
Sign up to save your podcasts
Or


অস্ট্রেলিয়ানদের অনলাইন শপিং অনেক বেড়েছে। গত বছর অনলাইনে ৫০ বিলিয়ন ডলারের কেনাকাটা করেছে অস্ট্রেলিয়ানরা। অনলাইন শপিংয়ে এখন অনেক বেশি লোক আত্মবিশ্বাস পাচ্ছেন বলে মনে করছে বিশেষজ্ঞরা।
মারাত্মক ত্বকের ক্যান্সার মেলানোমায় প্রতিবছর অস্ট্রেলিয়ায় ১৭০০ মানুষের মৃত্যু হয়। তবে এর চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ সিডনির সেন্টেনারি ইনস্টিটিউটের প্রাপ্ত গবেষণায় দেখা গেছে যে নতুন একটি ডুয়েল ড্রাগ মেলানোমা চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে।
গত ১১ এপ্রিল, রবিবার সিডনির গ্লেনউডে অনুষ্ঠিত হলো নিউ সাউথ ওয়েলস সিনিয়রস ফেস্টিভাল। বাংলাদেশী বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে, বাংলা নববর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজনে ছিল কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনক বা সিডিএনআই।
গত ১০ এপ্রিল ২০২১, শনিবার ক্যানবেরায় অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। এর আয়োজনে ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা ইনক. (ব্যাক)।
অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়টিতে পারিবারিক ও ঘরোয়া সহিংসতার হার বৃদ্ধি পাওয়ায় নারী নিরাপত্তা পরিষেবাগুলো ফেডারাল সরকারের কাছে বড় ধরনের অর্থায়নের আহ্বান জানিয়েছে। এই বৈশ্বিক মহামারীর সময়টিতে বৃদ্ধি করা অর্থায়ন প্রায় ফুরিয়ে যাচ্ছে। নারীদের জন্য শরণার্থী ও বিশেষায়িত পরিষেবাগুলো বলছে, যে সময়টিতে তাদের অর্থায়নের সবচেয়ে বেশি দরকার হবে, তখন এই খাতে অর্থায়ন হ্রাস করা হতে পারে।
কলকাতা থেকে পার্থ মুখোপাধ্যায় জানাচ্ছেন ভারতের সাম্প্রতিক ঘটনাগুলোর সংবাদ।
অর্থনীতিকে গতিশীল করতে ফেডারাল সরকার রেস্পন্সিবল লেন্ডিং ল' বা ঋণ নেয়ার আইন সহজ করছে। তবে ঋণ গ্রহণের ঝুঁকি কিন্তু গ্রহীতাকেই নিতে হয়, তাই ঋণ গ্রহণের উপযুক্ততা যাচাইয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে দায়িত্বের সাথে ঋণ নেওয়া এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
চীনা বাণিজ্য নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্থ হলেও অস্ট্রেলিয়ান শিল্পগুলো তাদের সবচেয়ে খারাপ প্রভাব কাটিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে ওয়াইন এবং গরুর মাংস ব্যতীত বেশিরভাগ রফতানিকারী অন্যান্য আরো বাজার খুঁজে পেতে সক্ষম হয়েছে।
ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আলী হাবিবের পাঠানো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
ACT schoolgirl and a member of a remote Indigenous community of Bangladesh, Nairwng Tripura, has been commended for her social service in the 'Young Achiever' category. A child of struggle and hope, Nairwng wants to make the best use of the opportunities in Australia to help the disadvantaged.
-ক্যানবেরা রাজ্য সরকার প্রতি বছর ১২ থেকে ২৫ বছর বয়সী তরুণদের পরিবেশ রক্ষা, শিল্পকলা, সমাজকর্ম ও স্বেচ্ছাসেবা-সহ মোট ৭টি বিভাগে ইয়ং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার পুরস্কার দিয়ে থাকে। তার মধ্যে 'ইয়ং এচিভার' বিভাগে পুরস্কার পেয়েছেন অভিলাষ ত্রিপুরা ও রাজেশ্বরী রোয়াজার কন্যা নাইরৌং ত্রিপুরা।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners