A new report has found essential workers are being priced out of the rental market across Australia, with many spending at least two-thirds of their income on rent. Those behind the report, the Everybody's Home coalition, are calling on the federal government to build 20,000 social and affordable houses a year, to overcome a shortfall of 640,000 dwellings. - একটি নতুন প্রতিবেদনে দেখা গেছে যে অস্ট্রেলিয়া জুড়ে বাড়ি-ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে এসেনশিয়াল ওয়ার্কার বা অপরিহার্য কর্মীরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেককেই তাদের আয়ের প্রায় দুই-তৃতীয়াংশ ভাড়ার পেছনে ব্যয় করতে হচ্ছে। ‘এভরিবডিস হোম’ নামক সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করতে কাজ করেছে। সংস্থাটি ফেডারেল সরকারকে বছরে ২০ হাজার সামাজিক ও সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছে দেশ জুড়ে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে।