SBS Bangla - এসবিএস বাংলা

SBS Bangla - এসবিএস বাংলা

Download on the App Store

SBS Bangla - এসবিএস বাংলা episodes

  • সামাজিক দায়বদ্ধতা নিয়ে সম্প্রদায়ের পাশে রয়েছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া

    বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া এই প্রবাসে সবচাইতে বড় বৈশাখী মেলার আয়োজন করে। কোভিড - ১৯  এর কারণে এবারের মেলাটি বাতিল করেছে সংগঠনটি। সামাজিক এই সংগঠনটি কোভিড-১৯ এই দুঃসময়ে সরকারি বিধিনিষেধ মেনে তাদের কার্যক্রম চালাচ্ছে। কোভিড-১৯ এর সময়ে তারা কিভাবে কমিউনিটির পাশে দাঁড়িয়েছে এবং কি সেবা দিচ্ছেন জানতে এস বি এস বাংলা কথা বলেছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামিমুল হক এর সাথে। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন। 

    11 min
  • এসবিএস বাংলা শীর্ষ খবর: ১৪ জুলাই ২০২০

    আজকের শিরোনাম: বিশ্ব জুড়ে করোনাভাইরাস সংক্রমণ সংখ্যা ১৩ মিলিয়নে পৌঁছেছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিউ সাউথ ওয়েলসে পাব ও হোটেলগুলোতে আরও কঠোর নিয়ম প্রয়োগ করা হচ্ছে। ভিক্টোরিয়া রাজ্যে আবারও করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

    4 min
  • প্রত্যাবর্তনকারী অস্ট্রেলিয়ানদের বাধ্যতামূলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনের ফী দিতে হবে

     

    ভিক্টোরিয়া রাজ্য এখনও কোভিড - ১৯ এর সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছে। নতুন করে আরো একটি মৃত্যু রেকর্ড করা হয়েছে ।
    এদিকে, নিউ সাউথ ওয়েলস রাজ্য প্রত্যাবর্তনকারী অস্ট্রেলিয়ানদের বাধ্যতামূলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনের ফী দিতে হবে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।

    7 min
  • এস বি এস বাংলা শীর্ষ খবর : ১৩ জুলাই ২০২০

    শিরোনামগুলো:

    ভিক্টোরিয়ায় প্রতিরক্ষা বাহিনীর আরও ১,০০০ সদস্যকে পাঠানো হবে করোনাভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে কর্তৃপক্ষকে সহায়তা করতে।

    অস্ট্রেলিয়ায় আজ সোমবার থেকে মানব দেহের ওপর একটি করোনাভাইরাস ভ্যাকসিনের টেস্টিং শুরু হবে,

    নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি সাউথ অস্ট্রেলিয়াও প্রত্যাবর্তনকারী অস্ট্রেলিয়ানদের বাধ্যতামূলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনের জন্য ফী আদায় করবে।

    বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে তবে শনাক্তের তুলনায় মৃত্যুর হার কমেছে।

     

    9 min
  • সরকারের গাফলতি প্রধান কারণ ভিক্টোরিয়ায় কোরোনার প্রাদুর্ভাব ফিরে আসার -মোল্লা হক

    অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে কোভিড ১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় শংকিত ওই জনপদের মানুষেরা। কেন এবং কিভাবে কমতে থাকা এই সংক্রমণ ছড়ালো এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন মোল্লা রাশেদুল হক কে যিনি একজন প্রাণ পরিসংখ্যানবিদ ডিপার্টমেন্ট অফ মেডিসিন , মেলবোর্ন ইউনিভার্সিটি।তিনি একজন গবেষক এবং করোনা ভাইরাস এর প্রতিষোধক তৈরির গবেষণা দলের সদস্য।
    মোল্লা রাশেদুল হকের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।

    14 min
  • অস্ট্রেলিয়াকে আরো অনেক দেশের সাথে ব্যবসার প্রসার ঘটাতে হবে - মনিরুল ইসলাম

    কোভিড-১৯ এর মহামারীর কারণে থমকে গেছে পুরো বিশ্ব।অস্ট্রেলিয়ায় কোভিড ১৯ এর সংক্রমনের পর অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বিশেষ করে আমদানি রফতানি বাণিজ্যে এর প্রভাব পড়েছে।ভবিষ্যতে অস্ট্রেলিয়া কি তার অর্থনীতিতে পুনরায় চাঙ্গা করতে পারবে যদি আন্তর্জাতিক বাজারে মন্দা ভাব থাকে। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ কত টুকু। এ নিয়ে কথা বলেছি  মনিরুল ইসলামেরে সাথে , তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী  এবং সাবেক প্রেসিডেন্ট অস্ট্রেলিয়া বাংলাদেশ বিসনেস কাউন্সিল।সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন। 

    10 min
  • শিক্ষাকেন্দ্র হিসেবে অস্ট্রেলিয়ার সুনাম কি ক্ষতিগ্রস্ত হয়েছে?

    করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা অনেক কষ্ট-কাঠিন্যের মধ্যে পড়েছে। বিদেশী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাকেন্দ্র হিসেবে এতদিন ধরে অস্ট্রেলিয়ার যে সুনাম রয়েছে তা কি এখন ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন। 

    8 min
  • এস বি এস বাংলা খবর ১১ জুলাই ২০২০

    শিরোনাম :
    প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন সোমবার ১১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক আগমন প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে। ফিরতি ভ্রমণকারীদের তাদের হোটেল কোয়ারান্টিমের বায় নিজেদের করতে হবে

    অস্ট্রেলিয়াতে কোভিড -১৯ এর চিকৎসার জন্য এই প্রথম বিকল্প হিসাবে রেমিডিসির অনুমোদন দেয়া হয়েছে।

    ৯০ এর কাছাকাছি একজন ভিক্টোরিয়ান ব্যক্তি করোনা ভাইরাসে মারা গেছেন ,এই মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়াতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৭ এ।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছেন যে কোভিড -১৯ নির্মূলের সম্ভাবনা নাই.কারণ এটির সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে।
    খবর শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।

    9 min
  • এস বি এস বাংলা খবর ১০ জুলাই ২০২০

    আজকের শিরোনাম :

    ভিক্টোরিয়ায় করোনাভাইরাসে নতুন শনাক্ত ২৮৮ জন, সবাইকে মাস্ক ব্যবহারের জন্য প্রিমিয়ার এন্ড্রুজের আহবান

    আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণা, তদন্ত হবে হোটেল কোয়ারেন্টাইন সিস্টেমের

    মেলবোর্নের আটটি পাবলিক হাউজিং টাওয়ারের লকডাউন শিথিল, নর্থ মেলবোর্নের একটি টাওয়ারে এখনো বিধি-নিষেধ বহাল

    4 min
  • মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি

    মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার যত্ন নেওয়া এই কঠিন সময়ে গুরুত্বপূর্ণ। কোভিড- ১৯ এর অনিশ্চয়তায় উদ্বেগ অনুভূত হওয়াটাই স্বাভাবিক।আমরা এখন এই সমস্ত চাপের মধ্যে আছি। করোনভাইরাস মহামারীকে ঘিরে অনিশ্চয়তা এবং মানসিক  স্বাস্থ্যের হুমকি আমাদের জীবনকে প্রভাবিত করছে। ক্রোধ,লোভ ,হতাশা এ ধরণের আবেগগুলি কখনো কখনো আমাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করে এবং আমাদের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। মনের প্রশিক্ষণের মাধ্যমে যে কোনও নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচকে রূপান্তর করার সুযোগ তৈরি করতে পারে। মাইন্ড-ট্রেইনার ও মেডিটেশন বিশেষজ্ঞ সালেহ ইবনে রাসূল কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

    11 min

About SBS Bangla - এসবিএস বাংলা

From the publisher's feed

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Bangla-speaking Australians. - স্বাধীন সংবাদ এবং প্রতিবেদন যা আপনাকে এবং বাংলাভাষী অস্ট্রেলিয়ানদের সংযুক্ত করবে…

More shows like SBS Bangla - এসবিএস বাংলা

SBS Khmer - SBS ខ្មែរ by SBS

SBS Khmer - SBS ខ្មែរ

10 Listeners

SBS Somali - SBS Afsomali by SBS

SBS Somali - SBS Afsomali

9 Listeners

A speaking centenary of immigration - مئوية هجرة تحكي by SBS

A speaking centenary of immigration - مئوية هجرة تحكي

0 Listeners

All Things Aussie - 闲话澳洲 by SBS

All Things Aussie - 闲话澳洲

1 Listeners

Harmony in the Fast - صحت مند رمضان by SBS

Harmony in the Fast - صحت مند رمضان

0 Listeners

روز بخیر آسترالیا! by SBS

روز بخیر آسترالیا!

0 Listeners

Like Us by SBS

Like Us

3 Listeners

አውስትራሊያ ስትገለጥ by SBS

አውስትራሊያ ስትገለጥ

0 Listeners

بودكاست التأمل by SBS

بودكاست التأمل

1 Listeners

Breaking Our Silence by SBS

Breaking Our Silence

0 Listeners

SBS Examines bằng tiếng Việt by SBS

SBS Examines bằng tiếng Việt

0 Listeners

ඕස්ට්‍රේලියාවේ ජීවත් වීමේදී දැනගත යුතු කරුණු by SBS

ඕස්ට්‍රේලියාවේ ජීවත් වීමේදී දැනගත යුතු කරුණු

0 Listeners

Nuestra Música by SBS

Nuestra Música

0 Listeners

Australia In Brazil - Austrália no Brasil by SBS

Australia In Brazil - Austrália no Brasil

0 Listeners

Why I Migrated to Australia - طريق الهجرة by SBS

Why I Migrated to Australia - طريق الهجرة

0 Listeners

Anzac Tales from Greece - Ιστορίες των Anzacs απ΄την Ελλάδα by SBS

Anzac Tales from Greece - Ιστορίες των Anzacs απ΄την Ελλάδα

0 Listeners

SBS Examines στα Ελληνικά by SBS

SBS Examines στα Ελληνικά

0 Listeners

Australië tot nu toe by SBS

Australië tot nu toe

0 Listeners

SBS 学英语 by SBS

SBS 学英语

0 Listeners

SBS Examines Thuɔŋjäŋ by SBS

SBS Examines Thuɔŋjäŋ

0 Listeners