
Sign up to save your podcasts
Or


ফেডারেল সরকার ২০২০ সালের ফেডারেল বাজেট ঘোষণা করেছে, গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে হলো এবারের বাজেট। সরকার চাইছে করোনাভাইরাস সংকটে নিপতিত অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেটে সরকার অভিবাসন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে। করোনাভাইরাসের প্রভাবে সব চাইতে ক্ষতিগ্রস্থ হতে চলেছে অভিবাসন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অভিবাসন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে।অভিবাসন প্রক্রিয়ার এই পরিবর্তনগুলো নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন কাউসার খান ,যিনি একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট।কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও ক্লিপটিতে ক্লিক করুন।
সরকার ২০২০-২১ অর্থ বছরের ফেডারেল বাজেট ঘোষণা করেছে। গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে ঘোষণা করা হলো এবারের বাজেট। সরকার চাইছে করোনাভাইরাস সংকটে নিপতিত অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেট।এবারের বাজেট ঘাটতি ধরা হয়েছে ২১৩.৭ বিলিয়ন ডলার যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ, ২০২৪ সালে সরকারের ঋণ গিয়ে দাঁড়াবে ৯৬৬ বিলিয়ন ডলার, এসময়কালে জনসংখ্যা বৃদ্ধির হার থাকবে ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম, এবং বেকারত্বের হার ডিসেম্বরে গিয়ে দাঁড়াবে ৮ শতাংশে। সার্বিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অর্থনীতি সংকটের মধ্যেই থাকছে। কেমন হলো এবারের বাজেট এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অর্থনীতিবিদ ডক্টর মামুন আলা , যিনি লেকচারার ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড স্ট্রাটেজিক ম্যানেজমেট
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস। ডক্টর মামুন আলার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
সরকারের ঘোষিত ফেডারাল বাজেটের প্রতিক্রিয়া দ্রুত এবং বিভিন্ন ছিল। প্রধানমন্ত্রী বহুসংস্কৃতি অস্ট্রেলিয়ায় বাজেটের ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে আগ্রহী, তবে বিশেষত বেশ কিছু স্বার্থান্বেষী মহল সরকারের কর্মসূচির দিকগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: পার্লামেন্টে পাশ হলো ইনকাম ট্যাক্স কাটের প্রস্তাব, সুবিধা পাবে কয়েক মিলিয়ন অস্ট্রেলিয়ান কর্মী। নিউ সাউথ ওয়েলসে রেকর্ড করা হয়েছে ১০টি নতুন ভাইরাস সংক্রমণ, ভিক্টোরিয়ায় ১১ । ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নেতৃত্বে এই প্রথম কোন অশেতাঙ্গ নারী, চূড়ান্ত মনোনয়ন পেলেন দুজন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুতে নতুন রেকর্ড, মজুত ছাড়ালো ৪০ বিলিয়ন ডলার । শীর্ষ খবর শুনতে ওপরের লিঙ্কে ক্লিক করুন ।
আজকের শিরোনামগুলো: নিউ সাউথ ওয়েলসে আবার স্থানীয়ভাবে করোনাভাইরাস সংক্রমণ, মোট শনাক্ত ৮ । অস্ট্রেলিয়ান সমাজে সংহতির জন্য ইংরেজি ভাষা 'খুব গুরুত্বপূর্ণ', বললেন প্রধানমন্ত্রী স্কট মরিসন । ফেডারেল বাজেটে পার্টনার ভিসার সংখ্যা বৃদ্ধি, শরণার্থীদের জন্য সুযোগ সীমিত । বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ অব্যাহত, উপযুক্ত বিচারের প্রত্যাশা বাংলাদেশের প্রধান বিচারপতির । এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের লিঙ্কে ক্লিক করুন ।
অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন।আমরা কথা বলেছি অনেকের সাথে। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোহাম্মদ মোস্তাদির লিটুর সাথে যিনি একজন সাবেক ক্রিকেটার । তিনি মেলবোর্ন আম্পায়ার এসোসিয়েশনের সদস্য। দীর্ঘ দিন মেলবোর্ন প্রবাসী ,বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত।মোহাম্মদ মোস্তাদির লিটুর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: আজকের ফেডারেল বাজেট ঘোষণার প্রস্তুতি শুরু হয়েছে, মূল ফোকাস নারী ও শিশুদের কল্যাণ। ফেডারেল বাজেটে সরকারের অতিমাত্রায় খরচ, হিপোক্রিসি বলছে বিরোধীদল। ভিক্টোরিয়ায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৫, মৃত ১। বাংলাদেশে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, গ্রেফতার ৬ । এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন ।
অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়।এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছেন।শুধু সামাজিক কর্মকাণ্ড নয়,অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতেও তাদের অংশগ্রহণ বাড়ছে।এর আগে ফেডারেল কিংবা স্টেট নির্বাচনেও এদের অংশগ্রহণ দেখা গেছে।তবে এবার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লেখযোগ্য-সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন।আমরা কথা বলেছি অনেকের সাথে।এখন আমাদের সাথে রয়েছেন রেজানুজ্জামান চৌধুরী ওরফে রাজন চৌধুরী।যিনি একজন কৃষিবিদ তিনি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেছেন ,শিশু ও বৃদ্ধদের কল্যানে কাজ করেছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ায় রোহিঙ্গ্যা শরণার্থীদের জন্য কাজ করেছেন।তিনি দোভাষী হিসাবে কাজ করেন এবং পাঁচটি ভাষায় কথা বলতে পারেন।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
মার্কিন যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া ভিত্তিক দ্য ট্র্যাকস মিউজিক অ্যাওয়ার্ডস মাসিক সংগীত প্রতিযোগিতার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম।
তাদের লক্ষ্য হ'ল সেরা গীতিকারদের নির্বাচন করা এবং সারা বিশ্ব থেকে সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ সংগীত নির্মাতাদের স্বীকৃতি দেওয়া।২০২০ সালের সেপ্টেম্বরের প্রতিযোগিতায় বাংলাদেশি-অস্ট্রেলিয়ান রেমন্ড সালোমন তার ‘বাবা’ (পিতা) নামে তাঁর সংগীত চলচ্চিত্রের গানটি নিয়ে সেমিফাইনালে উঠেছে।১৯৭৫ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নৃসংশ হত্যাকাণ্ডের পটভূমিতে অস্ট্রেলিয়ায় নির্মিত বাবা নামের এই গীতচিত্রটি।রেমন্ড সালোমন তার এই বাবা গীতি চিত্রটি এবং তার এই কর্মের আন্তর্জাতিক স্বীকৃতির অনুভূতি জানতে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।রেমন্ড সালোমনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আন্তর্জাতিক আগমনকারীদের সীমাবদ্ধতা উঠিয়ে নেয়ার সিদ্ধান্তের সাথে সাথে ফেডারেল সরকারের উপর চাপ বাড়ছে পরীক্ষামূলক ভাবে ৩০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় আনার বিষয়ে সম্মত হওয়ার জন্য। অস্ট্রেলিয়ান প্রথম পাইলট প্রোগ্রামটি করোনা ভাইরাস মহামারীজনিত কারণে ক্ষতিগ্রস্থ উচ্চশিক্ষা খাত পুনরুদ্ধার করতে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফিরে আসলে তা রাজ্য এবং টেরিটোরি গুলি কিভাবে পরিচালনা করবে তা পরীক্ষা করে দেখা হবে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners