য় সূরা
    আল ইমরান (আরবি ভাষায়: آل عمران‎) । শ্রেণী:
    মাদানী,
    নামের অর্থ:
    'ইমরানের পরিবার' বা 'ইমরানের বংশধর',
    সূরার ক্রম:
    ৩,
    আয়াতের সংখ্যা:
    ২০০,
    পারার ক্রম:
    ৩ পারা (১-৯১ আয়াত)
    ৪ পারা (৯২-২০০ আয়াত),
    রুকুর সংখ্যা:
    ২০,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । সম্বোধন ও আলোচ্য বিষয়াবলী:
    এই বিভিন্ন ভাষণকে এক সাথে মিলিয়ে যে জিনিসটি একে একটি সুগ্রথিত ধারাবাহিক প্রবন্ধে পরিণত করেছে সেটি হচ্ছে এর উদ্দেশ্য, মূল বক্তব্য ও কেন্দ্রীয় বিষয়বস্তুর সামঞ্জস্য ও একমুখীনতা। সূরায় বিশেষ করে দু’টি দলকে সম্বোধন করা হয়েছে। একটি দল হচ্ছে, আহলী কিতাব (ইহুদী ও খৃস্টান) এবং দ্বিতীয় দলটিতে রয়েছে এমন সব লোক যারা মুহাম্মাদের প্রতি ঈমান এনেছিল।
    সূরা বাকারায় ইসলামের বাণী প্রচারের যে ধারা শুরু করা হয়েছিল প্রথম দলটির কাছে সেই একই ধারায় প্রচার আরো জোরালো করা হয়েছে। তাদের আকীদাগত ভ্রষ্টতা ও চারিত্রিক দুষ্কৃতি সম্পর্কে সর্তক করে দিয়ে তাদেরকে জানানো হয়েছে যে, এই রসূল এবং এই কুরআন এমন এক দীনের দিকে নিয়ে আসছে প্রথম থেকে সকল নবীই যার দাওয়াত নিয়ে আসছেন এবং আল্লাহর প্রকৃতি অনুযায়ী যা একমাত্র সত্য দীন। এই দীনের সোজা পথ ছেড়ে তোমরা যে পথ ধরেছো তা যেসব কিতাবকে তোমরা আসমানী কিতাব বলে স্বীকার করো তাদের দৃষ্টিতেও সঠিক নয়। কাজেই যার সত্যতা তোমরা নিজেরাও অস্বীকার করতে পারো না তার সত্যতা স্বীকার করে নাও।
    দ্বিতীয় দলটি এখন শ্রেষ্ঠতম দলের মর্যাদা লাভ করার কারণে তাকে সত্যের পতাকাবাহী ও বিশ্বমানবতার সংস্কার ও সংশোধনের দায়িত্ব দান করা হয়েছে। এই প্রসংগে সূরা বাকারায় যে নির্দেশ শুরু হয়েছিল এখানে আরো বৃদ্ধি করা হয়েছে। পূর্ববর্তী উম্মতদের ধর্মীয় ও চারিত্রিক অধপতনের ভয়াবহ চিত্র দেখিয়ে তাকে তাদের পদাংক অনুসরণ করা থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল। একটি সংস্কারবাদী দল হিসেবে সে কিতাবে কাজ করবে এবং যেসব আহ্‌লি কিতাব ও মুনাফিক মুসলমান আল্লাহর পথে নানা প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করছে তাদের সাথে কি আচরণ করবে, তাও তাকে জানানো হয়েছে। ওহোদ যুদ্ধে তার মধ্যে যে দুর্বলতা দেখা দিয়েছিল তা দূর করার জন্যও তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
    এভাবে এ সূরাটি শুধুমাত্র নিজের অংশগুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করেনি এবং নিজের অংশগুলোকে একসূত্রে গ্রথিত করেনি বরং সূরা বাকারার সাথেও এর নিকট সম্পর্ক দেখা যাচ্ছে। এটি একেবারেই তার পরিশিষ্ট মনে হচ্ছে। সূরা বাকারার লাগোয়া আসনই তার স্বাভাবিক আসন বলে অনুভূত হচ্ছে।
    2 hr 36 min
  • সূরা আল-বুরুজ | আল কুরআনের ৮৫ তম সূরা
    সূরা আল-বুরুজ (আরবি ভাষায়: البروج‎) । শ্রেণী:
    মাক্কী সূরা,
    নামের অর্থ:
    নক্ষত্রপুঞ্জ,
    সূরার ক্রম:
    ৮৫,
    আয়াতের সংখ্যা:
    ২২,
    পারার ক্রম:
    ৩০,
    রুকুর সংখ্যা:
    ১,
    সিজদাহ্‌র সংখ্যা:
    নেই । নামকরণ:
    এই সূরাটির প্রথম আয়াতের اَلْبُرُوْجَ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরাটিতে البروج (‘বুরুজ‌’) শব্দটি রয়েছে এটি সেই সূরা।
    6 min

About Quran For Lifeline

From the publisher's feed

Allah is our only Hope...

More shows like Quran For Lifeline

Mufti Menk by Muslim Central

Mufti Menk

2,077 Listeners

Nouman Ali Khan by Muslim Central

Nouman Ali Khan

886 Listeners

Maher Al Mueaqly by Muslim Central

Maher Al Mueaqly

69 Listeners

Mishary Rashid Alafasy by Muslim Central

Mishary Rashid Alafasy

481 Listeners

Bilal Assad by Muslim Central

Bilal Assad

338 Listeners

Yasser Al Dossari by Muslim Central

Yasser Al Dossari

103 Listeners

Abdur-Rahman as-Sudais by Muslim Central

Abdur-Rahman as-Sudais

106 Listeners

Saud Al-Shuraim by Muslim Central

Saud Al-Shuraim

78 Listeners

Lecture du coran by Aelia Phosphore

Lecture du coran

69 Listeners

Noreen Muhammad Siddique by Quran Central

Noreen Muhammad Siddique

234 Listeners

Digital Islamic Reminder by Digital Islamic Reminder

Digital Islamic Reminder

53 Listeners

Learn About Islam by LK

Learn About Islam

114 Listeners

Mufti Menk Podcast by Mufti Ismail Menk

Mufti Menk Podcast

39 Listeners

The Holy Quran, Sheikh Maher Al-Muaiqly | القران الكريم ماهر المعيقلي by Sheikh Maher Al-Muaiqly

The Holy Quran, Sheikh Maher Al-Muaiqly | القران الكريم ماهر المعيقلي

25 Listeners

The Holy Quran, Sheikh Saad Al Ghamdi | القران الكريم سعد الغامدي by Sheikh Saad Al Ghamdi

The Holy Quran, Sheikh Saad Al Ghamdi | القران الكريم سعد الغامدي

11 Listeners