
Sign up to save your podcasts
Or


আর একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।বিশ্লষকরা বলছেন এই উৎকণ্ঠা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে নয়। নির্বাচনী ফলাফল নিয়ে। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে অনেকেই উৎকণ্ঠায় আছেন।মার্কিন যুক্তরাষ্টের সবচাইতে আলোচিত এবারের নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন জাহাঙ্গীর কবির বাবলু যিনি এক সময়ে অস্ট্রেলিয়া প্রবাসী ছিলেন এখন যুক্তরাষ্ট্র প্রবাসী।জাহাঙ্গীর কবির বাবলুর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
বিজনেস মাইগ্রেশনে অস্ট্রেলিয়ায় অভিবাসন হতে অগ্রাধিকার পাচ্ছে ভিসা প্রত্যাশীরা । অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের জন্যও বিজনেস মাইগ্রেশনে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হয়েছে ।ব্যবসায়িক উদ্ভাবনী ও বিনিয়োগ ভিসায় আবেদন করে অস্ট্রেলিয়ায় আসা ,এবং ব্যবসা বাণিজ্য ও স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ব্যবসায়িক দক্ষতার আলোকে এই অভিবাসন নীতিমালাটি তৈরি করেছে সরকার।বর্তমানে সেই নীতিমালার আওতায় প্রভিশনাল সাবক্লাস ১৮৮ ও সাবক্লাস ১৩২ ভিসায় আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রসেস হচ্ছে। আবশ্যিক শর্ত পূরণ করতে পারলে এই ভিসায় অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ কাজে লাগানো যেতে পারে। এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান। কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
দুটি প্রধান উৎপাদনকারী সংস্থা যদি পিছিয়ে পরে সে ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিন পেতে আরো অনেক বেশি সময় লাগতে পারে। সারা বিশ্বের মতো অস্ট্রেলিয়াও এই ভ্যাকসিনের অপেক্ষায় আছে। সরকার বলছে আগামী বছরের শেষের দিকে করোনভাইরাস ভ্যাকসিন ব্যাপক ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। কিন্তু সন্দেহ রয়েছে তা কতটুকু বাস্তবায়ন করা যাবে। এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোল্লা মোহাম্মদ রাশেদুল হক কে যিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণ পরিসংখ্যানবিদ ও গবেষক । মোল্লা মোহাম্মদ রাশেদুল হকের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে জবসিকার সাপ্লিমেন্ট আগামী বছর পর্যন্ত বাড়ানো হবে, আগামী সপ্তাহে একটি নতুন হার নির্ধারণ করা হতে পারে ।লেবর পার্টি সরকারের ব্যয়ের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, বিলিয়ন ডলার বিবেচনামূলক তহবিলের বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরেছে। সেই সাথে ফেডারেল এন্টি করাপশন মনিটর প্রতিষ্ঠার জন্য সরকারের উপর চাপ বাড়িয়ে তুলছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
হাজার হাজার চূড়ান্ত-বর্ষের ইয়ার ১২ শিক্ষার্থীরা কঠোর নতুন কোভিড ব্যবস্থায় নিউ সাউথ ওয়েলস জুড়ে তাদের শেষ বর্ষের পরীক্ষায় বসেছে। ৯০০ টি নিউ সাউথ ওয়েলস স্কুলর ৭৬০০০ শিক্ষার্থী এবারের ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০২০ সাল শিক্ষার্থীদের জন্য একটি অনন্য বছর। কোভিড-১৯ এর কারণে বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস, স্কুলের বিভিন্ন আনুষ্ঠানিকতা বাতিলকরণ এসব কিছু নিয়ে একটি ব্যতিক্রমী শিক্ষা বছর। শিক্ষার্থীদের এবারে পরীক্ষার অনুভূতি জানতে এসবিএস বাংলা কথা বলেছে বেশ কিছু পরীক্ষার্থীর সাথে। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
যারা তাদের প্রথম বাড়ি কিনতে চান, অস্ট্রেলিয়া সরকার ২০২০-২১ অর্থবছরের জন্য অতিরিক্ত ১০,০০০ ডলার ফার্স্ট হোম লোন ডিপোজিট স্কিম (এফএইচডিডিএস) ঘোষণা করেছে। বিদ্যমান প্রথম হোম লোন আমানত স্কিমের আওতায় যোগ্য প্রথম হোম ক্রেতারা ৫ শতাংশ ডিপোজিট দিয়ে একটি শালীন বাড়ি কিনতে পারবেন।তবে এ ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন সোহেল আহমেদ , যিনি একজন ফিনান্সিয়াল এডভাইজার এবং মর্টগেজ ব্রোকার। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
দুটি প্রধান উৎপাদনকারী সংস্থা যদি পিছিয়ে পরে সে ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিন অস্ট্রেলিয়াতে কত দ্রুত অনুমোদন, উৎপাদন হতে পারে সে সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন ফেডারেল মন্ত্রিপরিষদ মন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুজ। চলতি মাসে ঘোষিত ফেডারাল বাজেটের পূর্বাভাস দেয়া হয়েছিল আগামী বছরের শেষের দিকে করোনভাইরাস ভ্যাকসিনের ব্যাপক ব্যবহারের উপর ভিত্তি করে। বলা হয়েছিল কোনও ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত শারীরিক দূরত্বের নিষেধাজ্ঞাগুলি অব্যাহত থাকবে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে জুয়ার আসরগুলোতে সশরীরে অংশ নেওয়ার সুযোগ সীমিত হয়ে গেছে। তবে, লকডাউনের ফলে অস্ট্রেলিয়ায় জুয়ার সঙ্গে সম্পর্কিত পণ্যগুলোর ব্যবহার কমে যায় নি। অনলাইন গ্যাম্বলিং বৃদ্ধি পেয়েছে, গ্যাম্বলিং অ্যাপ ডাউনলোডও বেড়েছে। কমবয়সী অস্ট্রেলিয়ানদের জুয়ায় আসক্তি বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সঙ্কটকালে সিডনিতে বাঙালিদের “ফুড শেয়ারিং প্রজেক্ট” শুধু প্রবাসী বাংলাদেশী নয়, অস্ট্রেলিয়ার মুলধারার রাজনীতিবিদ ও সমাজকর্মীদেরও নজর কাড়তে সক্ষম হয়। ইস্ট হলিস এলাকার সরকারদলীয় এমপি উওয়েন্ডি লিন্ডসে বিষয়টি নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে তোলেন এবং এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট সবার নাম উচ্চারণ করে পার্লামেন্টে ধন্যবাদ প্রস্তাব করেন। এ ছাড়া সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু কমিউনিটির এই কাজের জন্য সম্মাননা সুপারিশে বিশেষ ভূমিকা রাখেন। এসবিএস বাংলা কথা বলেছে এই কাজটির সাথে যুক্ত কয়েকজনের সাথে। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
মানসিক অসুস্থতা হ'ল মস্তিষ্কের অসুস্থতা যা চিন্তাভাবনা, আচরণ, শক্তি বা আবেগের ঝামেলা সৃষ্টি করে যা জীবনের সাধারণ দাবিগুলি মোকাবেলা করতে সমস্যা করে।মানসিক অসুস্থতা খুব সাধারণ। ১৬-৮৫ বছর বয়সী প্রতি পাঁচজনের একজন অস্ট্রেলিয়ানের মানসিক রোগের অভিজ্ঞতা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানসিক রোগ হ'ল হতাশা, উদ্বেগ ,বিষন্নতা এবং উদাসীনতা। এই ধরণের মানসিক অসুস্থতা প্রায়শই সমন্বয় ঘটে।এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তানভীর আহমেদ যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং লেখক।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners