
Sign up to save your podcasts
Or


ছবছর বয়সী রূপকল্পের বেড়ে ওঠা যৌথ পরিবারে। নীলকুমার, ব্যঙ্গমা-ব্যাঙ্গমী, পক্ষীরাজ সকলের গল্প শেষ হলে গভীর রাতে চাঁদমামা এসে টিপ দিয়ে ঘুম পাড়িয়ে যায়। এদিকে মা শহরের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। ছেলেকে পাশ্চাত্য সাহিত্যের সাথে পরিচয় করাতে একদিন রাতে থালার মতো বড় চাঁদ দেখিয়ে বললেন -' জানতো রূপ, গ্রীসে চাঁদকে বলে সেলেনে, সে সূর্যদেব বা হেলিয়াসের খুব আদরের বোন। সূর্যদেব সারাদিন পৃথিবীকে আলো দিয়ে ক্লান্ত হয়ে পড়লে, ছোট্ট বোন দাদাকে বিশ্রাম করতে বলে, নিজেই বেরিয়ে পড়েন রথ নিয়ে...' ব্যাস গল্প আর শেষ করতে হয় না তার আগেই রূপের হো হো করে হাসি। ' মাম্মা গল্পটা তুমি ভুলে গেছো, চাঁদ সূর্যের বোন কি করে হবে! চাঁদ যে male! দিম্মার কাছে শোনোনি, চাঁদ আর লক্ষ্মী ঠাকুর তো সমুদ্রের ছেলে-মেয়ে, লক্ষ্মীঠাকুর আমাদের সবার মা তাই তার ভাই চাঁদ আমাদের মামা। universe -এ একটাই তো চাঁদ, একবার male, একবার female কি করে হবে? ..........বিস্তারিত পড়তে ক্লিক করুন - চাঁদ মামা, নাকি মাসি?
পূর্ণ চাঁদের মতো মুখ, মাচো মাচো চেহারা, দারুণ সাহসী এক দেবতা। এখনও প্রায় সব পুজো প্যান্ডেলে আসা অষ্টাদশীদেরই হার্টথ্রব। তার উপর আবার এই ঠাকুরটি নাকি সিঙ্গল! সুতরাং মেয়েদের অ্যাটেনশন স্বাভাবিক ভাবেই তার দিকে থাকে। কিন্তু গল্পরা বলছে আমাদের কার্তিক ঠাকুর কিন্তু মেয়েদের একেবারেই পছন্দ করেন না। এমনকী যে 'শিবলিং রাইভালরি' নিয়ে আজকাল বাবা-মায়ের চিন্তায় থাকেন সেই ছায়া ও পড়েছিল কৈলাসে। ছোট ভাইয়ের ওপর পক্ষপাতিত্ব করার অভিযোগে গৃহত্যাগী হয়েছিলেন দেব সেনাপতি কার্তিক। ........বিস্তারিত পড়তে ক্লিক করুন - কুমার কার্তিক: বাবা-মায়ের পক্ষপাতিত্বে গৃহত্যাগী এক যুবক
নবগ্রহের অন্যতম – বুধ নিজেই নপুংসক। বুধ আর ইলা-র বিবাহ বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের বিবাহ। এই নপুংসক দম্পতির বংশই চন্দ্রবংশ নামে পরিচিত।
পিতার পুত্র-মোহের কারণে বংশের প্রথম কন্যাকে লালন-পালন করা হয়েছিল পুত্রের মতো করে। এমনকী পাত্রীপক্ষকে লুকিয়ে শিখণ্ডীকে বিয়েও দেওয়া হয়েছিল অন্য এক রাজকুমারীর সাথে!
From the publisher's feed