
Sign up to save your podcasts
Or


কয়েক দশক সিডনির রাজনীতি সামাজিক অঙ্গনের প্রাণ পুরুষ প্রবীণ ব্যাক্তিত্ব ডক্টর রাজ্জাক আর নেই। রবিবার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনি। রেখে গেলেন তার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতি। সিডনি সব চাইতে বড় বৈশাখী মেলার আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল, অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি। ডক্টর রাজ্জাককে খুব কাছ থেকে দেখেছেন বঙ্গবন্ধু কাউন্সিল, অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি শেখ শামিমুল হক। তিনি দীর্ঘদিন ডক্টর রাজ্জাকের সঙ্গে কাজ করেছেন। এস বি এস বাংলার সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন সেই সব স্মৃতিকথা। শেখ শামিমুল হক এর আলাপচারিতা শুনতে ওপরের লিঙ্ক টি তে ক্লিক করুন।
নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের দু’জন কর্মীর মর্মান্তিক মৃত্যুতে অস্ট্রেলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ঐ দুই স্বেচ্ছাসেবী অগ্নি-নির্বাপক কর্মী ১৯ ডিসেম্বর সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় বুশফায়ার নিয়ন্ত্রণে কাজ করছিল। নিহত দু’জনই প্রথম বাবা হয়েছিলেন। পরিবারের সঙ্গে ছুটিতে থাকা প্রধানমন্ত্রী স্কট মরিসন তার ছুটি সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।
১৫ ডিসেম্বর সিডনির কেলসো ওভালে বিডি গোল্ডকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।দীর্ঘ ২৫ বছর ধরে এই টুর্নামেন্ট টি চলছে। এই টুর্নামেন্ট বাংলাদেশী কমিউনিটি ক্রিকেটারদেরকে একটা জায়গা দিয়েছে ক্রিকেট খেলার জন্য।প্রত্যেক রবিবারে ক্রিকেটার দের জন্য এই খেলার আয়োজন করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এই টুর্নামেন্টটি শুরু করে। গত পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন ( ABSCA ) এই টুর্নামেন্ট এর আয়োজনা করছে ।
আশির দশকে মাঝামাঝি সময়ে তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলামদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল স্বাধীন ধারার চলচ্চিত্রের সূচনা। তিন দশকে বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্র কতটুকু এগুলো - এই বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা, গবেষক, লেখক ইমরান ফিরদাউস যিনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে স্ক্রীন স্টাডিজে পি এইচ ডি করছেন।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে যে সকল বীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন তাদের বেশ কিছু মুক্তিযোদ্ধা এই প্রবাসে রয়েছেন। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর ৯ মাস যুদ্ধ শেষে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে ,বাংলাদেশ পায় নিজস্ব পতাকা আর নিজস্ব ভূখণ্ড। বিজয়ের পর দেশের মাটিতে মুক্তির আনন্দ কেমন ছিল এ নিয়ে কথা বলেছি বীর মুক্তিযোদ্ধা শাহ এনায়েতুর রহিম বেলাল এর সঙ্গে। সাক্ষৎকারটি শুনতে উপরের লিংক এ ক্লিক করুন।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে যে সকল বীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন তাদের বেশ কিছু মুক্তিযোদ্ধা এই প্রবাসে রয়েছেন। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর ৯ মাস যুদ্ধ শেষে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে ,বাংলাদেশ পায় নিজস্ব পতাকা আর নিজস্ব ভূখণ্ড। বিজয়ের পর দেশের মাটিতে মুক্তির আনন্দ কেমন ছিল এ নিয়ে কথা বলেছি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান খান এর সঙ্গে।
সাক্ষৎকারটি শুনতে উপরের লিংক এ ক্লিক করুন।
ত্রিমাত্রা অস্ট্রেলিয়া এই প্রবাসে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নারীদের পাশাপাশি সমাজের অন্যান্য সমস্যা যেমন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়,ডোমেস্টিক ভায়োলেন্স, শরণার্থী ও নতুন প্রজন্মের শিশুদের নিয়েও কাজ করছেন ।এস বি এস বাংলার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন সংগঠন টির প্রেসিডেন্ট শিরিন আক্তার মুন্নি ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা।
মোল্লা হক রিসার্চ ফেলো ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। মোল্লা হক একজন পরিসংখ্যানবিদ বা প্রাণ পরিসংখ্যানবিদ তার বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধগুলো গুগল স্কলার citation এ সমাদৃত হয়েছে।এস বি এস বাংলার সঙ্গে আলাপচারিতায় তিনি তার গবেষণা নিয়ে কথা বলেছেন।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে কাজ করতে একটি অলাভজনক সংগঠন হিসেবে প্রায় পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)। সংগঠনটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইউসুফ আলী এবং জেনারেল সেক্রেটারি জাহিদ মজুমদার এসবিএস বাংলাকে জানিয়েছেন ভবিষ্যৎ তাদের পরিকল্পনার কথা।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners