
Sign up to save your podcasts
Or


অস্ট্রেলিয়ায় বৃদ্ধদের সংখ্যা বাড়ছে আর এজন্য প্রবীণ সেবা খাতে প্রচুর কর্মী প্রয়োজন। এখনও, এই খাতটি কর্মীদের তীব্র ঘাটতির মুখোমুখি, শূন্যস্থানগুলি পূরণ করতে অস্থায়ী অভিবাসীদের উপর আগের চেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে।
প্রায়শই ওষুধের সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতনতার অভাবে অস্ট্রেলিয়ায় প্রতিদিন প্রায় দেড়শো লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রেসক্রাইব করা এই ওপিওয়েড ব্যবহারের প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে সরকার নতুন একটি কমিউনিটি সেফটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র বিদেশি ওলন্দাজ-অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম ওডারল্যান্ড বীরপ্রতীক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্রত্যক্ষভাবে অংশ নেয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। তিনিই একমাত্র বিদেশী এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া একমাত্র বিদেশী যোদ্ধা উইলিয়াম ওডারল্যান্ড বীরপ্রতীক কে নিয়ে কথা বলেছি শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডক্টর কাইয়ুম পারভেজ এর সঙ্গে।
পথ প্রোডাকশন এই প্রবাসের এক দল তরুণদের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি তারা বাংলাদেশের স্বনামখ্যাত পরিচালক মোস্তফা ফারুকীর একটি আন্তর্জাতিক চলচিত্র নো ল্যান্ডস ম্যান্ এর লাইন প্রোডাকশন এ যুক্ত হচ্ছেন । এই ছবিতে রয়েছেন ভারতীয় প্রখ্যাত চলচিত্র ব্যাক্তিত্ব ও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি , অস্ট্রেলিয়ান অভিনেতা মেগান মিচেল ( মেলবোর্ন এর একটি থিয়েটারের অভিনেতা) এবং বাংলাদেশের অভিনেতা তাহসান খান। এ প্রসঙ্গে কথা বলেছি সাকিব ইফতেখার ও সায়েদ ফয়েজ এর সঙ্গে।
চাকরি খোঁজা সহজ কাজ নয়, আর তা যদি হয় নতুন কোন দেশে তবে সেটা আরো কঠিন। অস্ট্রেলিয়ায় নতুন আসা বাংলাদেশিরাও তার ব্যতিক্রম নন। অস্ট্রেলিয়ায় নতুন আগতরা চাকরি পেতে যেসব সঙ্কটে পড়েন এবং তা থেকে কিভাবে উত্তরণ সম্ভব - এ নিয়ে পরামর্শ দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্যারিয়ার পার্টনার অস্ট্রেলিয়ার ক্যারিয়ার কনসালটেন্ট মাহবুব সিরাজ।
সাউথ অস্ট্রেলিয়ার এডিলেইড সিটির উত্তরে বাংলাদেশী কমিউনিটি স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। স্কুলটির উদ্যোক্তা সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (SABCA)। সাবকার চেয়ারপারসন মোহাম্মদ তারিক জানান, বিদেশের মাটিতে বাংলা স্কুল প্রতিষ্ঠা অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল সমাজেরই প্রতিফলন।
অস্ট্রেলিয়ার অধিকাংশ নাগরিক একমত যে মাল্টিকালচারালিজম অস্ট্রেলিয়ার জন্য ভাল, তবে মুসলমানদের প্রতি তাদের নেতিবাচক মনোভাব রয়েছে। ১২তম বার্ষিক স্ক্যানলন ফাউন্ডেশনের সামাজিক সংহতি বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ফলাফলগুলি পাওয়া গেছে যাতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে উদ্বিগ্ন মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
আশ্রয়প্রার্থী শরণার্থীরা যারা বোটে করে অস্ট্রেলিয়ায় আসে, তাদের হাজার হাজার অ্যাসাইলাম আবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে হিউম্যান রাইটস কমিশন এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এদের অ্যাসাইলামের আবেদনগুলো অন্য আবেদনগুলোর মতো বিবেচনা করা হচ্ছে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক শরণার্থী আইন বিশেষজ্ঞরা সিডনিতে একত্রিত হন। তারা রিফিউজি স্ট্যাটাসের বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা করেন।
আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। এ নিয়ে চলতে থাকা নানা বিতর্কের মধ্যে জানানো হচ্ছে ক্লাইমেট এমার্জেন্সির আহবান। 'জলবায়ু পরিবর্তন' আসলে কী? এনিয়ে আমরা কথা বলেছি ইউনিভার্সিটি অফ এডিলেডের জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন বিভাগের শিক্ষক ডঃ মোহাম্মদ ইউনূসের সঙ্গে।
অস্ট্রেলিয়ায় আসা শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের মধ্যে ভাষার প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক পার্থক্য, পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে একাকীত্ব কাজ করে।
এজন্য সিডনি এবং মেলবোর্নের শরণার্থী সংস্থাগুলি নতুন আগতদের নতুন দেশে কমিউনিটি সম্পর্কে ধারণা দিতে এবং অন্তর্ভুক্ত হতে সহায়তা দিচ্ছে।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners