Sign up to save your podcasts
Or

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন।
পাঠ : শ্রী সোমনাথ বোস (শিক্ষক, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, গরিফা)।
বিশ্বের সমস্ত দেশের লোকবিশ্বাসে কাকের একটা আলাদা স্থান রয়েছে। কোথাও তিনি রামভক্ত, কোথাও অ্যাপোলোর চর। কোথাও ঈশ্বরের দূত। হাজার হাজার বছর ধরে তিনি নাকি ঈশ্বরের বার্তা বহন করে চলেছেন। বিস্তারিত পড়ুন : কাকভুষুণ্ডি ও তার জীবনকথা
পাঠ : শ্রী সোমনাথ বোস (শিক্ষক, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, গরিফা)।
পাঠ : শ্রী সোমনাথ বোস (শিক্ষক, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, গরিফা)।
ভগীরথের গঙ্গা আনার গল্পটা ভীষণ পরিচিত। সগর রাজার ষাট হাজার পুত্র কপিলমুনির অভিশাপে ভস্ম হয়ে যায় তারপর তাদের উদ্ধারের হেতু তাদেরই বংশধর ভগীরথের উদ্যোগে গঙ্গার মর্ত্যে জন্ম মানে ওই আবির্ভাব আরকি। এই গল্প জানে না ‘হেন শিশু নাহি’ ভারতদেশে। তাই ভুষুন্ডি মহারাজ কিছু অফবিট স্টোরি শোনান…বিস্তারিত পড়ুন: ভগীরথ: সমকামী দুই নারীর সন্তান
‘দশ মাস দশ দিন সন্তান মায়ের গর্ভে থাকে এবং তারপর পৃথিবীর আলো দেখে বলে সন্তানকে মায়ের নাড়িছেঁড়া ধন বলে’- প্রাচীন এবং চিরসত্য উক্তি। মতান্তরের কোনও হেতু বা প্রয়োজন কেনোটাই নেই। শুধু আমার প্রশ্ন, সন্তান কি শুধু মায়ের গর্ভেই জন্ম নেয় নাকি প্রয়োজনমাফিক পিতৃগর্ভেও জন্ম নিতে পারে? এই রে.. পাগলের প্রলাপ ভেবে এক্ষুণি লেখাটা বন্ধ করবেন না প্লিজ। বরং একেই রবিবারের দিন তারপর লকডাউনের বাজার, ঘরে বসে বসে কত আর বোর হবেন! এক কাজ করুন না টুক করে বরং চিলেকোঠা থেকে মান্ধাতার আমলের পুরাণ -টুরাণগুলো একটু খুলে বসুন দেখি। এক্সাক্টলি ওই মান্ধাতার আমলটাই আগে খুলুন। বিস্তারিত পড়ুন : পিতৃগর্ভে সন্তানের জন্ম হয়ে আসছে সেই মান্ধাতার আমল থেকেই
ছেলের উচ্চতা ৬ ফুট হলে পাত্রী মেরে কেটে ৫ফুট ৭ ইঞ্চিই ঠিক আছে কি বলুন? আর বয়স? বয়সে বড় মেয়ে বিয়ে করা ওসব হিন্দি ছবির সেলিব্রিটিদের জন্যই ভালো দিদি! আমাদের মত মফস্বল এলাকায় আধুনিকতার আপডেট ভার্সনে খুব জোর সমবয়সীই ঠিক আছে। কিন্তু আজ 'ভাগবত পুরাণ' নামে একখানি বই খুলতে গিয়ে চক্ষু একেবারে চড়কগাছ হবার যোগাড়! মেয়ে ৩৩ ফুট আর ছেলে মাত্র ১১ফুট! ছেলের চেয়ে মেয়ে ১০৮ যুগের বড়! হাতে ধান-দুব্বো থুড়ি এক কাপ চা নিয়ে বসুন দেখি মশাই গল্প শোনাই।........বিস্তারিত পড়ুন: বউয়ের কাঁধে লাঙল চাপিয়ে, ২০ ফুট বেশী উচ্চতার মেয়েকে বিয়ে করেছিলেন বলরাম

বিয়ের জন্য পাত্রী খোঁজার সময় পাত্রপক্ষ এবং স্বয়ং পাত্রের ও প্রথম আবশ্যিক Criteria হয়ে থাকে লক্ষীমন্ত বউ। আচ্ছা লক্ষীমন্ত বউ মানে কি? যে সাত চড়েও রাগ করে না, স্বামীর সব হ্যাঁ-তে হ্যাঁ মেলায় - ঠিক মা লক্ষীর মতো? একটু দাঁড়াবেন দাদা। লক্ষ্মীর মতো বউ চাইতে হলে আগে লক্ষ্মীকে একটু জানতে হবে যে! কারণ স্বয়ং মা লক্ষ্মীর রাগ ভাঙাতে নারায়নকেও হিমসিম খেতে হয়েছে বেশ কয়েকবার। শুনবেন নাকি মহালক্ষ্মীর গোঁসা হওয়ার কারন?.......বিস্তারিত পড়ুন: লক্ষীমন্ত বউ চাই! মা লক্ষীর ক্রোধ সম্পর্কে ওয়াকিবহাল তো?
রবীন্দ্রনাথ ঠাকুরের "বিদ্যাসাগর চরিত" পর্ব - ১
পাঠ : শ্রী সোমনাথ বোস (শিক্ষক, পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, গরিফা)।
From the publisher's feed