
Sign up to save your podcasts
Or


মেলবোর্ন প্রবাসী বাংলাদেশী কমুনিটির সদস্যরা COVID 19-এর প্রভাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি তারা এই উদ্যোগের অংশ হিসেবে বেশ কিছু অনুদান সংগ্রহ করেছেন। কোবিদ ১৯ কমিউনিটি সাপোর্ট গ্রূপ অফ মেলবোর্নের পক্ষে এসবিএস বাংলার সাথে এই বিষয়ে কথা বলেছেন মিঃ মাহবুব চৌধুরী।
গতকাল রবিবার ও আজ সোমবার অস্ট্রেলিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। করোনাভাইরাসের কারণে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার মাঝে অস্ট্রেলিয়ার বাংলাভাষীরা কীভাবে পালন করলেন ঈদ?
ফেডারেল সরকার বলেছে যে অস্ট্রেলিয়ান বার্লি রপ্তানি নিয়ে তারা চীনের সাথে বাণিজ্য বিতর্ক সমাধানের জন্য অঙ্গীকারাবদ্ধ, হয় তারা বেজিংয়ের সাথে সরাসরি আলোচনা করবে অথবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে আবেদন জানাবে।
গত বুধবার বাংলাদেশ ও ভারতের উপকূল অঞ্চলে অত্যন্ত প্রবল বেগে ঘূর্ণিঝড় 'আম্পান' আঘাত হানে, বাংলাদেশের উপকূল অঞ্চল বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এবং পটুয়াখালী এলাকায় বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঐসব এলাকার কয়েকজন গণমাধ্যম কর্মী এবং বাসিন্দাদের সাথে এসবিএস বাংলার এক্সেকিউটিভ প্রোডিউসার আবু রেজা আরেফিন টেলিফোনে কথা বলেছেন, আসুন আমরা জেনে নেই সেখানকার সার্বিক পরিস্থিতি।
মুসলিমদের ঈদ উৎসবসহ গুরুত্বপূর্ণ দিনগুলো নির্ধারণ হয়ে থাকে চাঁদ দেখে, তবে এই চাঁদ দেখার পদ্ধতি অনুসরণ করা নিয়ে আছে ভিন্ন মত। ট্রাডিশনাল এবং সাইন্টিফিক মুন সাইটিং নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন দারুল উলুম ফকনার, মেলবোর্নের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদের এবং গোল্ডেন ওয়াটেল মসজিদের ইমাম ডঃ রফিকুল ইসলাম।
করোনাভাইরাস পরিস্থিতিতে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার আশংকা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তবে এই সমস্যা আসলে কতটা গভীর হবে এ চিত্রটি সকলের কাছে যথেষ্ট পরিষ্কার নয়। আন্তর্জাতিক অর্থনীতি-রাজনীতি এবং তার সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক কেমন হবে এ বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস-এর লেকচারার ডঃ মামুন আলা।
সিডনির লাকেম্বা মুসলিম অধ্যুষিত এলাকা, বাংলাদেশী কমুনিটির একটি বড়ো অংশ এখানে বাস করছেন। প্রতিবছর রমজান মাসের ইফতার বাজার এই এলাকার ঐতিহ্য। কিন্তু করোনাভাইরাসের এই সময়ে এবার তার ব্যতিক্রম ঘটেছে, তারপরেও নিয়ম মেনে এবারও স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে ইফতার বাজার, শুনবেন সিডনির ইফতার বাজার নিয়ে এসবিএস বাংলার এক্সেকিউটিভ প্রডিউসার আবু রেজা আরেফিনের একটি প্রতিবেদন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার COVID-19-এর রোডম্যাপ ঘোষণা করেছে যেখানে ১৮মে সোমবার থেকে কিছু কিছু বিধি নিষেধ শিথিল করা হবে। সেখানকার বাংলাভাষী কমিউনিটি এই পরিস্থিতি নিয়ে কি ভাবছেন, এই নিয়ে এসবিএস বাংলার সাথে পার্থ থেকে কথা বলেছেন গণমাধ্যমকর্মী নির্জন মোশাররফ।
করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন এখনো তৈরীই হয়নি, অথচ এ নিয়ে বিতর্ক এখন চরমে। সম্ভবত COVID 19-এর বিরুদ্ধে যুদ্ধে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, মূল্য ধর্তব্যের মধ্যে না নিয়ে কত লোকের কাছে ভ্যাকসিন পৌঁছানো যায় ।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners