
Sign up to save your podcasts
Or


আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়া-নিউ সাউথ ওয়েলস সীমান্তবর্তী অঞ্চলে ৪ সেপ্টেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। তিন জন ক্রসবেঞ্চারের সমর্থন পাওয়ায় ভিক্টোরিয়ায় জরুরী অবস্থা আরও ছয় মাস বাড়ানোর প্রত্যাশা। চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময় সব কিছুর মধ্যে একটা স্থবিরতা বিরাজ করছে। এই মুহূর্তে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও এখনো আতঙ্ক রয়ে গেছে। মহামারীর এই সময়ে অনেক ব্যবসা-বাণিজ্য হয় বন্ধ না হয় সংগ্রাম করছে টিকে থাকার জন্য। আর্থিক সংকটের এই সময় ট্যাক্স রিটার্ন দাখিল করতে হচ্ছে সকলকে। ট্যাক্স রিটার্ন এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন চার্টার্ড একাউন্টটেন্ট সৈয়দ আকরাম উল্লাহ। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
প্রথম একবার কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, দ্বিতীয় সংক্রমণে ভাইরাসের জেনেটিক গঠন কি ভিন্ন থাকে নাকি একই উপসর্গ থাকে? সম্প্রতি হংকং এ এক ব্যক্তি দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন। এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানে জোর গবেষণা হচ্ছে। অর্থাৎ, দ্বিতীয়বার ছিল করোনাভাইরাসের সামান্য পরিবর্তিত স্ট্রেইন। একবার অ্যান্টিবডি তৈরি হলে তার কি পরিবর্তন হয়? এসব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস, যিনি পেশায় একজন চিকিৎসক এবং কোভিড-১৯ নিয়ে অনেক পড়াশুনা করছেন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
ফেডারাল সরকার বলেছে, যেহেতু এই বৈশ্বিক মহামারী থেকে বেরিয়ে আসছে অস্ট্রেলিয়া, তাই, সামাজিক সংহতি উন্নয়নের উদ্দেশ্যে অভিবাসীদের জন্য অস্ট্রেলিয়ার এক বিলিয়ন ডলারের ইংরেজি ভাষা প্রোগ্রামে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অভিবাসী গোষ্ঠীগুলি পরিবর্তনগুলিকে স্বাগত জানিয়েছে, তবে বলেছে যে সাংস্কৃতিক বোঝাপড়া উন্নত করতে এবং তাদের ইংরেজি-ভাষা দক্ষতার বাইরে অভিবাসীদের মূল্য বোঝার ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা রয়েছে। লেবার এরই মধ্যে বর্ণবাদবিরোধী কৌশল গঠনের আহ্বান জানিয়েছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
Survivors and families of the 2019 Christchurch mosque shootings in New Zealand have faced the gunmen this week. They’ve been speaking at a four-day sentencing hearing. After 51 murders, 40 attempted murders and New Zealand's first conviction for terrorism 29-year-old Australian, Brenton Tarrant, is sentenced to life without parole in court on terror charges. Several expatriate Bangladeshis were killed and injured in the incident. Engineer Shafiqur Rahman Anu, Honorary Consul General of Bangladesh in New Zealand spoke to SBS Bangla. Listen to the interview in Bangla in the audio-player above.
-২০১৯ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের গুলিতে বেঁচে যাওয়াদের মধ্যে কয়েকজন ও তাদের পরিবারের কয়েকজন এই সপ্তাহে বন্দুকধারীর মুখোমুখি হয়েছে।তারা চার দিনের সাজা শুনানিতে বক্তব্য দিয়েছে। ৫১ টি খুন, ৪০ টি হত্যার চেষ্টা এবং নিউ জিল্যান্ডের প্রথম সন্ত্রাসবাদ অপরাধে দোষী সাব্যস্ত করার পরে ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্রেন্টন টারান্টের প্যারোল-বিহীন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।ওই ঘটনায় প্রবাসী বাংলাদেশী কয়েকজন নিহত ও আহত হয়েছেন। দণ্ডাদেশ প্রদানের আগেই, এসবিএস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছিলেন নিউ জিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
পার্থের মারডক ইউনিভার্সিটির সাসটেইনেবল অ্যাকাউন্টিং অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র লেকচারার ডক্টর মোয়াজ্জেম হোসেন ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালে মারডক বিজনেস স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। গবেষণায় অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি পেয়েছেন রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সম্প্রতি তিনি পেয়েছেন পিভিসি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং ২০২০।বাংলাদেশী এই শিক্ষক ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এর শিক্ষক ছিলেন।শিক্ষকতার পাশাপাশি ডক্টর মোয়াজ্জেম হোসেন একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), সার্টিফায়েড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)।শিক্ষকতা যার পেশা এবং ব্রত এমনি একজন ডক্টরমোয়াজ্জেম হোসেন।এসবিএস বাংলাকে শুনালেন তার জীবনের গল্প। ডক্টর মোয়াজ্জেম হোসেনেই সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো:
ভিক্টোরিয়ান প্রিমিয়ার বলেন যে রাজ্যের কোভিড -১৯ সংক্রমণের সংখ্যা বিধিনিষেধ তোলার ক্ষেত্রে অনেক বেশি।
আজ নিউ সাউথ ওয়েলসে করোন ভাইরাসের সাতটি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
আজ বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র আশুরা।
ভারতে বিশ্বের একদিনে করোনাভাইরাসে শনাক্তের সব রেকর্ড ভেঙেছে।
এই প্রবাসে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা পৌছিয়ে দেয়ার যে প্রচেষ্টা ,সে প্রচেষ্টার অংশ হিসাবে অন্য আরো কিছু বাংলা শিক্ষা কেন্দ্রের মতো ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলও এগিয়ে এসেছে।সাপ্তহিক ক্লাসের মাধ্যমে তারা বাংলা ভাষার প্রসার ঘটাচ্ছেন ।কোভিড ১৯ এই মহামারী শুরুর পর এই স্কুলটি অনলাইন শিক্ষা কার্যক্রম চালাতো। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলে স্কুলটি মুখোমুখি শিক্ষা কার্যক্রম শুরু করেছে।একদল নিবেদিত কর্মী তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে স্কুলটিকে এগিয়ে নিচ্ছেন। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন আমরা ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের পরিচালনা পর্ষদ এর জেনারেল সেক্রেটারি কাজী আশফাক রহমান। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
ইউনিয়ন নিউ সাউথ ওয়েলসের সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, অনেক অস্থায়ী অভিবাসী কোভিড -১৯ এর সময় কষ্ট সহ্য করছেন।৮৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তাদের সাপ্তাহিক ব্যয় পরিশোধে অসুবিধা হয়েছে এবং ৪৩ শতাংশ নিয়মিতভাবে বিভিন্ন বেলায় খাবার খাওয়া এড়িয়ে যান।আমরা এই অশান্ত সময়ে আপনার প্রয়োজন হতে পারে এমন কিছু উপযোগী পরামর্শ/টিপস অন্বেষণ করেছি।উপরের প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: মেলবোর্নে প্রবল ঝড়ে চার বছরের এক শিশুসহ তিন জনের মৃত্যু। ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে ১১৩ জন শনাক্ত, মারা গেছেন ১২ জন। করোনা ভাইরাসের চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিলো বাংলাদেশ। এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners