
Sign up to save your podcasts
Or


ইনডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন (IFFM) এ তে এ বছর পিপল’স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে Legato- Tied Together চলচ্চিত্রটি। ১৫ মিনিটের এই স্বল্প-দৈর্ঘের চলচ্চিত্রটি তৈরি করেছেন পুলক বসু।
কোভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারীর সময়টিতে ভ্রমণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নাগরিক এবং স্থায়ী অভিবাসীদের নিকটতর পারিবারিক সদস্য হিসেবে গ্রান্ডপ্যারেন্ট বা দাদা-দাদী/নানা-নানীদেরকেও পরিবারের নিকট-সদস্য হিসেবে গণ্য করার দাবি তোলা হয়েছে। ফেডারাল পার্লামেন্টে সম্প্রতি এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছেন সরকারি দলের একজন এমপি। এর ফলে হাজার হাজার অভিবাসী পরিবার আশাবাদী হচ্ছেন।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর এই সময়টিতে দেশের বাইরে বহু অস্ট্রেলিয়ান আটকা পড়েছেন। সময়মতো তারা দেশে ফিরতে পারেন নি। ইন্টারন্যাশনাল অ্যারাইভাল ক্যাপের জন্য অনেকেরই নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে শেষ মুহূর্তে।
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর সময়টিতে টিকে থাকার জন্য অস্ট্রেলিয়ার বহু মাইক্রো-বিজনেস নতুন ডিজিটাল স্ট্রাটেজি অবলম্বন করতে বাধ্য হয়েছে।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বলা হয় যে, অস্ট্রেলিয়ায় প্রতিদিন ২৮০ জন ডায়াবেটিসে আক্রান্ত হন। অর্থাৎ, প্রতি ৫ মিনিটে একজন। প্রায় ১.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডায়াবেটিসে আক্রান্ত।
ওয়াজিউল্লাহকে সাত বছর বয়সে বাংলাদেশের এক এতিমখানা থেকে অস্ট্রেলিয়ায় আনা হয়। তিনিই সম্ভবত প্রথম ব্যক্তি যাকে কোনো অস্ট্রেলিয়ান পরিবার বাংলাদেশ থেকে দত্তক নিয়েছিল। বাংলাদেশের ভোলার চরফ্যাশনে ‘দোজ হু হ্যাভ লেস’ নামের এতিমখানায় ছিলেন ওয়াজিউল্লা। তার শৈশব, তারুণ্য আর অস্ট্রেলিয়ায় নতুন বাবা-মায়ের আদরে বেড়ে উঠার গল্প শোনালেন এসবিএস বাংলা-কে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইর পর জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।এই নির্বাচন এবং তার ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্র থেকে এসবিএস বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন আতিকুর রহমান খান ইউসুফ জাই সালু।
আজকের শিরোনামগুলো: জবসিকার করোনাভাইরাস সাপ্লিমেন্টের হার কমিয়ে সময়সীমা আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত বাড়ানো হবে। তিন দিন ধরে নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন কোনো কোভিড-১৯ কেস সনাক্ত হয় নি। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, আগামী বছর থেকে পরিবারগুলোকে বিনামূল্যে কিন্ডারগার্টেন সহায়তা প্রদান করা হবে। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
বিশ্ব নেতারা প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
অস্ট্রেলিয়া সরকার চীনে প্রায় ছয় বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ান রফতানির উপর জারি করা নিষেধাজ্ঞার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে।
চীন সরকার আনুষ্ঠানিকভাবে এই সংবাদটিকে 'গুজব' বলে বাতিল করে দিয়েছে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners