
Sign up to save your podcasts
Or


অনেক অস্থায়ী ভিসাধারী যারা স্পাউজ ভিসায় আছেন তারা অস্ট্রেলিয়ান পার্টনারদের নির্যাতনের শিকার হন, তারা অনেক সময় এ ব্যাপারে আইনি সহায়তা নিতে ভয় পান কারণ এতে তাদের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকবে না এমন ভয় দেখানো হয় নির্যাতনকারীর পক্ষ থেকে।
সমুদ্র কিংবা বৃক্ষের সান্নিধ্য অনেক অবসরপ্রাপ্ত অস্ট্রেলিয়ানদের জন্য স্বপ্ন, অনেকেই একটি ছোট সমুদ্র তীরবর্তী এলাকা বা কমিউনিটির মধ্যে একটি ধীর এবং আরও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের সন্ধান করে।
২০৩২ গ্রীষ্মকালীন গেমসের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ব্রিসবেনকে 'পছন্দের সিটি হিসেবে হোস্ট স্ট্যাটাস' দিয়েছে। এর ফলে ২০০০ সালে সিডনির পর প্রথমবারের মত গেমসটি ডাউন আন্ডারে ফিরবে বলে মনে করা হচ্ছে।
ডঃ মোবাশ্বার হাসান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, পাবলিক পলিসি কমিউনিকেশন বিশেষজ্ঞ যিনি মানবিক বিষয়সমূহ নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। তিনি ইসলাম এন্ড পলিটিক্স অফ বাংলাদেশ এবং ন্যারেটিভস অফ বাংলাদেশ নামে দুটি বইয়ের লেখক এবং যৌথভাবে সম্পাদনা করেছেন র্যাডিকালাইজেশন ইন সাউথ এশিয়া শীর্ষক একটি বই।
প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ায় যারা প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন নিলেন তাদের মধ্যে অন্যতম। সিডনির একটি মেডিকেল সেন্টারে ফাইজার ভ্যাকসিন দেয়ার নির্দিষ্ট সময়সূচির ২৪ ঘন্টা আগে এটি শুরু হলো।
সিডনিতে অবশেষে নির্মিত হলো আরেকটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ। ২১ ফেব্রুয়ারি ২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাকেম্বার নিকটবর্তী বেলমোরের পিল পার্কে এটি উদ্বোধন করেন ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র খাল আশফোর। তার সঙ্গে ছিলেন স্থানীয় ফেডারাল এমপি টনি বার্ক। এসবিএস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন এর অন্যতম উদ্যোক্তা কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা এবং বাংলা হাব ইনক-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুনির বিশ্বাস।
২০২০ সালের মার্চের শুরু থেকে বহু অস্ট্রেলিয়ান করোনাভাইরাস মহামারী দ্বারা শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসী ও স্থানীয়দের মধ্যে কোভিড ১৯ মহামারী কি ধরনের মানসিক প্রভাব বিস্তার করেছে, এ নিয়ে দুইটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে ।
প্রায় দু’দশক ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী নিরুপমা রহমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত গানের চর্চা বজায় রেখেছেন। বর্তমানে মেলবোর্ন ইউনিভার্সিটিতে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপনার পাশাপাশি উচ্চতর ও বৈশ্বিক শিক্ষাপদ্ধতি উদ্ভাবন আর তার প্রায়োগিক পরিপ্রেক্ষিত গবেষণা করছেন তিনি।
টেক জায়ান্ট ফেসবুক অস্ট্রেলিয়ান সংবাদগুলো তার প্ল্যাটফর্ম থেকে পোস্ট ও শেয়ার করতে দিচ্ছে না। অন্যদিকে অস্ট্রেলিয়া সরকার তাদের প্রস্তাবিত আইনের জন্য বিশ্বব্যাপী সমর্থন প্রত্যাশা করছেন।
সিডনির বাসিন্দা ফরিদ ভূইয়াঁ একজন সাইক্লিস্ট, সাইক্লিং নিয়ে তার আছে নানা এডভেঞ্চার আর সব রোমাঞ্চকর গল্প। সম্প্রতি তিনি সম্পন্ন করেছেন দীর্ঘ "সি টু সামিট" রাইডটি। এটি শুরু হয় অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলের সমুদ্র সৈকত মেরিম্বুলা শহর থেকে এবং শেষ হয় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চূড়া মাউন্ট কোজিআস্কোতে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners