
Sign up to save your podcasts
Or


করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়াও এর ব্যতিক্রম নয়। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বৃহত্তম বাজেট ঘাটতি দেখা দিচ্ছে অস্ট্রেলিয়ায়। এদিকে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য জবকিপার, জবসিকার ইত্যাদি উদ্যোগ নিচ্ছে সরকার। সম্প্রতি এসব সহায়তা প্রোগ্রামেও পেমেন্টের হার কমানোর ঘোষণা দিয়েছে ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ এবং প্রধানমন্ত্রী স্কট মরিসন।এ সব কিছু নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আসিফ কাওনাইন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
কোভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারীর সময় এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য নানা স্বাস্থবিধি জারি করেছে সরকার। অস্ট্রেলিয়ায় এ সময় সব চাইতে বেশি আক্রান্তের শহর হচ্ছে মেলবোর্ন, সেখানে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই প্রাদুর্ভাব থেকে রাজ্য বাসিদের নিরাপদ রাখতে অনেকগুলো স্বাস্থবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাস্ক পরা। মাস্ক ছাড়া বাহিরে বেরুলে জরিমানা করা হবে। তবে এই মাস্ক পরা নিয়ে অনেকে বিরক্ত অনেকে আবার অস্বস্তি বোধ করছেন। মাস্ক কতটা উপকারী এই প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই মাস্ক পরে যারা অস্বস্তি বোধ করছেন সেটা কি শারীরিক না মানসিক, এ সব বিষয়ে নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন অ্যাসোসিয়েট প্রফেসর রেজা আলী, সিনিয়র কনসালট্যান্ট, ডাইরেক্টর, ইমারজেন্সি মেডিসিন, ব্ল্যাকটাউন ও মাউন্ট ড্রুইট হসপিটাল, সিডনি। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
ইন্টারন্যাশনাল এডুকেশন কমিউনিটি স্টুডেন্ট ভিসার পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। এতে করোনা ভাইরাসের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলে ক্ষতিগ্রস্ত এই সেক্টরটি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেক প্রশ্ন আছে, যার উত্তর এখনো জানা নেই। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
জাতীয় মন্ত্রিসভা শুক্রবারে সব সরকারের সমন্বিত বৈঠকে করোনভাইরাস দমন কৌশলে একমত হয়েছেন ।কোভিড ১৯ এর বিরুদ্ধে সম্ভাব্য ভ্যাকসিনের অ্যাক্সেস নিয়ে উদ্বেগ বাড়ায় সকল রাজ্য ও টেরিটোরির নেতারা একটি বৈঠকে মিলিত হয়েছেন।
ফেডারেল, রাজ্য এবং টেরিটোরির নেতারা ওই মন্ত্রিসভার বৈঠকে একটি চুক্তিতে জাতীয় লক্ষ্য স্থির করেছে যে মহামারি চলাকালীন
কোভিড - ১৯ এর কমিউনিটি ট্রান্সমিশন শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। ভিক্টোরিয়ার মারাত্মক প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে নেতৃবৃন্দরা ওই বৈঠকের পরে এই ঘোষণাটি প্রকাশ করেছেন।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: গত ২৪ ঘন্টায় ভিক্টোরিয়ায় করোনা ভাইরাসে আরো ৬ জন মারা গেছেন, সেখানে নতুন আক্রান্ত আরো ৩০০। সরকার জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সীমান্ত উন্মুক্ত করতে পারে বলে প্রত্যাশা। বাংলাদেশে ৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। পুরো খবরটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আজকের শিরোনামগুলো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় বাজেট ঘাটতি। ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় কোরোনাভাইরাসে আরো পাঁচজন মারা গেছেন, ৪০৩ জন নতুন শনাক্ত। সারা বিশ্বে কোরোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১৫ মিলিয়ন ছাড়ালো। বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান, শেখ হাসিনাকে ইমরান খানের ফোন। শীর্ষ খবর শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনস্বাস্থ্য, যার অন্যতম ভাবনার বিষয় হচ্ছে কমুনিটির মানসিক স্বাস্থ্যের ধারণাটি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU)-এর রিসার্চ স্কুল অফ পপুলেশন হেলথের পোস্ট ডক্টরাল ফেলো মিঃ হরিবন্ধু শর্মা গবেষণা করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে। তিনি এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার গবেষণার বিষয় সম্পর্কে।
আজকের শিরোনাম: ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের ৩৭৪ টি নতুন সংক্রমণ এবং আরও তিন জনের মৃত্যু। জবকিপার এবং জবসিকার স্কিমে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন ঘোষণা করলো সরকার। পুরুষদের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ স্থগিত। পুরো খবর শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভিক্টোরিয়া রাজ্যের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করছে, এর প্রভাব পড়েছে বাংলাভাষী স্কুলগুলোতেও। ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রিন্সিপ্যাল মিঃ মোর্শেদ কামাল এসবিএস বাংলাকে জানাচ্ছেন এই পরিস্থিতিতে তাদের স্কুলের কার্য্যক্রম সম্পর্কে।
জবকীপার সাবসিডি নিয়ে মেলবোর্নের ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের ঘোষণার জন্য উদ্বেগের সাথে অপেক্ষা করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা চেষ্টা করছেন করোনাভাইরাস পরিস্থিতিতে টিকে থাকতে, তারা আরো অন্তত ৫ সপ্তাহ স্টেজ থ্রী রেস্ট্রিকশনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেইসাথে শংকায় আছেন সেপ্টেম্বরের পর তারা সহায়তা ছাড়া কিভাবে সবকিছু সামলে নেবেন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners