
Sign up to save your podcasts
Or


অস্ট্রেলিয়া স্থায়ী-অস্থায়ী সমস্ত ভিসাধারীদের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার বলেছে তারা ফাইজার ভ্যাকসিনের অতিরিক্ত ১০ মিলিয়ন ডোজ নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত সরকার বিভিন্ন কোম্পানীর সাথে ভ্যাকসিনের ১৫০ মিলিয়ন ডোজ কেনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
গ্রীষ্মের ছুটির পরে শিশুদের জন্য সাধারণ স্কুল জীবনে ফিরে যাওয়া অনেক সময় আনন্দের আবার কখোনো উদ্বেগজনকও হতে পারে। আপনার বাচ্চাদের নতুন স্কুলের বছরে স্বাচ্ছন্দ্যে সহায়তা করার জন্য বিশেষজ্ঞদের কিছু পরামর্শ আছে। এ বিষয়ে পড়ুন আমাদের সেটেলমেন্ট গাইডটি।
২০২০ নিউ সাউথ ওয়েলস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ডের এলিকোস ক্যাটাগরিতে ফাইনালিস্ট হয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিমুল ইসলাম। তাসনিম ম্যাকুয়ারী ইউনিভার্সিটিতে পড়ছেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছেন।
মেট্রোপলিটন পার্থ এবং পিল ও সাউথ ওয়েস্ট রিজিওনে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে লকডাউন জারি করা হয়। এটি আগামী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বজায় থাকবে। অপরিহার্য কর্মী সাথীয়া খানের স্বামীও একজন অপরিহার্য কর্মী। সাথীয়া খান বলেন, “এ অবস্থা থেকে উত্তরণের কী উপায়— কেউই বুঝতে পারছি না।” ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বাংলাভাষী কমিউনিটি প্রতিক্রিয়া।
একটি নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিরূপ আবহাওয়ায় ২০৩৮ সাল নাগাদ অস্ট্রেলিয়ার বার্ষিক ক্ষতির পরিমান দাঁড়াবে একশত বিলিয়ন ডলারেরও বেশি। ন্যাশনাল দলের এমপিরা যখন কয়লা নির্ভর পাওয়ার স্টেশন স্থাপনের জন্য তোড়জোড় করছে তখনই এই রিপোর্টিটি এলো।
Across the country, citizenship ceremonies have been held to welcome more than 12,000 people who have become Australia's newest citizens. But COVID-19 physical distancing measures mean the number of new citizens receiving certificates on this Australia Day was reduced by 50 per cent, compared with this time last year.
-সারা অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ শপথ অনুষ্ঠানগুলোতে ১২,০০০ ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু কোভিড ১৯ সামাজিক দূরত্বের নিয়মের কারণে নতুন নাগরিকরা অস্ট্রেলিয়া ডে'তে সার্টিফিকেট পেয়েছেন গত বছরের তুলনায় অর্ধেক।
সাউথ অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন থেকে বাংলাদেশি তথা বৃহত্তর কমিউনিটিতে অবদান রাখার জন্য সিটি অফ ওয়েস্ট টরেন্স থেকে অস্ট্রেলিয়া ডে এওয়ার্ড ২০২১ লাভ করেছেন এডিলেইডের জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব সিরাজ তুহিন।
প্রায় ১০.০০০ আশ্রয়প্রার্থীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হওয়ায় ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হয়েছে। আইনজীবীরা বলেছেন এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায় এবারই প্রথম। এই সিদ্ধান্তের তথ্য বেশ কয়েকটি ভাষায় প্রকাশিত হবে যাতে অভিযোগকারীদের জন্য বুঝতে সহজ হয় এবং বিষয়টিতে তারা অবগত থাকে।
ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট তামান্না মোনেম সম্প্রতি অস্ট্রেলিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির সম্মাননা লাভ করেছেন। ডিফেন্স কানেক্ট তাকে রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া ইনডিয়া বিজনেস অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন তামান্না মোনেম।
সিটি অফ প্যারামাটা ২০২১ অস্ট্রেলিয়া ডে অ্যাওয়ার্ডস সিরিমনিতে বাংলাভাষী অভিনেত্রী সারণী রায় ইয়াং অ্যাডাল্ট সিটিজেন অফ দ্য ইয়ার ২০২১ ফাইনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners