Sign up to save your podcasts
Or

ঝুঁকিপূর্ণ বুশফায়ার নেভাতে দশ দিনের বেশি যারা কাজ করবেন সে রকম স্বেচ্ছাসেবী ফায়ারফাইটারদেরকে ক্ষতিপূরণ প্রদান করবে বলেছে ফেডারাল সরকার। নিউ সাউথ ওয়েলসের স্বেচ্ছাসেবী ফায়ারফাইটাররা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
নতুন একটি সরকারি নির্দেশনায় বলা হচ্ছে ফায়ার-ফাইটিংয়ে সহায়তাকারী সরকারি কর্মীদেরকে ২০ কর্মদিবসের সবেতন ছুটি প্রদান করা হবে। কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে বুশফায়ার নিয়ন্ত্রণে কাজ করছেন স্বেচ্ছাসেবী অগ্নি-নির্বাপকরা। তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তা বিতর্ক চলছে। এ রকম সময়ে এ নির্দেশনাটি এল।

বৈরী আবহাওয়া, খরা ও বুশফায়ারের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ২০১৯ সাল। ২০১৯ সালে আবহাওয়া বিপর্যয়ের ঘটনা সংবাদ শিরোনামে কয়েকবারই এসেছে। দুঃখজনকভাবে বুশফায়ারে মারা গেছেন বেশ কয়েকজন মানুষ। সম্পত্তি ও ঘর-বাড়ির ক্ষতি হয়েছে বিস্তর।
বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া এই প্রবাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন। এই প্রবাসে নানান সামাজিক কর্মকান্ডের মাঝে তারা সাম্প্রতিক বুশফায়ারে আগুন নেভানোর কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটার দের আর্থিক সহায়তা দেয়ার জন্য সংগঠন টি একটি কার্যক্রম হাতে নিয়েছে। এ নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া এর প্রেসিডেন্ট তানভীর আহমেদ তমাল।
সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্কটিতে ক্লিক করুন
ক্রিস্টমাস ক্যারোলে ফায়ার ওয়ার্কস না করে সেই অর্থ বুশফায়ার ও খরা ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে তুলে দিয়েছিলো ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। ধারণা করা হচ্ছিলো এবার থার্টি ফার্স্ট নাইট এর ফায়ার ওয়ার্কস না করে সেই অর্থ তুলে দেয়া হবে ক্ষতিগ্রস্থদের হাতে। কিন্তু না ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল প্রথা অনুযায়ী এবার থার্টি ফার্স্ট নাইট এর ফায়ার ওয়ার্কস করার ব্যাপারে তাদের পূর্বের সিদ্ধান্ত বজায় রেখেছে। অন্যদিকে এই সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর মাসুদ চৌধুরীর উদ্যোগে বুশ ফায়ার আক্রান্ত মানুষদের কাছে শুকনা খাবার তুলে দেয়ার জন্য মিন্টো মার্কেটে একটি সেন্টার খোলা হয়েছে। যেখানে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষেরা দান করছে শুকনা খাবার আর সেগুলো পৌঁছে দেয়া হচ্ছে আক্রান্ত পরিবারগুলোর কাছে। এস বি এস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর মাসুদ চৌধুরী।
কাউন্সিলর মাসুদ চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্ক টিতে ক্লিক করুন।
বড় দিন আসছে। নানান আয়োজনে বড়দিনকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিডনি প্রবাসী বাংলাভাষী খ্রিস্টান ধর্মের অনুসারীরা। এবারের বড়দিনের প্রস্তুতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অফ অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রোনাল্ড পাত্র। সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্কটি ক্লিক করুন।
ন্যাশনাল হেলথ অ্যান্ড রিসার্চ কাউন্সিল (এন-এইচ-এম-আর-সি) অ্যালকোহল সেবনের ফলে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে তাদের গাইডলাইনটি পরিমার্জন করেছে। সংস্থাটি বলছে যে, প্রতিবছর অস্ট্রেলিয়ান প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ৮০ শতাংশই অ্যালকোহল সেবন করে থাকে এবং যারা উচ্চ মাত্রায় সেবন করে তাদের ৬০ প্রকারেরও বেশি স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আছে।

From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners