
Sign up to save your podcasts
Or


উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭২ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়ার তৎকালীন ফরেইন মিনিস্টার নাইজেল বোয়েন বাংলাদেশ সরকারকে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তবে, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের, কিংবা আরও সুনির্দিষ্টভাবে বললে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক রচিত হয় যে ব্যক্তির মাধ্যমে, তিনি হলেন উইলিয়াম এ এস ওডারল্যান্ড। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব “বীর প্রতীক” প্রদান করে।
While many know Australia was one of the first nations to recognise an independent Bangladesh 50 years ago, few are aware of the Dutch-Australian commando who was instrumental in that fight for freedom.
অভিবাসীদের সম্মানে সিডনির লাকেম্বায় নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘হারমনি ডে’ পালিত হয় গত ২১ মার্চে।
নুরিয়া হক তরুণদের কল্যাণের জন্য কাজ করেন, তিনি ওক ট্রি ভিক্টোরিয়ার স্টেট ডিরেক্টর, এটি এমন একটি সংস্থা যা অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের দক্ষতা বাড়ায় এবং সমাজে তাদের প্রভাব বৃদ্ধিতে কাজ করে।
দরকারি কথা-বার্তা, যোগাযোগ রক্ষা করা ছাড়াও অনলাইনে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে এবং বিভিন্ন গেম খেলার মাধ্যমে সময় কাটাতে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন ও অন্যান্য নানা মোবাইল ডিভাইস। বিভিন্ন শারীরিক সমস্যা ছাড়াও ও মানসিক স্বাস্থ্য এবং সামাজিক ও পারিবারিক জীবনে মোবাইল ফোন, আই-প্যাড, ট্যাব ইত্যাদির কুপ্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক ও সামাজিক জীবনে এসব ডিভাইসের কী ধরনের প্রভাব পড়ে তা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মনঃচিকিৎসক, লেখক, টিভি-ব্যক্তিত্ব এবং সাবেক কাউন্সিলর ডা. তানভীর আহমেদ।
যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান এবং সিরিয়া ছেড়ে পালিয়ে আসা দুই বোন বাতুল ও ফাতেমা অস্ট্রেলিয়ার একটি নামি বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড মেডিকেল সায়েন্স পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু তাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সেফ হ্যাভেন এন্টারপ্রাইজ ভিসা। শরণার্থী ভিসায় থাকা বাতুল ও ফাতেমার আশা-নিরাশার গল্প নিয়ে একটি প্রতিবেদন।
প্রধানমন্ত্রী স্কট মরিসন মেলবোর্নে স্বাস্থ্যসেবা প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন যে অস্ট্রেলিয়া অক্টোবরের মধ্যে কোভিড -১৯ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করবে।
কলকাতাসহ ভারতের সাম্প্রতিক ঘটনার খবরগুলো শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন
বর্তমান যুগে মোবাইল ফোনের ব্যবহার যেন দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। প্রয়োজনীয় যোগাযোগ থেকে শুরু করে অনলাইনে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে সময় কাটাতে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন ও অন্যান্য নানা মোবাইল ডিভাইস। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সামাজিক ও পারিবারিক জীবনে মোবাইল ফোন, আই-প্যাড, ট্যাব ইত্যাদির কুপ্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। শরীরের ওপরে এসব ডিভাইসের কী ধরনের প্রভাব পড়ে তা নিয়ে আজ আমরা কথা বলছি জিপি ডাক্তার চৌধুরী বেগের সঙ্গে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners