
Sign up to save your podcasts
Or


দমকলকর্মীরা প্রতিদিন অনেক বিপদের মুখোমুখি হন এবং তারা তাদের ব্যক্তিগত জীবনে অবিশ্বাস্যভাবে বাধাগ্রস্ত হন। অস্ট্রেলিয়া বাড়িঘর এবং সম্প্রদায়ের সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবক দমকলকর্মীদের উপর ভীষণ ভাবে নির্ভরশীল । তাহলে, আপনি কীভাবে বাস্তব জীবনের ন্যাশনাল হিরোদের একজন হয়ে উঠবেন?
অস্ট্রেলিয়ার অর্থনীতি প্রায় ৩০ বছরের প্রথম মন্দা থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক বিকাশের লক্ষণ রয়েছে তবে ফেডারেল সরকার পুনরুদ্ধারের দীর্ঘ এবং কঠিন পথ সম্পর্কে সতর্ক করেছে।
একজন চীনা কর্মকর্তার একটি ভুয়া যুদ্ধাপরাধের ছবি সহ একটি বিবাদ সৃষ্টিকর টুইট অস্ট্রেলিয়ান রাজনীতিবিদদের উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে।
সিডনি লোকাল হেল্থ ডিস্ট্রিক্ট এর ডাইভারসিটি প্রোগ্রামস এন্ড স্ট্রাটেজি হাব (ডাইভারসিটি হাব )সংস্কৃতি ও ভাষাতাত্বিকভাবে বিভিন্ন জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে সেই সাথে এ সংক্রান্ত অভিনব উপায়গুলি প্রচার করে।বাংলাদেশী কমিউনিটি ফ্যামিলি ফান টাইম প্রকল্পটি ছিল এরকম একটি প্রচেষ্টা। ১২মাসের এই প্রকল্পটি ফেয়ার গেম অস্ট্রেলিয়া বাংলাদেশি সম্প্রদায়ের সাথে সফলভাবে একটি ধারাবাহিক ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করতে সহযোগিতা করেছে।প্রকল্পটি এবং সম্প্রদায় কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাইভার্সিটি হাবের তৎকালীন বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ আরজিনা আক্তারের।আরজিনা আক্তারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: অস্ট্রেলিয়ার ইলেক্ট্রনিক সার্ভেইলেন্স আইনগুলোর পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী স্কট মরিসনের প্রতি অতি মাত্রায় প্রতিক্রিয়া দেখানোর দোষারোপ করলেন অস্ট্রেলিয়ায় চীনের উপ রাষ্ট্রদূত। অস্ট্রেলিয়ার তৃতীয় রাজ্য হিসেবে স্বেচ্ছা-সহায়তায়-মৃত্যু বৈধ করার পথে এগিয়ে গেল ট্যাসমানিয়া। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ২০২০ নিয়ে এ বছরের শুরুর দিকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার জন্য আসেন রুবাইয়াৎ সরওয়ার। চট্টগ্রামে জন্ম নেওয়া রুবাইয়াৎ সরওয়ার বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক।সম্প্রতি তিনি পোস্ট-গ্রাজুয়েট ক্যাটাগরিতে স্ট্যাডি এডিলেড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাওয়ার্ড ২০২০ ইন একাডেমিক এক্সসিলেন্স লাভ করেছেন।এছাড়া, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এডিলেডে অধ্যায়নরত অবস্থায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চতর শিক্ষা গ্রহণ করতে এসে রুবাইয়াৎ সরওয়ার এরই মাঝে নানা খ্যাতি অর্জন করেছেন।এসবিএস বাংলাকে রুবাইয়াৎ সরওয়ার তার অনুপ্ৰণা ও তার পথচলার গল্প শুনিয়েছেন।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কল্যানে সহায়তার অভাব এবং সীমান্ত বন্ধ থাকার কারণে অস্ট্রেলিয়ার সুনাম ক্ষুন্ন হতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।মাইগ্রেশন এজেন্টরা বলছেন যে এটি বাস্তবে পরিণত হয়েছে যে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পাল্টিয়ে কানাডার দিকে ঝুঁকছে এবং এ ব্যাপারে সরকারের অস্পষ্ট বার্তা নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর।
আজকের শিরোনামগুলো: সাউথ অস্ট্রেলিয়ায় আরও একদিন নতুন কোনো করোনা-কেস সনাক্ত হয় নি। সুদের হার ০.১ শতাংশ ধরে রাখবে রিজার্ভ ব্যাংক। সাউদার্ন কুইন্সল্যান্ডে, নিউ সাউথ ওয়েলসের ইনল্যান্ডে এবং নর্দার্ন ভিক্টোরিয়াতে আজ তীব্র তাপদাহের কারণে আগুন লাগার সম্ভাবনা বেড়েছে। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
ট্রেড মিনিস্টার সাইমন বার্মিংহাম, ইঙ্গিত দিয়েছেন যে অস্ট্রেলিয়া চীনের সাথে বাণিজ্য সংক্রান্ত বিরোধ - বিশ্ব বাণিজ্য সংস্থার তুলবে ।
প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের মধ্যে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার দেয়ার কথা বলেছেন।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষস্থানীয় বাসযোগ্য দেশগুলোর একটি। শিক্ষা, কর্ম ও উন্নত ভবিষ্যতের আশায় প্রতিবছর লাখ লাখ অভিবাসী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে চান।অস্ট্রেলিয়ার বিভিন্ন পেশার দক্ষ কর্মীর অভাব দূর করতে এবং প্রগতি ও উন্নয়নে অংশ নিতে বিভিন্ন নতুন ভিসা চালু করে অভিবাসন বিভাগ।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners