
Sign up to save your podcasts
Or


২০১৯ সালের ১৬ই অক্টোবর রাতে তরুণ বাংলাদেশী বংশোদ্ভূত আইটি বিশেষজ্ঞ শহীদ ইসলাম ব্রিসবেনে তার নতুন বাড়ির কিছু সংস্কার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু ভুল পথে বিপরীত দিক থেকে আসা চুরি করা গাড়ির মাদকাসক্ত চালকের বেপরোয়া গতি প্রাণ কেড়ে নেয় শহীদ ইসলামের।
অস্ট্রেলিয়া মূলত অভিবাসীদের দেশ, পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে অনেকে একটি ভালো চাকরি পেলেও কেউ কেউ চান ব্যবসা-বাণিজ্যে যুক্ত হতে। কিন্তু অনেকেই জানেন না কিভাবে তারা ব্যবসা শুরু করবেন। এসব বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অন্ট্রেপ্রেনার এবং কমার্শিয়াল ল'ইয়ার মুইন রাহমান।
প্রতিবছরই দক্ষ পেশাদার ও শিক্ষার্থীদের আকর্ষণ করে দেশটি। আর এজন্য প্রত্যেক অর্থ বছরে অভিবাসন আইনে নানান পরিবর্তনের পাশাপাশি কোন পেশায় কতজন অস্ট্রেলিয়ায় ভিসা পাবে সেটার সুনির্দিষ্ট একটা তালিকা দেয় অস্ট্রেলিয়ার সরকার। সিডনিভিত্তিক রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান ব্যাখ্যা করছেন কি কি পরিবর্তন আসছে অস্ট্রেলিয়ার ইমিগ্র্যাশনে।
সারা বিশ্ব অপেক্ষা করে ছিল কোভিড ১৯ এর টিকার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর সেই টিকা অবশেষে মানব দেহে দেয়া হয়েছে। অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এই টিকা কার্যক্রম শুরু করবে।
বালি বোম্বিংয়ের মূল হোতা বলে অভিযুক্ত আবু বাকার বশিরকে ইন্দোনেশিয়ার একটি জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। তাকে প্রাথমিক ভাবে এই বোম্বিংয়ের জন্য জেলদন্ড দেয়া হয়েছিল, ওই ঘটনায় ৮৮ জন অস্ট্রেলিয়ানসহ ২০০ জনের বেশি মানুষ মারা যায়, কিন্তু তার দণ্ড আপিলে রদ করা হয়।
অস্ট্রেলিয়ান রাজ্যগুলি ক্রমবর্ধমান কোভিড -১৯ এর অতি সংক্রামক বিভিন্ন ধরণের সংক্রমণের ঘটনা রেকর্ড করছে। তবে কর্তৃপক্ষ বলছে যে তারা কোয়ারেন্টাইন বিধি সংশোধন করে প্রাদুর্ভাব রোধে কাজ করছে।
চীনের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক এই মুহূর্তে সুখকর নয়। মহামারীর উৎস সম্পর্কে উত্তর দেওয়ার জন্য ক্যানবেরার চাপ ও পদক্ষেপ বেইজিংকে ক্ষুব্ধ করেছে। এরই মধ্যে চীন কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োগ করেছে।
অস্ট্রেলিয়ান শেয়ার বাজার বছর শেষ করছে যেখানে শুরু হয়েছিল মোটামুটি সেই অবস্থানে কোভিড কালীন মন্দা সত্ত্বেও। বছরটি কেমন ছিল সেই দিকে এবং ভবিষ্যতের দিকে নজর দেওয়ার জন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটি তাদের ৪৯৮ তম কাউন্সিল সভায় প্রফেসর এম রফিকুল ইসলামকে এমেরিটাস অধ্যাপক উপাধি প্রদান করেছে । এই প্রবাসে তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত কোনো শিক্ষাবিদ এই বিরল সম্মানে ভূষিত হলেন। তাঁর শিক্ষকতা, রিসার্চ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য তাঁকে এই উপাধি পেতে সাহায্য করেছে। অস্ট্রেলিয়ায় আসার আগে তিনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে তিনি ম্যাকুয়ারি ইউনিভার্সিটির ডিন ও রিসার্চ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।তিনি পিএইচ ডি প্রোগ্রামের ডিরেক্টর ও পিএইচডি কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রফেসর রফিক প্রায় ত্রিশ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই বিশ্ববিদ্যালয়েই তিনি একবার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন ।এসবিএস বাংলার সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার বর্ণাঢ্য আলোকিত জীবনের গল্প বলেন । প্রফেসর এম রফিকুল ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners