
Sign up to save your podcasts
Or


কোভিড ১৯ সংকটের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে টানাপোড়েন চললেও অস্ট্রেলিয়ার অর্থনীতি আছে স্থিতিশীল অবস্থানে, বাড়ছে অস্ট্রেলিয়ান ডলার এবং বন্ডের দাম। অস্ট্রেলিয়ান অর্থনীতির এই শক্তিকে পুঁজি করে অনেকেই বিনিয়োগ করছেন স্টক মার্কেটে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে নারীদের সাফল্য উদযাপনে গত সপ্তাহে পালিত হলো উইমেন এন্ড গার্লস ইন সায়েন্স দিবসটি। এক্ষেত্রে যদিও বেশ অগ্রগতি হয়েছে, তবে এখনও দীর্ঘকালীন লিঙ্গ বৈষম্য মোকাবেলায় আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান অব্যাহত আছে।
কোভিড ১৯ পরিস্থিতির কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে অনেক নিয়ম মেনে। তারপরেও এই টুর্নামেন্ট নিয়ে উৎসাহের কমতি নেই টেনিসপ্রেমীদের মধ্যে। বাংলাদেশে টেনিসের প্রচলন তুলনামূলকভাবে কম হলেও খেলাটি পছন্দ করেন অনেকে, এছাড়া বাংলাদেশের গণমাধ্যমেও খেলাটি বেশ প্রচার পায়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে চার দশকেরও বেশি সময় ধরে অ্যাকাডেমিক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন সমীর রঞ্জন চ্যাটার্জি। ২০১৩ সালে কার্টিন ইউনিভার্সিটি তাকে এমেরিটাস প্রফেসর হিসেবে স্বীকৃতি দান করে। এশিয়া, ইওরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় শিক্ষাক্ষেত্রে বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে তার। বাংলা ও ইংরেজিতে তার কবিতার বইও রয়েছে। সমীর চট্টোপাধ্যায়ের জন্ম অবিভক্ত ভারতের, বর্তমানে বাংলাদেশের মাদারিপুরে।
অস্ট্রেলিয়ার অভিবাসী ও শরণার্থী নারীদের নিয়ে কাজ করছেন নারী-অধিকার-কর্মী ড. সাবরিন ফারুকি। পারিবারিক সহিংসতার শিকার নারীদেরকে সহায়তা করে থাকেন তিনি। কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড এর প্রেসিডেন্ট ড. ফারুকি এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, পারিবারিক সহিংসতার ক্ষেত্রে Coercive Control বা দমনমূলক নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন তিনি।
‘৭২-এর ৬ই ফেব্রুয়ারির স্মৃতি ফিরল ভারতের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। স্বাধীন বাংলাদেশের প্রধান হিসাবে কলকাতার প্যারেড গ্রাউন্ডে সভা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
February 21 was declared the International Mother Language Day by the UNESCO General Assembly in 1999 and has been celebrated around the world since 2000. In that context, the Mother Language Conservation Movement International was formed to highlight the dignity, practice and significance of the mother tongue in all communities around the world.
-একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে অনুমোদিত হয়েছিল এবং ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে এটি পালিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে, বিশ্বের সকল কমুউনিটির মধ্যে মাতৃভাষার মর্যাদা, অনুশীলন এবং তাৎপর্য্য তুলে ধরতে গঠিত হয় মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে থেকেই অস্ট্রেলিয়ার বয়স্ক কর্মীরা আরো একটি লড়াই করছে তা হচ্ছে তাদের বয়সজনিত সাথে লড়াই। অস্ট্রেলিয়ান হিউমান রিসোর্সেস ইনস্টিটিউটের করা ২০১৮ সালের জরিপে দেখা যায় প্রায় ৬৮ শতাংশ নিয়োগকর্তা ৫০ বছরের বেশি বয়স্ক শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক নয়।
সাম্প্রতিক সময়ে সর্বশেষ দেশ হিসেবে সুইডেন ঘোষণা করেছে তারা সুইডেনের অভ্যন্তরে এবং বিদেশ ভ্রমণকারীদের জন্য কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট দেবে। কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট এবং সারা বিশ্বে ভ্যাকসিনেশন এবং ভাইরাস সম্পর্কিত কিছু সাম্প্রতিক খবর নিয়ে একটি প্রতিবেদন।
With a keen interest in the evolution of technology and an understanding of what future technology education might look like, Mr. Rubel Rahman has established a technology-based startup providing training for primary and high school students in Australia, Singapore & New Zealand. Its main goal is to train school children in coding robotics and design so that they receive mainstream education as well as technology-based education.
-প্রযুক্তির বিবর্তনে গভীর আগ্রহ এবং ভবিষ্যত প্রযুক্তি শিক্ষার রূপটি কেমন হতে পারে এই উপলব্ধি থেকে মিঃ রুবেল রহমান প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ শুরু করেছেন। তার মূল লক্ষ্য স্কুল শিশুদের কোডিং এবং রোবোটিকস বিষয়ে প্রশিক্ষিত করে তোলা যাতে তারা মূলধারার শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ভিত্তিক শিক্ষা লাভ করে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners