
Sign up to save your podcasts
Or


প্রবাসের নানা ব্যস্ততার পাশাপাশি অনেকেই যুক্ত আছেন লেখালেখিতে। মেলবোর্নের বাসিন্দা বর্ণালী সাহা এমনি একজন; গত বছর তার একটি উপন্যাস 'দ্য নর্থ এন্ড' প্রকাশিত হয় একুশের বইমেলায়, এছাড়া এর আগে ‘আম্মা ও দূরসম্পর্কের গানগুলি’ নামে আরও একটি গ্রন্থ প্রকাশিত হয়।
বাংলাদেশ গবেষনা সহযোগিতা পুরস্কার ২০২০ বিজয়ী হয়েছেন ডঃ নওশাদ হকসহ ছয়জন বিজ্ঞানী, তাদের একটি প্রকল্প অনেকগুলো বড় প্রকল্পের নমিনেশন থেকে প্রতিযোগিতা করে নির্বাচিত হয়েছে।
পেমোলওয়ে ছিলেন একজন আদিবাসী মুক্তিযোদ্ধা। যখন ব্রিটিশরা ১৭৮৮ সালে প্রথম অস্ট্রেলিয়ায় আসে, তখন এই এবরোজিনাল মানুষটি ব্রিটিশদের বিরুদ্ধে এক দশকের প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক যাত্রীদের আগমনের যে সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হয়েছে তা বাড়াতে চাপ বাড়ছে। কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে রাখতে নতুন নিয়মে বিদেশ থেকে আসতে উন্মুখ অস্ট্রেলিয়ানরা বিপাকে পড়েছে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশনা সংস্থার একটি সমন্বিত জরিপে বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত সিনিয়র লেকচারার ড. সুভাষ চন্দ্র সাহা।
ফেডারেল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেছেন, অস্ট্রেলিয়া তার পরিকল্পিত করোনাভাইরাস ভ্যাকসিন পাওয়ার বিষয়ে সঠিক পথেই আছে, যদিও ইউরোপিয়ান অনেক দেশই ফাইজারের ভ্যাকসিন পেতে অপেক্ষা করছে যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মেলবোর্নের একটি হোটেল থেকে অধিকাংশ শরণার্থীদের মুক্তি দেয়া হয়েছে, কিন্তু বাকিদের ভাগ্য এখনো অনিশ্চিত। হোম অ্যাফেয়ার্স মিনিস্টার বলেছেন খরচ কমাতেই তারা এই ব্যবস্থা নিয়েছেন, তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শরণার্থী মুক্তি দেয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া যে নীতি নিয়েছে তা নিষ্ঠুর এবং খামখেয়ালিপূর্ন বলে মন্তব্য করেছে।
কোভিড ১৯ প্রাদুর্ভাব অস্ট্রেলিয়ার নাজুক কমিউনিটির অসহায়ত্ত্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে স্বাস্থ্য সেবা নিতে যারা কষ্ট করে যাচ্ছে। অনেককেই অন্যদের দয়া এবং উদারতার ওপর নির্ভর করতে হচ্ছে।
2021 has come to Australia with a lot of hope, especially in the financial markets. We can observe a steady rise in our market followed by our currency and bonds compared to the rest of the world.
-করোনাভাইরাসের ধাক্কায় বিশ্ব অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি হলেও অস্ট্রেলিয়া রয়েছে তুলনামূলকভাবে দৃঢ় অবস্থানে। বিশ্বের অন্যান্য প্রভাবশালী মুদ্রাগুলোর বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের দাম যেমন বাড়ছে তেমনি বাড়ছে অস্ট্রেলিয়ান বন্ডেরও দাম।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি ভিত্তিক উৎসব গভহ্যাক প্রতিযোগিতা। এই উৎসবে বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের একটি গ্রুপ তাদের প্রকল্প নিয়ে একটি ক্যাটাগরিতে শীর্ষ পাঁচে অবস্থান করছে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners