
Sign up to save your podcasts
Or


আজকের শিরোনামগুলো: বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানরা আরও বেশি সংখ্যায় দেশে ফিরতে পারবেন। হোটেল কোয়ারেন্টিন ক্যাপ বৃদ্ধিতে সম্মত হয়েছে স্টেট ও টেরিটোরিগুলো। ভিক্টোরিয়ায় আরও ৪৫ টি কোভিড-আক্রান্ত সনাক্ত, ৫ জনের মৃত্যু। আগামী সপ্তাহে এসিটির উপর থেকে সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেবে কুইন্সল্যান্ড। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: আজ থেকে, রিজিওনাল ভিক্টোরিয়ায় ইনডোর ভেন্যুগুলোতে খাবার পরিবেশন করা যাবে। নিউ সাউথ ওয়েলসে করোনাভাইরাসের আরও ৫ টি নতুন সংক্রমণ সনাক্ত। আগস্টে অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৬.৮ শতাংশে নেমে গেছে। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন।শুধু অসুখ হলেও স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে তা নয়। আমাদের সকলের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। সেই সাথে ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কেও ধারণা থাকা উচিত। কোনো অবস্থাতে একের ওষুধ অন্যের ব্যবহার করা উচিত নয়। এস বি এস বাংলার সাতে এ নিয়ে কথা বলেছেন কানিতা আহমেদ যিনি বাংলাদেশে ফার্মাসিস্ট হিসাবে লেখা পড়া করেছেন এবং কাজ করেছেন। ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পরে, একজন নিবেদিত স্বাস্থ্য কর্মী হিসাবে কমিউনিটিতে পরিচিত। তিনি বিভিন্ন সময় নারীদের সচেতনতা বাড়ানো নিয়ে কাজ করেছেন বর্তমানে তিনি নতুন ও উদীয়মান অভিবাসীদের অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি তাদের কাছে তুলে ধরতে এবং সহায়তা করার জন্য সাংস্কৃতিক সহায়তা কর্মী হিসাবে সাউথ ইস্টার্ণ লোকাল হেলথ ডিসট্রিক্ট এ যোগ দিয়েছেন।কানিতা আহমেদ এর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
মিস ইনফিনিটি ভিক্টোরিয়া পদক পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত নূরীন চৌধুরী । ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান মিস ইনফিনিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে তিনি ভিক্টোরিয়া রাজ্যের সেরা সুন্দরী হিসেবে এ পদক জিতে নিয়েছেন।অস্ট্রেলিয়ায় মডেলিং জগতে নুরেন চৌধুরী এখন একটি পরিচিত মুখ।সৌন্দর্য্য, মেধা ও যোগ্যতা দিয়ে জিতে নিয়েছেন বেশ কয়েকটি নামী-দামী সুন্দরী প্রতিযোগিতার পদক। মডেলিং এর পাশাপাশি তিনি বেশ কিছু নামকরা ও বিখ্যাত প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও মনোনয়ন পেয়েছেন ।এসবিএস বাংলার সাথে তার এগিয়ে চলার গল্পটা বলেন নুরেন চৌধুরীর । সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় মধ্য জুলাইয়ের পর থেকে এই প্রথম করোনা-আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যু ঘটে নি গতকাল। কোয়ারেন্টিন হোটেলগুলোতে ডিফেন্স ফোর্সের নিরাপত্তা-সহায়তার প্রস্তাব বার বার প্রত্যাখ্যান করেছে ভিক্টোরিয়ান কর্তৃপক্ষ। মঙ্গলবার মধ্যরাত থেকে এসিটি-র সঙ্গে সীমান্ত নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে যাচ্ছে সাউথ অস্ট্রেলিয়া। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় ২৯ বছর পর এই প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দিল। আর্থিক উপদেষ্টাদের পরামর্শ গ্রহণ করছে ঋণ-সমস্যায় নিপতিত মানুষেরা, যারা এর আগে কখনও ঋণ করেন নি। করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে গুরুতর মানসিক সমস্যা দেখা দিতে পারে উদ্বেগ প্রকাশ রয়েছে। কোভিড-১৯ বৈশ্বিক মহামারী এবং ঋণ-সমস্যা নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
চীন অস্ট্রেলিয়াকে তার দেশের সাংবাদিকদের হয়রানির জন্য অভিযুক্ত করেছে এবং এটাকে "নির্লজ্জ অযৌক্তিক কাজ" বলে অভিহিত করেছে।অস্ট্রেলিয়ান সাংবাদিকদের সাথে চীনের সাম্প্রতিক আচরণ নিয়ে বিরোধের মধ্যে এটি এসেছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া হয় না এই কথাটা আমরা প্রায় শুনি।দাঁতের যত্ন নিতে আমরা অনেকে অনীহা করি। কিন্তু দাঁতের যত্ন নেওয়াটা শরীরের অন্যানো অংশের মতো জরুরি। কোভিড ১৯ এর এই মহামারির সময়ে আমাদের যেমন নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়া জরুরি তেমনি ভাবে দাঁতের যত্ন নেয়া অবহেলা করা উচিত নয়। বিশেষ করে অভিবাবকদের তাদের শিশুদের দাঁতের প্রতি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।দাঁতের যত্ন ও আমাদের করণীয় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন দন্ত চিকিৎসক ডাক্তার নাহিদ সায়মা। ডাক্তার নাহিদ সায়মা,সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়াতে পার্টনার ভিসা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। বিশেষ কর যারা বিয়ে করতে চান যারা নতুন সম্পর্ক গড়েছেন তাদের প্রিয়জনকে অস্ট্রেলিয়াতে আনতে চান। কিন্তু আইনের জটিলতা বা সঠিক পন্থা না জানায় ব্যর্থ হচ্ছেন।এসবিএস বাংলার সাথে এই সব কিছু নিয়ে কথা বলেছেন শাহাদাত সুমন তিনি একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট বর্তমানে Studynet Education and Migration.এর মাইগ্রেশন সার্ভিস বিভাগের প্রধান হিসাবে কর্মরত।এর আগে তিনি শীর্ষস্থানীয় অভিবাসন আইন সংস্থার সাথে কাজ করেছেন ।তার অভিজ্ঞতা রয়েছে Partner visa, Business, Investment visa, Skilled Migration, visitor visa এবং Student visa। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় বেকারত্ব বিশ বছরের মধ্যে সবচাইতে বেশী - তবে এসবিএস এর এক সমীক্ষায় দেখা যায় যে আঞ্চলিক অঞ্চলগুলো শ্রমিকদের জন্য হাহাকার করছে।রিজিওনাল এলাকা গুলিতে নতুন কাজের বিজ্ঞাপনের সংখ্যা প্রায় প্রাক-মহামারী স্তরে ফিরে এসেছে - যেখানে মেট্রো অঞ্চলে কর্মীদের চাহিদা এখন এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners