
Sign up to save your podcasts
Or


ভিক্টোরিয়ান সার্টিফিকেট অফ এডুকেশন VCE এর আওতায় ইয়ার ১১ এর শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষা পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রায় ২০ বছর আগে এই কার্যক্রম চালু থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যাই। পুনরায় এই কার্যক্রম চালু করতে এর পেছনে অনেক দিন ধরে কাজ করছেন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন। তাদের পরিচালিত বাংলা ভাষার স্কুলটি এই কার্যক্রমে অন্তর্ভুক্ত।বাংলা ভাষাকে কিভাবে ইয়ার ১১ এর শিক্ষার্থীদের জন্য VCE তে অন্তর্ভুক্ত করা হলো এবং এর ভবিষৎ সম্পর্কে এস বি এস বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন , ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী ,ভিক্টোরিয়ার ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের কারিকুলাম কোঅর্ডিনেটর কাজী ইকবাল এবং VCE কোঅর্ডিনেটর কাকলি চৌধুরী। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
বাণিজ্যমন্ত্রী, সাইমন বার্মিংহাম,অভিযোগ করেছেন চীন অস্ট্রেলিয়ান পণ্যগুলিতে আমদানি নিষেধাজ্ঞা এবং শুল্ক নিয়ে অস্ট্রেলিয়াকে টার্গেট করেছে।বেইজিং এবং ক্যানবেরার মধ্যে চলমান বাণিজ্য বিরোধ নিয়ে মন্ত্রী বার্মিংহাম আবারও বলেন বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে চীনের আরোপিত - বার্লি শুল্ক ও বাণিজ্য বিরোধ নিয়ে অভিযোগ করবে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
ফেডারেল সরকারের কাছে ফ্যামিলি ভিসা প্রোগ্রামে সাময়িক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে এতে আবেদনকারীদের শুধুমাত্র ভিসা নেওয়ার জন্য অফশোর যাওয়ার প্রয়োজনীয়তা বাতিল করতে বলা হচ্ছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: একটি অস্ট্রেলিয়ান COVID 19 ভ্যাকসিন ট্রায়াল বাতিলের প্রেক্ষিতে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের গবেষকরা হতাশা প্রকাশ করেছেন। বছরের শেষ ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী স্কট মরিসন বিভিন্ন রাজ্যের প্রিমিয়ারদের সাথে আজ ক্যানবেরায় আলোচনায় বসেছেন এবং বাংলাদেশে সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে দৃশ্যমান হলো ৬.১৫ কিলোমিটারের বহুল আলোচিত পদ্মা সেতুর পুরো কাঠামো।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমতি দিয়েছে।কিন্তু কবে এই সমস্ত ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে আসবে তার সঠিক কোনও দিনক্ষণ জানাতে পারছে না কেউই।প্রত্যেককে ২১ দিনের ব্যবধানে টিকার দুটি ডোজ দেওয়া হবে।ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়াতে প্রাথমিকভাবে মার্চে এই ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের বেশ কিছু নিয়ম ও প্রস্তুতি রয়েছে।এ নিয়ে এস বি এস সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস যিনি পেশায় একজন চিকিৎসক।তিনি এই ভ্যাকসিন নিয়ে এবং কোভিড-১৯ নিয়ে প্রচুর পড়াশুনা করেছেন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের ক্লিপটিতে ক্লিক করুন।
বাংলাদেশ সরকারের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রোহিঙ্গাদের একটি দল কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত করা হলো। গত বৃহস্পতিবার তাদের ভাসানচরে নেয়া হয়। বাংলাদেশ সরকার বলছে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পুরো প্রক্রিয়া ছিল ঐচ্ছিক। যারা যেতে আগ্রহী, শুধু তাদেরই স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর প্রভাবে নানা রকম সমস্যার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নন। তবে, স্কলারশিপ নিয়ে আসা শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভাল আছেন।
অস্ট্রেলিয়ায় সম্প্রতি ফুড ও অন্যান্য ডেলিভারি রাইডারদের মধ্যে বেশ কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন । সিডনির রকডেলে বাংলাদেশী শিক্ষার্থী, উবার-ইটস রাইডার বিজয় পাল সহ সম্প্রতি আরও কয়েক জন কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি এখন সামনে চলে এসেছে।এসবিএস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছেন রায় চন্দ্র যিনি একজন সলিসিটার। রায় চন্দ্রের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় সংস্কৃতি ও ভাষাতাত্ত্বিকভাবে বিভিন্ন জনবসতির (CALD) নারীদের ক্ষমতায়নে কাজ করছেন ড. লুবনা আলম। লিঙ্গ সমতা, নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আলো- এনলাইটেনড উইমেন নামের একটি সংগঠন। এই সমাজের পিছিয়ে পড়া নারীদের অধিকার সম্পর্কে আরো বেশি সহায়তা দেয়ার লক্ষ্যে কাজ করতে চান তারা। এসবিএস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছেন ড. লুবনা আলম। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
ব্রিটেনে অনুমোদন দেওয়ার পরেও অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রকরা ফাইজার/বায়োনেটেক এর কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদনের জন্য তাড়াহুড়ো করবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন যে, এখানে প্রাথমিকভাবে মার্চে রোল-আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভ্যাকসিনটির প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে রাজনীতিবিদরা এটি গ্রহণকারীদের মধ্যে প্রথম হতে পারেন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners