
Sign up to save your podcasts
Or


আজকের শিরোনাম: অস্ট্রেলিয়ায় কোরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩, মেলবোর্নে বৃহস্পতিবার থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এক মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ পাবেন, অর্থনীতি চাঙ্গা হবে বলে সরকারের প্রত্যাশা। বাংলাদেশে চীনা কোম্পানির কোরোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল, প্রয়োগ করা হবে ২,১০০ জনের ওপর।
পুরো খবরটি শুনতে অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
কর্মক্ষেত্র, পাবলিক প্লেস, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতার মান যথেষ্ট নয় বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, একটি জরিপ থেকে দেখা গেছে পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি যা দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়।
বিশ্ব জুড়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা বা কুরবানির ঈদ। এ বছরের ঈদেরও আর খুব বেশি সময় বাকি নেই। করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারির সময়ে কেমন হবে এবারের ঈদ? আর, ঈদ-উল-আজহা'র প্রকৃত তাৎপর্যই বা কী? এ বিষয়ে বলছেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রেসিডেন্ট, ইসলামী চিন্তাবিদ জনাব গোলাম কিবরিয়া।
করোনাভাইরাস পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে আসা অভিবাসীদের অনেকেই ভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছেন। নতুন জায়গা, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে যাওয়া কিংবা কমুনিটির সাথে তেমন কোন যোগাযোগ তৈরী না হওয়াতে অনেকেই নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন। সম্প্রতি বাংলাদেশ থেকে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক, এসবিএস বাংলা তার কাছে জানতে চেয়েছে, তিনি কিভাবে অস্ট্রেলিয়ায় সেটেল করছেন।
অস্ট্রেলিয়ায় অভিবাসন অনেক সময় জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এজন্য অনেক সময় অস্ট্রেলিয়ায় বসবাসে ইচ্ছুক ভিসাপ্রার্থীরা মাইগ্রেশন এজেন্টগুলোর দ্বারস্থ হন। কিন্তু কিছু কিছু মাইগ্রেশন এজেন্টদের মতে, সব এজেন্টই বিশ্বাসযোগ্য নয়।
আজকের শিরোনাম: ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় আরো ২১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত, মেলবোর্নের বাসিন্দাদের স্টেজ থ্রী লকডাউন বিধি মেনে চলার আহবান। প্রধানমন্ত্রী স্কট মরিসনের আগামী পার্লামেন্ট অধিবেশন বাতিলের অনুরোধ, আপত্তি নেই বিরোধী দলের। সারা বিশ্বে Covid 19- এ সংক্রমণের সংখ্যা ১৪ মিলিয়ন ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ৬ শত হাজারেরও বেশি। খবর শুনতে অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনাম: ভিক্টোরিয়ায় এক দিনে রেকর্ড-সংখ্যক ৪২৮ জন করোনা-আক্রান্ত। সিডনির ক্রসরোডস হোটেলে করোনাভাইরাস প্রাদূর্ভাবের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা এখন ৪২-এ পৌঁছেছে। নাগরিকত্ব নিয়ে আইনি লড়াইয়ের জন্য ব্রিটেনে ফিরতে পারবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। শীর্ষ খবর শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনাম: ভিক্টোরিয়ায় একদিনে রেকর্ড-সংখ্যক ৩১৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত, রাজ্যে ২৯ জন ইনটেনসিভ কেয়ারে। অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার আবারও বেড়েছে, চাকরির সুযোগ বাড়াতে সরকারের বিনিয়োগ। নিউইয়র্কে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ, খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার।
শীর্ষ খবর শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
অর্ক দাশ এই প্রবাসের একজন বাংলা ভাষী চলচিত্র নির্মাতা ,স্ক্রিপ্ট রাইটার ও অভিনেতা।বেশ কিছু সময় ধরে তিনি এই শিল্পের সাথে জড়িত রয়েছেন। সম্প্রতি স্ক্রিণ অস্ট্রেলিয়া একটি ফীচার ফ্লিমের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। ওই ফীচার ফ্লিমটির কয়েকজন গল্পকারের একজন অর্ক দাশ।এ ধরণের চলচ্চিত্র নির্মাণ এ দেশে এটাই প্রথম।অর্ক দাশ এস বি এস বাংলার কাছে তুলে ধরেছেন তার এই ছবি তৈরির গল্পটি। অর্ক দাশের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনাম :
করোনাভাইরাস প্রতিরোধে শক্তিশালী সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
ভিক্টোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু।
করোনাভাইরাস প্রতিরোধে অতিরিক্ত কয়েক মিলিয়ন ফেস মাস্ক বিতরণ করা হচ্ছে।
শীর্ষ খবর শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners