
Sign up to save your podcasts
Or


নভেম্বর ২০১৯ সালে চালু করা, গ্লোবাল ট্যালেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামটি অস্ট্রেলিয়ার উদ্ভাবন এবং প্রযুক্তি অর্থনীতি বৃদ্ধিতে সহায়তা করার জন্য কিছু নির্বাচিত খাতের উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে।
কতিপয় দ্রুত পচনশীল পণ্য, যেমন, খাদ্য-দ্রব্য আর পরিবহন করবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া পোস্ট। ক্ষুদ্র ব্যবসাগুলোর মালিকেরা এ বিষয়ে অস্ট্রেলিয়া পোস্টের কাছে পরিষ্কার ব্যাখ্যা দাবি করেছে। পরিবহন নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর মাঝে রয়েছে মাংস, সিফুড, দুগ্ধজাত খাদ্য-পণ্য এবং ডিম। ক্ষুদ্র ব্যবসার সমর্থক গোষ্ঠীগুলো আশঙ্কা করছে যে, এই সিদ্ধান্তের ভয়ানক কুফল পড়বে এসব পণ্য উৎপাদনকারীদের ওপরে।
সরকার ঘোষণা করেছে যে, তারা ভারত থেকে অস্ট্রেলিয়ায় আসা ফ্লাইট সংখ্যা কমাবে। কোভিড-১৯ সঙ্কটে হোটেলে কোয়ারেন্টিন ব্যবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত। ন্যাশনাল কেবিনেট মিটিংয়ের পর বলা হয়েছে, ৫০ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিন রাখা হবে না।
কলকাতা থেকে পার্থ মুখোপাধ্যায় জানাচ্ছেন ভারতের সাম্প্রতিক ঘটনাগুলোর সংবাদ।
মেলবোর্ন-প্রবাসী বাংলাদেশী কণ্ঠশিল্পী মালা একাধারে গীতিকার ও সুরকার। ‘যাও পাখি’ গানটির জন্য তিনি বাংলাদেশে সিটিসেল-চ্যানেল আই অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
পারিবারিক সহিংসতা বিরোধী কর্মীরা নিয়ন্ত্রণমূলক আচরণকে (Coersive control) অপরাধ হিসেবে গণ্য করার জন্য আহ্বান জানাচ্ছেন। এই আচরণ প্রায়শই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সহিংসতার মূল কারণ হিসাবে মনে করা হয়। তবে, মাল্টিকালচারাল সহায়তা কর্মীরা বলছেন আইনের ফাঁকফোকর ও দুর্বল সেবা ব্যবস্থা অস্থায়ী ভিসায় থাকা অভিবাসীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
মেলবোর্নের ওয়েরেবী পার্ক মেনশনের বাগানগুলি সাধারণত রঙিন ফুল দিয়ে পূর্ণ থাকে .. তবে এখন সেটি রান্নাঘর-বাগানে রূপান্তরিত হয়েছে যার মাধ্যমে খাদ্য সংকটে থাকা দরিদ্রদের খেতে দিতে সহায়তা করছে। এই প্রকল্পের পিছনে শিখ এবং ক্যারেন কমিউনিটির ১৫০ জন স্বেচ্ছাসেবীর একটি দল রয়েছেন .. এটি একটি বার্ষিক উইন্টার হারভেস্ট ইভেন্টে পরিণত হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
পেশায় ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট তারান্নুম আফরিন নিয়মিত সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন। গত দুবছরে বেশ কিছু গান রেকর্ড করা হয়েছে তার, যেগুলো মুক্তি পেয়েছে ইউটিউবের জনপ্রিয় প্ল্যাটফর্মে। সম্প্রতি তিনি মেলবোর্নের কলাকুশলীদের নিয়ে নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও যা বেশ প্রশংসা কুড়িয়েছে।
কোভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে সাউথ-ওয়েস্ট সিডনির লাকেম্বার জনপ্রিয় রামাদান নাইটস মার্কেটস গত বছরের মতো এবারও বাতিল করা হয়েছে। ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners