
Sign up to save your podcasts
Or


আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ১৭৯ জন সংক্রমিত, মারা গেছেন ৯ জন। রাজ্যগুলোর মধ্যে বর্ডার বিধিনিষেধ তুলে নিতে অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ বৈঠকে বসছে । আজ বাংলাদেশে ২০০৪ সালে ২১ আগস্ট সংঘটিত হয়ে যাওয়া নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন উপলক্ষে সীমিত পরিসরে কর্মসূচী পালন করছে সরকারি দল আওয়ামী লীগ। পুরো শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন ।
আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় আরও ২৪০টি নতুন করোনাভাইরাস কেস, ১৩ জনের মৃত্যু। ব্রিসবেন ওয়েস্টে একটি ইয়ুথ ডিটেনশন সেন্টারে কর্মরত ৭০ বছর বয়সী এক নারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। নিউ সাউথ ওয়েলসে পাঁচটি নতুন কোভিড-১৯ কেস ধরা পড়েছে। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের নিয়মিত পরীক্ষণ সঙ্কটপূর্ণ বলে সতর্ক করেছেন প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ। একটি তদন্তে জানা গেছে ভিক্টোরিয়ার প্রায় ৯০ শতাংশ করোনাভাইরাস কেসের সঙ্গে একটি পরিবারের সম্পৃক্ততা রয়েছে। নিউ জিল্যান্ডে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
বিদেশী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাকেন্দ্র হিসেবে দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার সুনাম রয়েছে। কিন্তু, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজগুলো অনেকটা আর্থিক সংকটের মধ্যে পড়েছে বা পড়তে যাচ্ছে। কোভিড-১৯ এর এই সঙ্কটের মাঝে অস্ট্রেলিয়া কি শিক্ষাকেন্দ্র হিসেবে তার সুনাম ধরে রাখতে পারবে? এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন পার্থ-এর মার্ডক ইউনিভার্সিটির মার্ডক বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ধারণা করছে এ বছরের শেষ নাগাদ বেকারত্বের হার ১০ শতাংশে পৌঁছুবে। করোনাভাইরাসের বৈশ্বিক সঙ্কটে শুধু স্থানীয়রাই নয়, অস্থায়ী অভিবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু অস্থায়ী অভিবাসীর জন্য কর্ম-সংস্থান করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অস্থায়ী অভিবাসীদের কর্ম-সংস্থানে বাধা নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও ক্লিপটির লিংকটিতে ক্লিক করুন।
Attackers have broken into the home of a Bangla-speaking man in the suburbs of Claymore in Campbelltown, Western Sydney, allegedly hitting landlord Mohammad Bayzidur Rahman on the head with a pickaxe. The incident has been reported to the police and an investigation is underway.
-ওয়েস্টার্ন সিডনির ক্যাম্পবেলটাউনের ক্লেইমোর সাবার্বে একজন বাংলাভাষীর বাড়িতে গত ১২ আগস্ট মাঝ রাতে হামলা চালায় একদল যুবক। বাড়ির জানালার কাচ ভেঙ্গে ফেলে তারা এবং গৃহকর্তা মোহাম্মদ বায়োজিদুর রহমানকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
বর্তমান যুগে ডিজিটাল প্লাটফর্মের ব্যবহার বেড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ছাড়াও অনলাইনে ব্যাংকিং কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে। এসবের পাশাপাশি নানা রকম অপরাধমূলক তৎপরতাও বেড়েছে। এ অবস্থায় সাধারণ মানুষ কীভাবে নিরাপদে এসব ব্যবহার করবে, কীভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।এ সব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ড. শাহরিয়ার আক্তার, তিনি উলংগং বিশ্ববিদ্যালয়ের সিডনি বিজনেস স্কুলের ডিজিটাল মার্কেটিং, অ্যানালিটিক্স অ্যান্ড ইনোভেশন এর অ্যাসোসিয়েট প্রফেসর।
ড. শাহরিয়ার আক্তারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের নির্মম গুলিতে স্বপরিবারের নিহত হন। আজ তার ৪৫তম মৃত্যু বার্ষিকী। এসবিএস বাংলা আমন্ত্রণ জানিয়েছিল সে সময়কার ডাকসুর ভিপি মুজাহিদুল ইসলাম সেলিমকে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে কয়টা প্রতিবাদ বা মিছিল হয়েছিল তার শুরুটা ছিল ডাকসু থেকে ,যার নেতৃত্বে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম।সেই সময়কার ঘটনা প্রবাহের কিছু বর্ণনা তিনি তুলে ধরেছেন তার সাক্ষাৎকারে। মুজাহিদুল ইসলাম সেলিমেরে সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীতে ভিক্টোরিয়ায় স্টেজ ফোর বা চতুর্থ পর্যায়ের লকডাউন চলছে। এ রকম পরিস্থিতিতে রাজ্যটিতে গৃহহীন ব্যক্তিদের হোটেলে আবাসনের ব্যবস্থা ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে গৃহহীনদের সহায়তা করতে সোশাল হাউজিংয়ের ব্যবস্থার দাবি তুলেছিল সমর্থকগোষ্ঠীগুলো। ভিক্টোরিয়ায় চতুর্থ পর্যায়ের লকডাউনে গৃহহীনদের অবস্থা নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনাম: ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ৩৭২ জন সংক্রমিত, মারা গেছেন ১৪ জন। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক ঘোষণা। আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট নিয়ে সংকটে পড়েছে বাংলাদেশের এয়ারলাইন্স ও অভিবাসী শ্রমিকরা। এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners