
Sign up to save your podcasts
Or


আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জন করোনাভাইরাসে শনাক্ত, মৃত ৯। অস্ট্রেলিয়ার আদিবাসীদের একটি পবিত্র দর্শণীয় স্থান ধ্বংস, রিও টিন্টোর চীফ এক্সেকিউটিভের পদত্যাগ। বিচারবহির্ভূত হত্যার ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করছেন বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংসদে ঘোষণা। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশি বন্দিদের মুক্তি দেয়ার প্রচেষ্টা। এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে জুন প্রান্তিকে সাত শতাংশ অর্থনীতির সংকোচন নিশ্চিত করেছে।এটি সর্বকালের বৃহত্তম ত্রৈমাসিক পতন এবং ১৯৯১ সালের পর অস্ট্রেলিয়ার প্রথম মন্দার সূচনা করেছে ।পারিবারিক সঞ্চয় ১৯.৮ শতাংশে বেড়েছে - এটি ১৯৭৪ সালের পর থেকে সর্বোচ্চ স্তরের। কোভিড -১৯ এর লকডাউনগুলি বিচ্ছিন্ন ব্যয়, পরিষেবা, আমদানি এবং রফতানিতে বাঁধা ইত্যাদি অন্যতম কারণ বলে বলছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী স্কট মরিসন অনড় অর্থনীতি পুনরুদ্ধার করবেন।কিন্তু কিভাবে তা বলা হয়নি।এক শতাব্দীর কাছাকাছি সময়ে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে রয়েছে অস্ট্রেলিয়া। ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ আরও সাহায্যের ইঙ্গিত দিচ্ছেন। এক্ষেত্রে ট্যাক্স কাট এর কথা বলা হচ্ছে। এই মন্দা থেকে উদ্ধার পাওয়ার উপায় কী? কতো দিন লাগতে পারে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য? এসব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোহাম্মদ আনোয়ার চৌধুরীকে ,যিনি সিনিয়র লেকচারার একাউন্টিং এন্ড ফাইন্যান্স হিসাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি অস্ট্রেলিয়ায় আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষকতা করেন।এছাড়াও তিনি একজন চার্টার্ড একাউন্টেন্ট। মোহাম্মদ আনোয়ার চৌধুরী। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: অবশেষে চীন থেকে অস্ট্রেলিয়ান দু’জন সাংবাদিক দেশে ফিরলেন।
কন্টাক্ট ট্রেসিং সিস্টেম উন্নয়নে খোঁজ নিতে ভিক্টোরিয়া সরকার এ সপ্তাহে একটি পাবলিক হেলথ টিম পাঠাবে সিডনিতে।
নিউ সাউথ ওয়েলসে আরও ৯ জনের করোনাভাইরাস সনাক্ত। এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
গ্রহ নক্ষত্র নিয়ে অনেকের কৌতূহল রয়েছে বা থাকে। ছোটকালে আমরা এ নিয়ে তেমন ভাবি না। শুধু গল্প শুনি। আজ আমরা এমন একজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। যিনি সেই ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল স্বপ্ন ছিল নভোচারীদের সাথে কথা বলার। নিজস্ব উদ্ভাবিত বেতার যন্ত্র দিয়ে তিনি কথা বলেছেন নাসার নভোচারীদের সাথে। পেশায় একজন প্রকৌশলী বেলায়েত রবিন। তবে প্রকৌশলী হওয়ার আগে তার আবিষ্কার করা বেতার যন্ত্র দিয়ে কথা বলেছেন নভোচারীদের সাথে। সম্ভবত তিনি বাংলাদেশের সে সময়ে প্রথম যিনি এমেচার বেতার তরঙ্গ দিয়ে নভোচারীদের সাথে কথা বলেছেন। অস্ট্রেলিয়া প্রবাসী হওয়ার পর তিনি এখনো তার সেই ছোটবেলার নেশা লালন করছেন আশা করছেন তিনি আবার কোনো নভোযানের নভোচারীর সাথে যোগাযোগ করতে পারবেন। প্রকৌশলী বেলায়েত রবিনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ করোনভাইরাস বিধিনিষেধের অনেক প্রত্যাশিত রোডম্যাপটি প্রকাশ করেছেন।তবে ব্যবসায়িক গোষ্ঠীগুলি ইতিমধ্যে অর্থনৈতিক মন্দার আরও ক্ষতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে অস্ট্রেলিয়ায় পেশাজীবী হিসাবে কাজ করছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান জিপি, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। কেমন ভূমিকা রাখছেন , কাজের ক্ষেত্রে কী রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা? এখানের মূলধারার চিকিৎসা পেশায় বাংলাদেশিদের পদচারণা খুব বেশি দিনের নয়। তারপরও সুনামের সাথে কাজ করছেন তারা। ওই সব চিকৎসকদের এক অংশের একটি সংগঠন ,ফেডারেশন অফ বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অফ অস্ট্রেলিয়ার এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, কনসালট্যান্ট গ্যাস্ট্রো-অ্যান্টোলজিস্ট ডাক্তার আয়াজ চৌধুরী, MBBS FRACP D.Epid. ডাক্তার আয়াজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের একজন। দীঘদিন এই প্রবাসে তার বসবাস। চিকিৎসা সেবা ছাড়াও তিনি জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আয়াজ চৌধুরী।
ডাক্তার আয়াজ চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
সার্ভিক্যাল ক্যান্সার বা গর্ভাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিবছর বহু নারী মৃত্যুবরণ করেন। সেজন্য সময় থাকতেই সার্ভিক্যাল স্ক্রিনিং করাটা গুরুত্বপূর্ণ। তবে, নানা কারণেই ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রপূর্ণ কমিউনিটিগুলোর নারীরা এই পরীক্ষণ করেন না। সংকোচ বোধ করেন। ক্যান্সার ইনস্টিটিউট এনএসডব্লিউ এর সহায়তায় ‘লেটস টক’ প্রজেক্ট পরিচালনা করছে মেট্রো অ্যাসিস্ট। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন লেটস টক’ প্রজেক্ট কো-অর্ডিনেটর মৌসুমী মার্টিনের। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
জাতীয় মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে নেতাদের মধ্যে এখনও বিভাজন রয়ে গেছে। ফেডারেল সরকারের করোন ভাইরাস বিধিনিষেধ থেকে বেরিয়ে আসার প্রস্তাবিত পদ্ধতির সাথে একমত না হয়ে মতবিরোধের পথে নেতৃত্ব দিচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮১ জন, মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৫৯ । ইন্টারন্যাশনাল ট্রাভেল এবং বর্ডার উন্মুক্তকরন নিয়ে জাতীয় মন্ত্রিসভার বৈঠকে তুমুল বিতর্ক। বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম, গ্রেফতার ২ । এসবিএস বাংলার শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: করোনা-আক্রান্ত হয়ে ভিক্টোরিয়ায় আরও ১৫ জনের মৃত্যু, ১১৩ জন আক্রান্ত। নিউ সাউথ ওয়েলসে আরও ১২ টি করোনা-সংক্রমণ সনাক্ত। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners