
Sign up to save your podcasts
Or


কোভিড-১৯ এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অস্ট্রেলিয়ার অভ্যন্তরে ও বাইরে পার্টনার ভিসার প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিলম্ব ঘটছে। মাইগ্রেশন ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়ার মতে, গত অর্থবছরে যতগুলো পার্টনার ভিসার আবেদন করা হয়েছে, সেগুলোর মাত্র অর্ধেক সংখ্যক ভিসা মঞ্জুর করা হয়েছে।করোনা-সঙ্কটের সময়ে পার্টনার ভিসা পেতে অনেক বেশি সময় লাগছে, প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় কোভিড - ১৯ এর সংক্রমণ কমতে থাকায় জনমনে একটা প্রশান্তি ফিরে এসেছিলো। মানুষ যেন বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছে এমন একটা ধারণা নিয়ে চলাফেরা শুরু করেছিল। অনেক ক্ষেত্রে আরোপিত ও শিথিল করা বিধিনিষেধ গুলো মানছিলোনা। এরই মধ্যে আবার নতুন করে প্রাদুর্ভাব হালকা মাত্রায় ফিরে এসেছে। সরকার এবং স্বাস্থ্য কর্তপক্ষ কঠোর দৃষ্টি রেখেছে সেদিকে। এরই মধ্যে ভিক্টোরিয়া রাজ্যে দ্বিতীয়বার ফিরে আসা পাদুর্ভাবের মাত্রা অস্ট্রেলিয়ার যে কোনো রাজ্যের তুলনায় বেশি। নতুন করে ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ দেখা দেওয়ায় জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে । কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।কেন এই পরিস্থিতির উদ্ভব হলো। কেন কমতে থাকা পরিস্থিতি আবার নতুন করে ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস পেশায় তিনি একজন জেনারেল প্রাকটিশনার। তিনি কোভিড - ১৯ নিয়ে গবেষণা করছেন। ডাক্তার আসাদ শামসের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
করোনাভাইরাস নিরাময় নিয়ে মিথ এবং মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্বত্র, আর এতে সমাজ এবং ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্য এবং নিরাপত্তা ঝুঁকি তৈরী হয়েছে। এইসব অসত্য তথ্যের বিস্তার রোধে যেসব মেডিকেল মিথ প্রচলিত এই প্রতিবেদনে তা খণ্ডন করা হয়েছে। এসবিএস এএনইউ-এর মেডিসিন এন্ড ইনফেকসাস ডিসিজের অ্যাসোসিয়েট প্রফেসর সঞ্জয় সেনানায়েকে'কে প্রশ্ন করেছে, করোনাভাইরাস নিয়ে যেসব মিথ কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে বিজ্ঞান কি বলে। এ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Will Australia be able to revive its economy in the future if there is a downturn in the international market? What are the opportunities to expand trade and investment with India or Bangladesh? Dr Mita Bhattacharya, Senior Lecturer, Department of Economics, Monash University spoke to SBS Bangla about all this.
-কোভিড-১৯ এর মহামারীর কারণে থমকে গেছে পুরো বিশ্ব। ব্যবসা-বাণিজ্যে এসেছে স্থবিরতা। বন্ধ হয়েছে সীমান্ত। আমদানি-রফতানি বাণিজ্যে ভাটা পড়েছে। অস্ট্রেলিয়ার অর্থনীতি একটা মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এশিয়া একটি দেশের সাথে মৌন বাণিজ্যিক বিরোধ চলছে অস্ট্রেলিয়ার। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের যে গুটি কয়েক দেশের সাথে অস্ট্রেলিয়ার মূল ব্যবসা সেগুলোর প্রসার ঘটানো বা নতুন বাজার খুঁজে পাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। ভবিষ্যতে অস্ট্রেলিয়া কি তার অর্থনীতিতে পুনরায় চাঙ্গা করতে পারবে যদি আন্তর্জাতিক বাজারে মন্দা ভাব থাকে। ভারত কিংবা বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ কত টুকু। এ সব কিছু নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর মিতা ভট্টাচারিয়া, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইকোনোমিক্স, মোনাশ ইউনিভার্সিটি। ডক্টর মিতা ভট্টাচারিয়ার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিঙ্কটিতে ক্লিক করুন।
কোভিড - ১৯ এই পরিবর্তিত পরিস্থিতিতে বোর্ডকে যাচ্ছে সব কিছু। অস্ট্রেলিয়ার অভিবাসন এর উপর পড়েছে এর প্রভাব। সরকার নানান পরিবর্তন ও বিধিনিষেধ আরোপ করেছে। বদলে গেছে অনেকগুলো ভিসার ধরন। এ সব কিছু নিয়ে কথা এসবিএস বাংলার সাথে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
সম্প্রতি হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতির যৌন অসদাচরনের বিস্ফোরক সংবাদ প্রকাশের পর কর্মীদের যৌন হয়রানি রোধ করতে অস্ট্রেলিয়ার নিয়োগকারীদের শক্তিশালী নীতিমালা প্রয়োগ করতে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা ব্যবস্থা উন্নত করার আহ্বান জানান হয়েছে। কর্মক্ষেত্রে নারীরা প্রায়ই কমবেশি যৌন হয়রানির শিকার হচ্ছেন।এক সমীক্ষায় দেখা গেছে বিশেষ করে অভিবাসী সম্প্রাদয়ের কেউ কেউ মৌখিক বা শারীরিক যৌন হয়রানির শিকার হচ্ছেন। সাংস্কৃতিক ব্যবধান থাকায় তারা এর প্রতিবাদ করছেন না বা নীরবে সয়ে যাচ্ছেন। তবে আসার কথা হলো যে এখন নারীরা অনেক সচেতন এবং প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন। আর এই নারী জাগরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন নারীবাদী সংগঠনগুলো । এস বি এস বাংলার সাথে কথা বলেছেন মোল্লাহ উম্মাহ ফারাহ কান্তা , যিনি একজন সলিসিটার / ডিরেক্টর / মাইগ্রেশন এজেন্ট এবং ব্যারিস্টার ও সলিসিটার সুপ্রিম কোর্ট অফ নিউ সাউথ ওয়েলস। তার আরেক পরিচয় তিনি একজন নারীবাদী আন্দোলনের কর্মী / সংগঠক। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
কোভিড ১৯ এর মহামারীর পর থমকে গেছে পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছে ব্যাবসা বাণিজ্য। বন্ধ হয়েছে সীমান্ত। আমদানি রফতানি বাণিজ্যে ভাটা পড়েছে।অস্ট্রেলিয়ার অর্থিনীতিতে যাচ্ছে মন্দা ভাব। কোভিড ১৯ এর মহামারীর পর অস্ট্রেলিয়ার সাথে আন্তর্জাতিক বাণিজ্য কোন পর্যায়ে আছে জানতে এস বি এস বাংলা কথা বলেছে স্বনামধন্য ব্যাবসায়ী কামরুল চৌধুরী সাথে। তিনি ২০১৯ সালে Order of Australia Medal (OAM) পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আমদানি রফতানি সহ বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত। আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের একটি সুখ্যাতি রয়েছে। কামরুল চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
ডক্টর মাহেদী হাসান ভূইয়াঁ ২০১১ সালে অস্ট্রেলিয়ায় আসেন পি এইচ ডি করতে। মেলবর্ণের ডিকেন ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করার পর ২০১৬ তে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন। তার সে আবেদনটি বাতিল করে দেয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। কারণ হিসাবে ডিপার্টমেন্ট জানিয়ে দেয় তার অস্ট্রেলিয়াতে জন্ম নেয়া একমাত্র সন্তান আদিয়ান বিন হাসানের মাইল্ড ডিস্যাবিলিটি আছে। এবং ইমিগ্রেশনের আইন অনুযায়ী তাদের আবেদনটি গ্রহণ করা সম্ভব নয়। পরবর্তীতে মাহেদী হাসান আপীল করলে সেটাও গ্রহণ করা হয়নি। এতো কিছুতে থেমে থাকেননি তিনি একের পর এক চেষ্টা করেন সব প্রচেষ্টা বার্থ হওয়ার পর অবশেষে মিনিস্টারের শরণাপন্ন হন। পরিশেষে মিনিস্টার মানবিক কারণে তাদের আবেদনটি গ্রহণ করেন। বতমানে তিনি অস্ট্রেলিয়ার স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। ডক্টর মাহেদী হাসান তার এই দীর্ঘ সংগ্রামের গল্পটি তুলে ধরেন এস বি এস বাংলার কাছে। ডক্টর মাহেদী হাসান ভূইয়াঁর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় কোভিড ১৯ এর সংক্রমণ কমতে থাকার মধ্যে আবার নতুন করে ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ দেখা দিয়েছে। এতে জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে । কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়েছে।কেন এই পরিস্থিতির উদ্ভব হলো। কেন কমতে থাকা পরিস্থিতি আবার নতুন করে ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর আজিজ রহমান। তিনি Associate Professor of Public Health, Federation University Australia. এবং Advisory Member of Covid 19 Technical Team of Public Health Association of Australia.ডক্টর আজিজ রহমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
নতুন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যাতে বলা হয়েছে যে কোভিড ১৯ এর কারণে বিদেশের কল সেন্টার গুলো বন্ধ করে দেয়ার ফলে স্থানীয় চাকরির বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট কোম্পানি Liveperson এর মতে, ৩০০০০ স্থানীয় কর্মসংস্থান তৈরি হতে পারে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners