
Sign up to save your podcasts
Or


ডায়াবেটিস এবং স্থুলত্বের মতো রোগ বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য এর কারণে আমরা হয়ত বেশি দিন বাঁচতে পারি তবে আমাদের জীবনযাত্রার মান অনেক ক্ষেত্রে হ্রাস পায় ।এটি ল্যানসেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি তে প্রকাশিত তথ্য অনুযায়ী । প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
সিডনির বাঙালি অধ্যুষিত এলাকা লাকেম্বা। সেখানে দুটি ক্লিনিক ও একটি রেস্টুরেন্টে কোভিড-১৯ সংক্রামিত ব্যক্তির উপস্থিতি এবং পরবর্তীতে বেশ কিছু মানুষ আক্রান্ত হওয়ার পর ওই এলাকার মানুষ বেশ আতংকিত হয়ে পড়েছেন। এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন লাকেম্বা-বেলমোরে চেম্বারের সেক্রেটারি ও স্থানীয় ব্যবসায়ী এবং ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন -এর সাবেক কাউন্সিলর, মোহাম্মদ জামান টিটু। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। বিদ্যমান আইনে রয়েছে যাবজ্জীবন। মামলার শুরু থেকে বিচার শেষ করতে হবে ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে। বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমন বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০' চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে সই করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় এটি অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হলো। এখন নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাস হবে। এ প্রসঙ্গে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
অ্যাংলিকেয়ারের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া জুড়ে প্রতিটি প্রবেশ স্তর অবস্থানের জন্য এখন আটজন সুবিধাবঞ্চিত জব সিকার রয়েছেন। মহামারীর পর থেকে, এই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং প্রবীণ অস্ট্রেলিয়ানরা তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
একটি অগোছালো (র্যান্ডোমাইজড) আন্তর্জাতিক ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, কোভিড-১৯ এ মৃত্যু থেকে রক্ষা করে না হাইড্রোক্সিক্লোরোকুইন। আর, চিকিৎসায় সহায়তার পরিবর্তে এতে আরও বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীরা যারা ২৮ দিনের বেশি সময় হাসপাতালে ছিলেন, তাদের ক্ষেত্রে অন্যান্য ওষুধের সঙ্গে এটি প্রয়োগ করে এই গবেষণা পরিচালনা করা হয়েছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বিদেশ থেকে অস্ট্রেলিয়ানদেরকে ফিরিয়ে আনার জন্য, নর্দার্ন টেরিটোরি সরকারের সঙ্গে তিনি একটি কোয়ারেন্টিন চুক্তি সম্পন্ন করতে যাচ্ছেন। ভিক্টোরিয়ায় আজ মাত্র দু’জনের করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন রাজ্যটির প্রিমিয়ার। আজ শুক্রবার থেকে নিউ জিল্যান্ডাররা নিউ সাউথ ওয়েলস, এসিটি এবং নর্দার্ন টেরিটোরি ভ্রমণ করতে পারছেন। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: সিডনিতে বাংলাদেশী নারীর মৃত্যু, তথ্য চাচ্ছে পুলিশ। অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার বেড়ে ৬.৯ শতাংশ হয়েছে। নেতৃত্ব নিয়ে চাপের মুখে নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
ফেডারেল সরকার ২০২০-২১ অর্থবছরের ফেডারেল বাজেট ঘোষণা করেছে, গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষণা করা হলো এবারের বাজেট। সরকার চাইছে করোনাভাইরাস সংকটে নিপতিত অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেট।সরকার অর্থনীতিকে সচল রাখতে অনেকগুলো ব্যাবস্থার মধ্যে ইনকাম ট্যাক্স সহ বেশ কিছু কর ছাড় দিয়েছেন। এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন চাটার্ড একাউন্টেন্ট সৈয়দ আকরাম উল্লাহ। সৈয়দ আকরাম উল্লাহর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় আরও ১২ জন করোনায় আক্রান্ত, এক জনের মৃত্যু। ভিক্টোরিয়ান সংসদে লেবার দলের প্রথম স্থানীয় আদিবাসী নারী এমপির শপথ গ্রহণ। সিডনির লাকেম্বায় করোনা-আক্রান্ত হলেন দু’জন ডাক্তার। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
বাউয়েল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সনাক্তকরণের জন্য স্ক্রিনিং অন্যতম কার্যকর উপায়। প্রথম দিকে লক্ষণ সনাক্ত করা গেলে,বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যান্সারের সফল চিকিৎসা করা যেতে পারে।কোভিড ১৯ এই মহামারীর সময়ে আপনি হয়তো আপনার অন্যানো বিষয়গুলোর সাথে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না - যেমন আপনার বাউয়েল স্ক্রিনিং টেস্ট কিট।বাউয়েল (বা কোলোরেক্টাল) ক্যান্সারের কারণে ফুসফুসের ক্যান্সারের পরে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ক্যান্সারের মৃত্যুর কারণ হয়ে থাকে। তবে, প্রায় ৯০ শতাংশ এই বাউয়েল (বা কোলোরেক্টাল) ক্যান্সারের আক্রান্ত রোগীদের প্রাথমিক অবস্থার সনাক্ত করা গেলে নিরাময় সম্ভব ।ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়া সুপারিশ করে যে ৫০-৭৪ বছর বয়সের অস্ট্রেলিয়ানরা প্রতি দুই বছর পরপর মলত্যাগের রক্ত পরীক্ষা (FOBT) সম্পন্ন করে।স্বাস্থ্য বিষয়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আয়াজ চৌধুরীকে যিনি Epidemiology ,Gastroenterology , endoscopy এবং Inflammatory Bowel Disease (IBD).বিশেষজ্ঞ। ৩৪ বছর ধরে অস্ট্রেলিয়ায় মেডিসিন প্রাকটিস করছেন এবং তিনি গত ২৩ বছর যাবৎ Senior Consultant Gastroenterologist হিসাবে Sydney west Area Health Service এ কাজ করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট এর ফাউন্ডার মেম্বার এবং দীর্ঘ সময় ধরে ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলস এর জন্য ফান্ড রেসিং করছেন। ডাক্তার আয়াজ চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও ক্লিপটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners