
Sign up to save your podcasts
Or


প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন যে আগামীকালের বাজেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।এর আগে স্কট মরিসন ন্যাশনাল প্রেস ক্লাবকে বলেন যে বিশ্বব্যাপী অর্থনীতি চলতি বছরে সাড়ে চার শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস রয়েছে - এটি গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময়কার অভিজ্ঞতার চেয়ে ৪৫ গুণ বেশি।সরকার ১.৫ বিলিয়ন ডলারের উত্পাদন পরিকল্পনা উন্মোচন করেছে।মিঃ মরিসন আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে মঙ্গলবার ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ বাজেট ঘোষণা করলে নতুন কোন ট্যাক্স ধরা হবে না।আনুমানিক ঘাটতি ধরা হয়েছে ২০০ বিলিয়ন ডলার এবং ঋন ৮০০ বিলিয়ন এর কাছাকছি পৌঁছে যাবে। প্রাক বাজেট ভাবনা নিয়ে আমরা কথা বলছি ডক্টর কাজী হক এর সাথে তিনি পোস্টডক্টরাল রিসার্চরার ইকোনমিক্স ডিসিপ্লিন,ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। রিসার্চ অ্যাসোসিয়েট সেন্টার ফর অ্যাপ্লায়েড ম্যাক্রোইকোনোমিক্সস এনালাইসিস(CAMA), অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। এর আগে তিনি রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ায় ইকোনোমিস্ট হিসাবে দায়িত্ব পালিত করেছেন। তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর ভিসিটিং রিসার্চার। ডক্টর হক ইউনিভার্সিটি অফ এডিলেড থেকে ইকোনমিক্স এ পিএইচডি করেছেন। ডক্টর কাজী হকের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়াতে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন প্রবাসী বাংলাদেশী শিবলি চৌধুরী। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের পক্ষ থেকে মহামারী করোনার মধ্যেও বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখাতে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিকে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দিয়েছে রাজ্য সরকার।
বিশ্বে তথ্যপ্রযুক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারনেট অফ থিংস বা আইওটি। প্রতিদিন নিত্যনতুন ডিভাইসে আইওটি'র ব্যবহার যুক্ত হচ্ছে। প্রচলিত ট্র্যাফিক ব্যবস্থায় আইওটি ভিত্তিক সেন্সর প্রযুক্তি যুক্ত করে ইন্টেলিজেন্ট ট্র্যাফিক সিস্টেম (আইটিএস) প্রতিষ্ঠার ধারণা নিয়ে সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া'র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড ফিজিক্যাল সাইন্সেস বিভাগের সেশনাল একাডেমিক ডঃ আব্দুল্লাহি আল কাফী চৌধুরী। তিনি এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার গবেষণার আদ্যোপান্ত।
নতুন পর্যবেক্ষণকারী স্মার্টফোন টেকনোলজি স্ট্রোকের পূর্বলক্ষণ হিসেবে হৃদরোগ কন্ডিশন শনাক্ত করতে পারবে এমন একটি পরীক্ষা কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
আজকের শিরোনামগুলো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া করোনাভাইরাসে শনাক্ত। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ভ্রমণ ব্যবস্থা পূনরায় শুরুর ঘোষণা। ভিক্টোরিয়ায় ভাইরাসে ৭ জন নতুন শনাক্ত, মৃত ২ । হাজার হাজার প্রবাসী বাংলাদেশি কর্মীদের সৌদি ফেরা অনিশ্চিত। এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন ।
আজকের শিরোনামগুলো:প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেছেন যে পরের সপ্তাহের বাজেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।লেবর পার্টি সরকারকে আহ্বান জানিয়েছে তার ক্রয় ক্ষমতা উত্পাদনশীলতাতে বাড়াতে যাতে করে কর্মসংস্থানের সৃষ্টি হয়। আজ থেকে কুইন্সল্যান্ডের বর্ডার আরো বেশি ঊন্মুক্ত করার ফলে নিউ সাউথ ওয়েলসের আরও বাসিন্দারা সেখানে ভ্রমণ করতে যেতে পারবেন। বাংলা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন।এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন।আমরা কথা বলেছি অনেকের সাথে। এখন আমাদের সাথে রয়েছেন হাসান নাঈম একজন ফার্মাসিউটিকাল প্রোফেশনালিষ্ট ।দীর্ঘ দিন মেলবোর্ন প্রবাসী,বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত।হাসান নাঈমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। এই নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তৌহিদ মিল্লাত পাটোয়ারী তিনি পেশায় একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।বর্তমান সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাদের নানা ধরণের সহায়তা দিচ্ছেন।তিনি ক্রিয়েটিভ এন্টারটেন্টমেন্ট নামের একটি সাংকৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা।তৌহিদ মিল্লাত পাটোয়ারীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners