
Sign up to save your podcasts
Or


এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ,যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারতের সাথে নৌমহড়ায় অংশ নিচ্ছে। এই পদক্ষেপে চীনের সাথে আরও উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে।২০০৮ সালে রাড সরকার কোয়াড থেকে সরে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে তথাকথিত কোয়াড’ বা ‘কোয়াড্রি ল্যাটারাল সিকিউরিটি ডায়লগ এর দেশগুলির সাথে বার্ষিক মালাবর নৌ মহড়ায় পুনরায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের ক্লিপটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়া কোভিড -১৯ এর কারণে সীমান্ত বন্ধের ফলে ক্ষতিগ্রস্থ অস্থায়ী ভিসাধারীদের জন্য ভিসা আবেদন ফি ফেরত বা মওকুফ করবে ,ফেডারাল সরকারের এই ঘোষণার লক্ষ্য হলো অস্ট্রেলিয়া পর্যটক এবং অস্থায়ী ভিসাধারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য রক্ষার বিষয়টি নিশ্চিত করা। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের ক্লিপটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: বিদেশ ফেরত যাত্রী-সংখ্যা আগামী মাসে বাড়ানো হবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় সবমিলিয়ে সাড়ে ২৭ হাজার কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে, ৯০৫ জন এ পর্যন্ত মারা গেছে এবং ২৫ হাজার লোক আরোগ্য লাভ করেছে। চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: মেলবোর্ন সিটির উত্তরাঞ্চলের দুটি স্কুলে কোভিড-১৯ ক্লাস্টার। শতাধিক দিন পর ক্যানবেরায় একটি কোভিড-১৯ কেস সনাক্ত। নিউ সাউথ ওয়েলসে আরও সাতটি নতুন করোনা-কেস সনাক্ত। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: বিশ্ব জুড়ে ৪০ মিলিয়নেরও বেশি লোক করোনা-আক্রান্ত। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় স্পাই এজেন্সির প্রধান সতর্ক করে বলেছেন, এদেশের সাংস্কৃতিকভাবে বৈচিত্রপূর্ণ সম্প্রদায়গুলোকে হয়রানি করছে বিদেশী দেশগুলো। নিউ সাউথ ওয়েলসে আরও দু’জন স্থানীয়ভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আর ক দিন পর দূর্গা পুজো .দেশে দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। করোনার এই সময়ে অদ্ভুত এক আতঙ্কের পরিবেশে এবার পুজো হচ্ছে। সংক্রমণ এড়াতে একদিকে পুজোয় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ,অন্যদিকে ,প্রতিমা বা প্যান্ডেল দর্শনে উৎসুক লাখো জনতা। সব মিলিয়ে অদ্ভুত দোলাচলের মধ্যে এবার শারদ উৎসব পালিত হচ্ছে। কলকাতা ঘুরে প্রতিবেদনটি করছেন পার্থ মুখোপাধ্যায়। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও ক্লিপের লিংকটিতে ক্লিক করুন।
আর কদিন পর বাংলা ভাষী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পুজো। ইতিমধ্যে এই উৎসবের আমেজ শুরু হয়েছে। তবে করোনা মহামারীর এই সময়ে সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে। করোনা রয়েছে ঠিকই, তা বলে কী কেউ ঠাকুর দেখতে যাবেন না? যাবেন নিশ্চয়ই। তবে একটু সতর্ক থাকা জরুরি। যদিও অনেকে বাড়ি বসেই উদযাপন করবেন দুর্গা পুজো।এই প্রবাসে প্রতিবারই জাকজমক পূর্ণ আয়োজন করা হয় দূর্গা পূজার।এবারের কি রকম আয়োজন হচ্ছে এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর সুমন সাহা। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। বিদ্যমান আইনে রয়েছে যাবজ্জীবন। মামলার শুরু থেকে বিচার শেষ করতে হবে ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে। বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমন বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০' সই করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় এটি অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হলো। এখন নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাস হবে।বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ফাউজিয়া মোসলেম, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
ডায়াবেটিস এবং স্থুলত্বের মতো রোগ বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য এর কারণে আমরা হয়ত বেশি দিন বাঁচতে পারি তবে আমাদের জীবনযাত্রার মান অনেক ক্ষেত্রে হ্রাস পায় ।এটি ল্যানসেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি তে প্রকাশিত তথ্য অনুযায়ী । প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
সিডনির বাঙালি অধ্যুষিত এলাকা লাকেম্বা। সেখানে দুটি ক্লিনিক ও একটি রেস্টুরেন্টে কোভিড-১৯ সংক্রামিত ব্যক্তির উপস্থিতি এবং পরবর্তীতে বেশ কিছু মানুষ আক্রান্ত হওয়ার পর ওই এলাকার মানুষ বেশ আতংকিত হয়ে পড়েছেন। এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন লাকেম্বা-বেলমোরে চেম্বারের সেক্রেটারি ও স্থানীয় ব্যবসায়ী এবং ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন -এর সাবেক কাউন্সিলর, মোহাম্মদ জামান টিটু। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners