
Sign up to save your podcasts
Or


গত ২ মে ছিল প্রখ্যাত ভারতীয় বাঙালী চলচ্চিত্র নির্মাতা-লেখক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। অসাধারণ নির্মাণ কৌশলের কারণে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলো হয়ে উঠেছে চিরায়ত, আজও দর্শকদের কাছে সমাদৃত।
১১ মে, মঙ্গলবার তৃতীয়বারের মতো ফেডারাল বাজেট পেশ করলেন ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ। করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে, ২০২১-২০২২ অর্থ-বছরের কয়েক শ’ বিলিয়ন ডলারের এই বাজেটে লক্ষ্য রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের প্রতি। কেমন হলো এবারের বাজেট? এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম।
অস্ট্রেলিয়ায় পারিবারিক ও ঘরোয়া সহিংসতার ক্ষেত্রে অভিবাসী নারীদের কী অবস্থা? কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকি কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। তিনি বলেন, কোয়ার্সিভ কন্ট্রোল যে এক ধরনের ডমেস্টিক ভায়োলেন্স সেটা মাইগ্রান্ট ও রিফিউজিদের অনেকের জন্য অনুধাবন করাটা সাধ্যের বাইরে।
মাল্টি কালচারাল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস আগামী ২৩ মে লুমিয়া অজ ফানল্যান্ডে আয়োজন করতে যাচ্ছে বৈশাখী সাংস্কৃতিক উৎসবের। এ নিয়ে আজ এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি ও অনুষ্ঠানটির অন্যতম আয়োজক মোহাম্মদ শফিকুল আলম শফিক।
উচ্চ গতিসীমার মহাসড়কগুলোতে কেউ যদি জেনে-বুঝে অতি ধীরগতিতে গাড়ি চালান, তাহলে তাকে জরিমানা করা হতে পারে।
ডারউইনে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিগুলোর উন্নয়নের জন্য কয়েক শ’ মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে, এটি চীনের প্রতি কোনো ইঙ্গিত নয়, বলেছেন। সেখানে প্রশিক্ষণ ঘাঁটিগুলোর পেছনে ব্যয় করা হবে ৭৪৭ মিলিয়ন ডলার। আর, অস্ট্রেলিয়ার মিত্র দেশগুলো, যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রও এটি ব্যবহার করতে পারবে।
সিডনির উত্তরে আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ২৫ বছর বয়সী তরুণ আইয়াজ ইউনূস কয়েক সপ্তাহ আগে মারা গিয়েছিলেন, পরিবার ও বন্ধুবান্ধবরা তাকে এডভেঞ্চারপ্রিয় ও দয়ালু হিসাবে স্মরণ করেছেন। করোনা মহামারীজনিত কারণে তাঁর জানাজা বিলম্বিত হয়েছিল।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
অস্ট্রেলিয়া সরকার বিনা খরচে ইংরেজি শেখার ব্যবস্থা করে যাতে অভিবাসীরা অর্থবহ উপায়ে অস্ট্রেলিয়ান জীবনে অংশ নিতে পারে। সর্বশেষ সংস্কারের ফলে আরো বেশি সংখ্যক অভিবাসীরা এখন দীর্ঘ সময়ের জন্য ইংরেজি শেখার সুযোগ পাবেন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners