
Sign up to save your podcasts
Or


অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলোর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কমনওয়েলথ অমবুডজম্যান একটি রিপোর্টে। আর এই রিপোর্টটিকে স্বাগত জানিয়েছেন শরণার্থী সমর্থকরা। অমবুডজম্যান মাইকেল ম্যানথ্রপ এই রিপোর্টটিতে বেশ কয়েকটি সুপারিশ পেশ করেছেন। এর মধ্যে রয়েছে সিডনির ভিলাউড ডিটেনশন সেন্টারটি বন্ধ করার কথা।
বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার উদ্যোগে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো ২১ ফেব্রুয়ারি, শুক্রবার। সেই একই দিনে ক্যানবেরায় শুরু হয়েছে ন্যাশনাল মাল্টি-কালচারাল ফেস্টিভ্যাল। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশ থেকে আগত ধৃতি নর্তনালয়ের শিল্পীরা। ধ্রুপদী নৃত্যের মাধ্যমে তারা উপস্থাপন করবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রাম। এসব বিষয় নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের মান্যবর হাই কমিশনার সুফিউর রহমান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাভাষী সম্প্রদায়ের কয়েকজন।
১২ মাসে কতোগুলো স্ট্রিপ-সার্চ করতে হবে সে সম্পর্কে পুলিশ বিভাগকে হুকুম দেওয়া হয়ে থাকে বলে উল্লেখ করলো নিউ সাউথ ওয়েলস গ্রিন্স পার্টি। তারা এ বিষয়টিকে “কোটা” বলেও অভিহিত করে। এই সংখ্যাটি প্রায় কোয়ার্টার মিলিয়ন বা ২৫০ হাজারের কাছাকাছি। ফ্রিডম অফ ইনফরমেশন রিকোয়েস্টের মাধ্যমে এই তথ্য উদঘাটিত হয়েছে।
১২ মাসে কতোগুলো স্ট্রিপ-সার্চ করতে হবে সে সম্পর্কে পুলিশ বিভাগকে হুকুম দেওয়া হয়ে থাকে বলে উল্লেখ করলো নিউ সাউথ ওয়েলস গ্রিন্স পার্টি। তারা এ বিষয়টিকে “কোটা” বলেও অভিহিত করে। এই সংখ্যাটি প্রায় কোয়ার্টার মিলিয়ন বা ২৫০ হাজারের কাছাকাছি। ফ্রিডম অফ ইনফরমেশন রিকোয়েস্টের মাধ্যমে এই তথ্য উদঘাটিত হয়েছে।
চীন থেকে অস্ট্রেলিয়ায় আসা লোকজনের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। কারণ, হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে।
বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আয়োজিত জনপ্রিয় বৈশাখী মেলা এবার সিডনির রোজহিল গার্ডেন্স-এ অনুষ্ঠিত হবে। আগামী ১১ এপ্রিল, শনিবার এর তারিখ নির্ধারণ করা হয়েছে। সিডনি অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে সংস্কার ও পুনর্বিন্যাসের কাজ হাতে নেওয়ায় মেলার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মেলার অন্যতম আয়োজক, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামীমুল হক।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে বিবাদে জড়ানোয় বাংলাদেশ ও ভারতের ৫ জন ক্রিকেটারকে চার থেকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করেছে আইসিসি। সাবেক ক্রিকেটার সিদ্দিক চৌধুরী বাবলু এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন।
Valentine's Day is celebrated all over the world on February 14th. Bangladeshis like other communities in Australia have also celebrated the day. But this year it was little different for music artist-culture activist, also scientist in profession, Tarannum Afrin. Her covered song 'Achol Tene Dhorona' was released on YouTube on Valentine's Day. That feeling is what Tarannum Afrin tells SBS Bangla.
-গত ১৪ই ফেব্রুয়ারী সারা বিশ্বে উদযাপিত হলো ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। অস্ট্রেলিয়ার অন্যান্য কমিউনিটির বাংলাদেশিরাও কমবেশি উদযাপন করে থাকেন দিনটি। তবে এবারে সঙ্গীত শিল্পী-সংস্কৃতি কর্মী এবং পেশায় ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট তারান্নুম আফরিনের জন্য বছরের এ দিনটি একটু অন্য রকম। গতকাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তার গাওয়া একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। তারান্নুম আফরিন এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার সেই অনুভূতি।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners