
Sign up to save your podcasts
Or


মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র এই দিনটি। বাঙালি সমাজে ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।এই অস্ট্রেলিয়ায় কিভাবে পশু কোরবানি করা হয় এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন হোসাইন আরজুর , যিনি একজন সৌখিন ফার্মার যিনি সিডনির অদূরে গোলবার্নে একটি খামার বাড়ি প্রতিষ্ঠা করে সেখানে পশু পালন করছেন এবং কোরবানির ব্যবস্থা করছেন। হোসাইন আরজুর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
পুরুষদের অনেক সময় বলা হয় জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন মানসিকভাবে শক্ত থাকতে। কিন্তু যখন আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পারিবারিক সম্পর্কে চিড় ধরে, তখন অস্ট্রেলিয়ায় থিতু হওয়ার স্বপ্ন অনেক সময়েই ভেঙে যায়। বিশেষজ্ঞরা বলেন, অন্যের কাছে আপনার অনুভূতি প্রকাশ কোন দুর্বলতা নয়, বরং এটা শক্ত মনের পরিচায়ক। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো :
ভিক্টোরিয়া সরকার আজ সন্ধ্যা থেকে state of disaster ঘোষণা করা হয়েছে।
কঠোরতম stage four rules জারি করা হয়েছে এবং চলাচলকে সীমাবদ্ধ করতে মেলবোর্ন এ কার্ফিউ জারি করা হয়েছে রাত আটটায় থেকে ভোর পাঁচটা পর্যন্ত।
অন্যদিকে নিউ সাউথ ওয়েলস সরকার আগামীকাল থেকে বিশেষ ক্ষেত্রে মাস্ক পরার সুপারিশ করছে।
নিউ সাউথ রাজ্যের পূর্বাঞ্চলীয় কিছু এলাকা হ্যাকারদের দ্বারা আক্রান্ত হয়েছে টেলস্ট্র্রা হোম ইন্টারনেট সার্ভিস।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩১৩২ জন।
ভারতের পাঞ্জাব প্রদেশে ভেজাল মদ খেয়ে বিগত কয়েকদিনে কমপক্ষে ৮৬ জন মারা গেছে।
ইংলিশ এফএ কাপের শিরোপা জিতে নিলো আর্সেনাল।
শীর্ষ খবরটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শীর্ষ খবরের শিরোনামগুলো: ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় ৬২৭ জন নতুন করে শনাক্ত, মৃত ৮ জন। সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহা উদযাপন শুরু। বাংলাদেশ সরকার বিদেশগামীদের কোভিড-১৯ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় বলে সিদ্ধান্ত বদল করেছে। শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারের লিঙ্কে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো:
ভিক্টোরিয়ায় একদিনে রেকর্ড-সংখ্যক ৭২৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
সৌদি আরবে বিশ্ব জুড়ে মুসলমানদের অন্যতম বার্ষিক অনুষ্ঠান পবিত্র হজ্জ উদযাপিত হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা এবং বন্যাকে ঘিরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী।
পুরো খবর শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
করোনাভাইরাস বৈশ্বিক বিপর্যয়ে মানুষ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।এর মধ্যে যোগ হয়েছে পারিবারিক সহিংসতার সমস্যা। এক সমীক্ষায় বলা হয়েছে এখন এই সমস্যা অনেকটাই বেশি। অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সরকার বিভিন্নভাবে সেবা দিয়ে থাকে। কিন্তু এসব সেবা নেবার ক্ষেত্রে বৈচিত্রপূর্ণ সম্প্রদায়গুলোর মানুষ বেশি বাধার সম্মুখীন হয়। এস বি এস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছেন নির্মলা তালুকদার যিনি পেশায় একজন আইনজীবী।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বৃহত্তম বাজেট ঘাটতি দেখা দিচ্ছে অস্ট্রেলিয়ায় এবং সরকার তা শিকার করে নিয়েছে।কোভিড -১৯ এর সংক্রমণের হার কমতে থাকায় অস্ট্রেলিয়া ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছিলো এরই মধ্যে আবার নতুন করে দেখা দিয়েছে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ এতে করে দেশের অর্থনীতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।এই পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা কি ঘুরে দাঁড়াবে।এ সব কিছু নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর আবু জাফর শাহরিয়ার , সিনিয়র লেকচারার ব্যাংকিং এন্ড ফিন্যান্স ,মোনাশ ইউনিভার্সিটি।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনাম: সিডনিতে আজ অননুমোদিত ব্ল্যাক লাইভস ম্যাটার র্যালিতে অংশ নেওয়ায় ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। করোনাভাইরাসে ভিক্টোরিয়ায় আরও ছয় জন মারা গেছেন। ভিক্টোরিয়ায় স্বাস্থ্য সঙ্কটের কারণে কুইন্সল্যান্ড সফর সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। পুরো খবর শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
গত অর্থ-বছরে রেকর্ড-সংখ্যক লোক অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। দুই লাখ বা ২০০ হাজারেরও বেশি লোক গত ১২ মাসে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের শপথ গ্রহণ করেছেন। কোনো একক বছরে নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় এটিই সর্বোচ্চ সংখ্যা। এ ছাড়াও করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর সময়েও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের চাহিদা বেড়েছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
শিরোনামগুলো :
ভিক্টোরিয়া সর্বোচ্চ দৈনিক COVID-19 মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে এর সাথে যুক্ত হয়েছে , আরও দশ জন করোনা ভাইরাস এ প্রাণ হারিয়েছেন ।
নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট মঙ্গলবার ২৮ জুলাই সিডনিতে অনুষ্ঠিত হওয়া ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদকে আটকে দিয়েছেন ।
সামাজিক দূরত্ব ও জমায়েত সীমাবদ্ধতা লংঘন করার অভিযোগ ধরা পড়ার পরে নিউ সাউথ ওয়েলস পুলিশ নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে।
দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক দাবি প্রত্যাখ্যান করতে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে সাথে যোগ দিয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের মহামারীতে সরকারি হিসাবে শনাক্ত রোগীর সংখ্যা পেরিয়ে গেছে দুই শো হাজার।
ভারতের গবেষকদের উদ্ভাবিত কো-ভ্যাক্সিন শুক্রবার ত্রিশ বছর বয়সী এক যুবকের শরীরে প্রয়োগ করা হয়েছে।
আজকের শীর্ষ খবর শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners